Category: সংবাদ


  • এখনো যে কৌশলে পণ্য পাচার নিয়ন্ত্রণ করছেন পলাতক আ.লীগ নেতারা

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক স্থানীয় নেতাদের মদদে এখনো চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড থেকে পণ্য পাচার হচ্ছে। ঝুট-ভাঙারি মালের সঙ্গে বের করে নেওয়া হয় শুল্কমুক্ত সুবিধার পোশাক ও মেশিনের স্পেয়ার পার্টস। পরে সেগুলো ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয়। চুরির অর্থের ভাগ পায় ইপিজেড থানা পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও বেপজার নিরাপত্তাকর্মীরা। এ…

  • সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ শুরু, আবেদন করতে পারবেন ২ আগস্ট পর্যন্ত

    বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫ সালের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশনের (এএফএনএস) আওতায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (AFNS) শুধুমাত্র নারীদের নার্স পদে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীপদের নাম: নার্স (শুধুমাত্র নারী প্রার্থীদের…

  • বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

    চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় বাড়াতে সমঝোতা স্বারক স্বাক্ষর করল ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। মঙ্গলবার রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে যার যার সংগঠনের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া…

  • জবির শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা

    রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। হামলার ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় তারা একাডেমিক ভবন তালাবদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অভ্যন্তরে দুই শিক্ষক ও তিন শিক্ষার্থী হামলার শিকার…

  • বিএনপি নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সন্ত্রাস ও চাঁদাবাজকে আরও উস্কে দেবে-মাওলানা ইমতিয়াজ আলম

    আজ বিএনপি আয়োজিত এক সভায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক মজনু সাহেব পীর সাহেব চরমোনাইকে নিয়ে অশালীন, অশ্রাব্য ও সন্ত্রাসী স্টাইলে হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। প্রতিবাদ বার্তায় তিনি বলেন, রাজনীতিতে যৌক্তিক সমালোচনা করা একটা আর্ট ও সৌন্দর্য। রাজনীতিতে সমালোচনা…

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৪ জুলাই এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় অফিস খোলার উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়ক উপাদান সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত অবহিত না করে উপদেষ্টা পরিষদের এই বিষয়ে সম্মতি দেয়া আমাদেরকে বিস্মিত করেছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় মানবাধিকার পশ্চিমাদের রাজনৈতিক হাতিয়ারে পরিনত হয়েছে। বিশেষ…

  • আজ সোমবার চরমোনাইতে যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

    আজ ১৪ জুলাই রাত আটটায় বরিশালের চরমোনাইতে যাবে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জনাব নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল। এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে আজ তারা চরমোনাইতে যাবেন। চরমোনাইতে তাদেরকে স্বাগত জানাবেন দলের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং দলের সহ-প্রচার ও…

  • জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামী কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের সাথে জোট করবে না। জামায়াতে ইসলামী জোট করবে সৎ, দক্ষ, যোগ্য, নৈতিক ও আদর্শবান নেতৃত্বের সঙ্গে। আমাদের লক্ষ্যই হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ, নৈতিক ও আদর্শবান নেতৃত্বের মাধ্যমে জাতিকে একটি নিরাপদ বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র…

  • টমেটো গাছের পাতা কুঁকড়ে গেলে কী করবেন?

    টমেটো গাছের পাতার মুড়ানো এমন এক সমস্যা যা সাধারণত গাছের স্বাস্থ্য বা ফলন কমিয়ে দিতে পারে। তবে সব সময়ই বিপদসংকেত নয়। এর কারণ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সঠিক ব্যবস্থাপনা করলে রোগ প্রতিরোধ সম্ভব। যে সকল কারণে পাতা কুঁকড়ে যেতে পারে – ১. অতিরিক্ত গরম, শুষ্ক আবহাওয়া বা খরায় গাছে পানির ঘাটতি দেখা দেয় এর ফলে…

  • দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. দুলালের সাথে ফাজিলপুর  ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়

    মাসুদুর রহমান , দিনাজপুর জেলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ১৯ দফা নিয়ে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল সদরের ফাজিলপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার  (১০ জুলাই ২০২৫) বাদ আসর সদর উপজেলার রানীগঞ্জ বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শশরা  ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। মতবিনিময় সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃনমূলের বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার জন্য বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। কারণ এর আগে তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এসব বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান তারা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা যুবদলের যুগ্ন আহবায়ক  ফরিজার রহমান তপু,  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাঈদ,  ফাজিলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক এরশাদ মন্ডল। মতবিনিময় সভায় ফাজিলপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল,  সহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যাক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।