Sunday, October 4
Shadow

Author: Ajker Kagoj

Ajker Kagoj is one of the most prestigious and historic News portal in Bangladesh
লাগামছাড়া মাফিয়া হয়ে উঠছে ফ্যাসিস্টের দোসর বসুন্ধরা গ্রুপ

লাগামছাড়া মাফিয়া হয়ে উঠছে ফ্যাসিস্টের দোসর বসুন্ধরা গ্রুপ

অপরাধ
বসুন্ধরা একদিকে যেমন জমির ব্যবসা ও কোম্পানি জগতে মাফিয়ার নাম, তেমনি বাস্তবে কিছু কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা কাজ করছেন মাফিয়ার মতো। কদিন আগে এক এনসিপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার পর ৬০টির মতো ইনজেকশন দিয়ে টর্চার চালানোর মতো বর্বর ঘটনাও ঘটিয়েছে বসুন্ধরা গ্রুপ। মুনিয়া হত্যাকাণ্ডের আগেও একবার বিএনপির শাসনামলে বসুন্ধরার এমডি আনভীরের তৎকালীন বড় ভাইয়ের নামে ছিল খুনের মামলা। ওই সময় বিএনপি সরকারকে ২০ কোটি টাকা দিয়ে কোনোভাবে রক্ষা পায় সে। শোনা যায়, মুনিয়ার ঘটনা ধামাচাপা দিতে এ পর্যন্ত সায়েম সোবহান আনভীরকে গুনতে হয়েছে কয়েকশ কোটি টাকা। আর এসব টাকার যোগান আসছে বসুন্ধরার খেলাপি ঋণ থেকেই। বসুন্ধরা দুটি প্রতিষ্ঠান, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডেরও বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়েছে। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সিসি হাইপো ঋণ ৩১ কোটি ৮৫ লাখ ট...
ঘুষ খেয়ে এনবিআর-এর কারা হলেন টাকার কুমির?

ঘুষ খেয়ে এনবিআর-এর কারা হলেন টাকার কুমির?

অপরাধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনেক কর্মকর্তা ঘুষ-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এদের প্রত্যেকের নামে ও আত্মীয়দের নামে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক ফ্ল্যাট, জমি রয়েছে। ঘুষ খেয়ে টাকার কুমির বনে যাওয়া ব্যক্তিরা হলেন এনবিআরের অতিরিক্ত কর কমিশনার হাসান তারেক রিকাবদার, সদস্য একেএম বদিউল আলম, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, যুগ্ম কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ড। তাদের মধ্যে হাসান তারেক রিকাবদার এনবিআর রিফর্ম অ্যালায়েন্সের সভাপতি। এর মাঝে একাধিক বড় মাপের ঘুষ-ঘটনায় জড়িতরা হলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা,...
পুলিশ দিয়ে গুলি করাবেন? পুলিশ কিন্তু আগের ভুল করবে না!

পুলিশ দিয়ে গুলি করাবেন? পুলিশ কিন্তু আগের ভুল করবে না!

কলাম
দাশু পাগলা গতবারের বিপ্লবে অনেক ভুলচুক হয়েছে সত্য। এবার কিন্তু সেসব হবে না। যারা মনে করছেন, গতবারের বিপ্লবে আমার ‘বালটাও ছিঁড়তে পারেনি।’ তারা এবার সাবধানে থাকবেন। এবার কিন্তু তেঁতে আছে জনগণ। জ্বলন্ত উনুনের মতো। এবার খেপলে পিতৃপ্রদত্ত চামড়াখানা টিকিয়ে রাখাও মুশকিল হবে। বিএনপি তো রাজনীতি করে। একটা দল। আজ এই দিকে ছাতা ধরবে তো কাল আবার ধানক্ষেতে গিয়ে লুকাবে। আমলারা কই পালাবেন? বড় সচিব, ডিসি-ম্যাজিস্ট্রেট যারা আজ অকাতরে দুর্নীতিতে গা ভাসাচ্ছেন, ভেবেছেন আপনাদের তালিকা করা হচ্ছে না? আরেকবার ভাবেন। ভাবতে ভাবতে থই পাবেন না। সম্পদ লুকাবেন কোথায়? বিদেশে টাকা পাচার করা শিখতেও তো সময় লাগে, তাই না? সমস্ত কিছুর হিসাব হচ্ছে। নিজে পালাবেন, বিপদে ফেলবেন কাছের আত্মীয় স্বজনদের। বিএনপির নেতারা কেউ কেউ স্বপরিবারে বিদেশে পালাবেন সত্য। সেই বন্দোবস্ত তারা এখনই করছেন। কিন্তু পাতিনেতারা? যার...
বসুন্ধরার জমি দখল, প্রভাব বিস্তার ও শহরের রাজা হওয়ার বাসনা

