Monday, November 9
Shadow

Month: October 2026

সচিবরাই বাংলাদেশ ধ্বংস করবে | পর্ব ১ | ঢাকা চট্টগ্রাম রেললাইনে তুঘলকী কারবার

সচিবরাই বাংলাদেশ ধ্বংস করবে | পর্ব ১ | ঢাকা চট্টগ্রাম রেললাইনে তুঘলকী কারবার

কলাম
৭০ টাকার চাল যদি আপনার কাছে জোর করে ৮৩০ টাকা কেজিতে বিক্রি করা হয়, আমি বাজি ধরে বলতে পারি আপনি তেজগাঁও ঘেরাও দিবেন। কিন্তু ৭০ টাকার প্রকল্প ৮৩০ টাকায় করা হইলে, আর আপনাকে এই অপচয় নিয়ে সাবধান করলে আপনি কেয়ার পর্যন্ত করবেন না।করেন না। ঢাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ দিকে। কিন্তু কমলাপুর থেকে ট্রেনে উঠলে সেটা দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যাইতে শুরু করে। গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার সাত সাগর তের নদী পাড়ি দিয়ে অবশেষে সেটা রাইট ট্র্যাক অর্থাৎ কুমিল্লায় আসে। ২৩০ কিলোমিটারে সময়, তেল, শ্রম অপচয়। এই সমস্যা সমাধানের সহজ উপায় হলো ঢাকা থেকে নারায়ণগঞ্জ দিয়ে কুমিল্লা পর্যন্ত রেল লাইন বসানো। মাত্র ৮১ কিলোমিটার রেল লাইন। চীন সরকার এমন রেললাইন ১ সপ্তাহয় বসাতে পারে। বুঝলাম আমরা চাইনিজ না। কিন্তু অন্তত ভারত বা পাকিস্তান তো হতে পারি। ওদের সাথে তো রক্ত সেইম। জাত সেইম। ভারতে প্রতি কিলোমিটার রেল লাইন বা...
লাগামছাড়া মাফিয়া হয়ে উঠছে ফ্যাসিস্টের দোসর বসুন্ধরা গ্রুপ

লাগামছাড়া মাফিয়া হয়ে উঠছে ফ্যাসিস্টের দোসর বসুন্ধরা গ্রুপ

অপরাধ
বসুন্ধরা একদিকে যেমন জমির ব্যবসা ও কোম্পানি জগতে মাফিয়ার নাম, তেমনি বাস্তবে কিছু কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা কাজ করছেন মাফিয়ার মতো। কদিন আগে এক এনসিপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার পর ৬০টির মতো ইনজেকশন দিয়ে টর্চার চালানোর মতো বর্বর ঘটনাও ঘটিয়েছে বসুন্ধরা গ্রুপ। মুনিয়া হত্যাকাণ্ডের আগেও একবার বিএনপির শাসনামলে বসুন্ধরার এমডি আনভীরের তৎকালীন বড় ভাইয়ের নামে ছিল খুনের মামলা। ওই সময় বিএনপি সরকারকে ২০ কোটি টাকা দিয়ে কোনোভাবে রক্ষা পায় সে। শোনা যায়, মুনিয়ার ঘটনা ধামাচাপা দিতে এ পর্যন্ত সায়েম সোবহান আনভীরকে গুনতে হয়েছে কয়েকশ কোটি টাকা। আর এসব টাকার যোগান আসছে বসুন্ধরার খেলাপি ঋণ থেকেই। বসুন্ধরা দুটি প্রতিষ্ঠান, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডেরও বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়েছে। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সিসি হাইপো ঋণ ৩১ কোটি ৮৫ লাখ ট...
ঘুষ খেয়ে এনবিআর-এর কারা হলেন টাকার কুমির?

ঘুষ খেয়ে এনবিআর-এর কারা হলেন টাকার কুমির?

অপরাধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনেক কর্মকর্তা ঘুষ-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এদের প্রত্যেকের নামে ও আত্মীয়দের নামে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক ফ্ল্যাট, জমি রয়েছে। ঘুষ খেয়ে টাকার কুমির বনে যাওয়া ব্যক্তিরা হলেন এনবিআরের অতিরিক্ত কর কমিশনার হাসান তারেক রিকাবদার, সদস্য একেএম বদিউল আলম, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, যুগ্ম কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ড। তাদের মধ্যে হাসান তারেক রিকাবদার এনবিআর রিফর্ম অ্যালায়েন্সের সভাপতি। এর মাঝে একাধিক বড় মাপের ঘুষ-ঘটনায় জড়িতরা হলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা,...