বাকৃবি ‘সিটি ব্যাংক স্পটলাইটে’ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট জগতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ শীর্ষক ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যা...