বসুন্ধরার জমি দখল, প্রভাব বিস্তার ও শহরের রাজা হওয়ার বাসনা

অপরাধ, এক্সক্লুসিভ
ঢাকার শহরতলিতে গত দুই দশকে দ্রুত বদলে গেছে জমির চেহারা। ধানখেতের জায়গায় উঠেছে আবাসিক প্রকল্প, সড়কের পাশে তৈরি হয়েছে বাণিজ্যিক ভবন, আর একসময় গ্রামের যে জমি কয়েক লাখ টাকায় বিক্রি হতো, তার দাম এখন কয়েক কোটি।  সাধারণ মানুষের জায়গাজমি দখল করে গড়ে ওঠে বড় আবাসন। মধ্যবিত্তরাও পরম নিশ্চিন্তে রক্ত লেগে থাকা জমি, ফ্ল্যাট কিনে নেন। তারা ভুলে যান, এইসব জমির দখলবাজির ইতিহাস। তারা এও জানেন না যে তারাই মূলত দিনে দিনে রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্রের হাত শক্তিশালী করে দিচ্ছেন নিজেদের অজান্তে।  এমনকি এই বসুন্ধরা এখন জুলাই আন্দোলনকেও কলুষিত করার চক্রান্তে লিপ্ত।  অভিযোগ উঠেছে—‘টাকা ও পাচার করা ডলারের পাহাড়ের ওপর বসে দেড় হাজার শিশু-কিশোর ও তরুণের রক্তের সঙ্গে বেইমানি করতে তাদের হাত একটুও কাঁপছে না। ’ বাংলাদেশের অন্যতম বড় মাফিয়া-ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্য...
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীর বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ কি বাস্তবায়ন হয়েছে?

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীর বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ কি বাস্তবায়ন হয়েছে?

অপরাধ, এক্সক্লুসিভ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমের গুলশানের বহুতল ভবনসহ জমি (শূন্য দশমিক ৪ হাজার ৯৫০ একর) জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ভাটারা এলাকার ৩ দশমিক ৩৭৭ একর জমি জব্দের আদেশ হয়েছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেই আদেশ অদৃশ্য কারণে এখনও বাস্তবায়ন হয়নি। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই বহুতল ভবনসহ জমি জব্দ চেয়ে আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। অভিযোগ অনুসন্ধানে ১০ সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানের সময় অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর নিজ নামে, পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিপুল অর্থ পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জান...
বসুন্ধরা গ্রুপের সঙ্গে অদিতি করিমের যোগাযোগটা কোথায়? ফ্যাসিস্ট দোসর বোরহান কবিরকে বসুন্ধরা হাতে রাখতে চায় কেন?

বসুন্ধরা গ্রুপের সঙ্গে অদিতি করিমের যোগাযোগটা কোথায়? ফ্যাসিস্ট দোসর বোরহান কবিরকে বসুন্ধরা হাতে রাখতে চায় কেন?

অপরাধ, এক্সক্লুসিভ, কলাম
বসুন্ধরা গ্রুপের সঙ্গে পতিত ফ্যাসিবাদের দোসরের কেন এত দহরম মহরম? ফ্যাসিবাদের প্রোপাগান্ডা সেলের অন্যতম সদস্য সৈয়দ বোরহান কবিরের স্ত্রী অদিতি করিম। আদালতের নির্দেশে একবার তার ব্যাংক হিসাবও জব্দ হয়েছিল। অনুসন্ধানে দেখা গেছে, অদিতি করিমের ব্যাংক হিসাব খোলার সময় পেশায় লেখা রয়েছে গৃহিণী। কিন্তু তার ব্যাংক হিসাবে ছিল ৯ কোটি টাকা। আবার গত বছরের ১৫ জুন সকল যুক্তি উড়িয়ে দিয়ে অদিতির ব্যাংক হিসাব জব্দের নোটিসকে অবৈধ ঘোষণা করে দেন ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত বিচারক। অনুসন্ধানে পাওয়া যায় অনেক চাঞ্চল্যকর তথ্য, যা হাইকোর্ট পর্যন্ত সৈয়দ বোরহান কবিরের স্ত্রীর সাফল্য আলাদিনের চেরাগকেও হার মানায়। হাজারো মামলার জটে থাকা হাইকোর্ট বিভাগে অতিদ্রুততার সঙ্গে তার মামলার রুল জারি ও শুনানি নিষ্পত্তি হয়। সুযোগমতো ফ্যাসিবাদের সহায়ক শক্তি হিসেবে বিচারকের আসনকে এখনো অপব্যবহার করছেন। সৈয়দ বোরহান কবিরের মতো একজন চি...
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
 পাইকগাছা প্রতিনিধি  খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বর্তমান চিত্র এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে বিশ্বজিৎ সরদার সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহা. বেল্লাল হুসাইন, বিজয় পাল, ফারুক হোসেন, জাবেদ ইকবাল, বাবলুর রহমান স...
বাকৃবি ‘সিটি ব্যাংক স্পটলাইটে’ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা

বাকৃবি ‘সিটি ব্যাংক স্পটলাইটে’ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা

ক্যাম্পাস, ফিচার
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট জগতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ শীর্ষক ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যা...
খোরশেদ আলম নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

খোরশেদ আলম নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে পুরস্কৃত করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মান্দা থানায় যোগদানের পর থেকেই এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় জুলাই মাসের সার্বিক মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর নাম ঘোষণা...
থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত

থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দক্ষিণ আলী গ্রামে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, পরে হাত-পা ও মুখ বেঁধে গোয়ালঘরে ফেলে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও ঘটনার ১৬ দিন অতিবাহিত হওয়ার পরও মামলা রেকর্ড না হওয়া এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতির অভাব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষায়, অভিযোগটি এখন আর কেবল একটি ফৌজদারি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি আইনগত প্রক্রিয়ার ধীরগতি, সম্ভাব্য প্রভাব বিস্তার এবং নেপথ্যের নানা তৎপরতা নিয়ে জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। এই প্রতিবেদকের হাতে আসা লিখিত অভিযোগে ভুক্তভোগী কিশোরী দাবি করেছেন, একই এলাকার মামুন মোল্ল্যার ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত বিভিন্ন সময় তাকে ...