Wednesday, May 20
Shadow

ফিচার

আমরা কি ভালবাসার যোগ্য নই? 

আমরা কি ভালবাসার যোগ্য নই? 

কবিতা, সাহিত্য
—সাবিত রিজওয়ান  আমি কি সত্যিই এতটাই খারাপ, যে তুমি আমায় ভালোবাসতে পারবে না? গরিব মানুষের সাথে কি প্রেমে জড়ানো যায় না? তুমি কি কোনো জমিদারের মেয়ে, যে সাধারণ মানুষের হৃদয়ের কাছে আসা তোমার মানায় না? আজকের প্রশ্নগুলোর উত্তর ভালোবাসাও হতে পারে, আবার আঘাতের মতো কোনো তীক্ষ্ণ সত্যও হতে পারে। তুমি কি সেই আকাশের চাঁদের আলো? আর আমি কি নর্দমার অন্ধকার, তাই আমাদের পথ মেলে না? যদি পরিবেশের কথা বলো— তোমার-আমার আধুনিকতা, স্মার্টনেস, পোশাক, আচরণ, চলাফেরা, কথা-বার্তা, সবকিছুর তুলনা করো— তবে সেখানে আর প্রেম থাকে কোথায়? ধনীর সাথে ধনীর প্রেম, গরিবের সাথে গরিবের— এই হিসাব-নিকাশে ভালোবাসা তো নেই; ভালোবাসা সওদাও নয়, বংশ-পরিচয়েরও নয়… এটা কেবল হৃদয়ের অধিকার, আর সেই অধিকার তুমি কি আমাকে দেবে না?...
ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

জাতীয়, শিক্ষা
ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। রবিবার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ২১ নভেম্বর-২০২৫ এ সংগঠিত ভূমিকম্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় তার জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ক্ষয়ক্ষতির তথ্যসহ সচিত্র প্রতিবেদন সংযুক্ত ছক মোতাবেক জরুরি ভিত্তিতে সোমবারের (২৪ নভেম্বর) মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikosh Font) ইমেইলে (deskoneeed@yahoo.com) প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আহ্বান করা হয়েছে। নির্ধারিত ছক অনুযায়ী আগামী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। ছকে জেলা-উ...
বাকৃবিতে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

বাকৃবিতে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

ক্যাম্পাস, ফিচার
বাকৃবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানালো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে শাখা শিবিরের সভাপতি আবু নাছির ত্বোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো মশিউর রহমান, অধ্যাপক ড. দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সাজানো ...
নতুন পুকুরে ‘বিনা কারণে’ মাছ আসার রহস্য

নতুন পুকুরে ‘বিনা কারণে’ মাছ আসার রহস্য

কৃষি, ফিচার
প্রায়শই দেখা যায়, কোনো নতুন পুকুর বা পাহাড়ের চূড়ায় থাকা বিচ্ছিন্ন হ্রদে হঠাৎ করেই মাছের আনাগোনা শুরু হয়েছে, যদিও সেখানে মাছ পৌঁছানোর কোনো সরাসরি পথ নেই। কীভাবে এটি সম্ভব হয়? বহু বছর ধরে এই রহস্য জীববিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে। সাম্প্রতিক গবেষণা এই ধাঁধার একটি চমকপ্রদ উত্তর খুঁজে পেয়েছে: এর পেছনে রয়েছে হাঁসের, বিশেষ করে মল্লার্ড হাঁসের হজমশক্তির এক অসাধারণ ক্ষমতা। বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে অনুমান করে আসছিলেন যে, পাখি বা অন্যান্য প্রাণী জলাশয় থেকে জলাশয়ে মাছের ডিম বহন করতে পারে। তবে, এটি কীভাবে ঘটে, তা নিয়ে বিস্তারিত প্রমাণ ছিল সীমিত। ২০১৯ সালে 'প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস (PNAS)' জার্নালে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণায় বিজ্ঞানীরা এই ঘটনার প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করেন। তারা দেখেন, কিছু নির্দিষ্ট প্রজাতির মাছের ডিম মল্লার্ড হাঁসের হজম প্রক্রিয়াতেও অক্ষত থাকতে সক্ষম...
ভুল বুঝাবুঝির ফাঁদে 

ভুল বুঝাবুঝির ফাঁদে 

ফিচার, মনের বাঁকে, সাহিত্য
সাবিত রিজওয়ান আমি যাকে ভালোবাসতাম—তার নামের একটি শব্দ আজও আমার মনে বাজে। শব্দটি হলো “তাসমিন”। একসময় আমরা বন্ধু ছিলাম। ১৭ জানুয়ারি ২০২৪, আমি সাহস করে তাকে বলেছিলাম, “তোমায় অনেক ভালোবাসি… তুমি কি আমায় ভালোবাসবে?” ভাবতেও পারিনি, এই কথাটাই তার মনে আঘাত হয়ে ফিরে আসবে। সেদিন থেকেই আমাদের বন্ধুত্বে ফাটল ধরল। এখন দুজনেই একে অপরের প্রতি বিরক্ত। তাসমিনকে ভালো মনে করেই বন্ধুত্ব করেছিলাম। প্রথম পরিচয়ের কিছু ভঙ্গি ও আচরণ আমাকে ভুল বুঝিয়েছিল—মনে হয়েছিল হয়তো সে আমাকে পছন্দ করে। কিন্তু পরে বুঝলাম, মনে হওয়াটাই ভুল ছিল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি ঘটল জুন মাসে। ১৭ জুনের কয়েকদিন আগে ভুলবশত আমার লেখা একটি প্রেমময় ছন্দ চলে যায় তাসমিনের নম্বরে। পাঠানোর কথা ছিল আমার বন্ধু মাইদুলকে। মাইদুলের নম্বর ফোনে সেভ ছিল “Maidul”, আর তাসমিনের নম্বর “Maiya” নামে। তার সাথে কখনো ফোনে...
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ক্যাম্পাস, ফিচার
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইডেন মহিলা কলেজ শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠান ১৭ নভেম্বর ২০২৫ তারিখে এক অনুপ্রেরণাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নতুন বছরের দায়িত্ব পালনে শাখার সদস্যদের মধ্যে ছিল উদ্দীপনা, প্রত্যাশা এবং নতুন পরিকল্পনার আগাম অনুভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৪–২৫ কার্যবর্ষের সাবেক সভাপতি শারমিন উদ্দিন। তিনি নবীন লেখকদের উদ্দেশে লেখালেখির গুরুত্ব, দায়িত্ববোধ এবং সংগঠনের আদর্শ নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর ভাষায়, “লেখালেখি চিন্তার স্বাধীনতা শেখায়, আর তরুণ লেখকরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি।” এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকীয় পরিষদের সম্মানিত সদস্য বুশরা আমিন, যিনি ইডেন শাখার ধারাবাহিক সাফল্য ও সক্রিয়তার প্রশংসা করেন। তিনি বলেন, “ইডেন শাখা সব সময়ই তার কাজ, সৃজনশীলতা এবং নেতৃত্ব দিয়ে আলাদা জায়গা তৈরি করেছে। নতুন ক...
যে ৮ কারণে আপনি অনেক পুরুষের চেয়ে এগিয়ে, তবে সিঙ্গেল

যে ৮ কারণে আপনি অনেক পুরুষের চেয়ে এগিয়ে, তবে সিঙ্গেল

ফিচার, লাইফস্টাইল
এখনও সিঙ্গেল? হয়তো কেউ আপনাকে ছেড়ে গেছে। হয়তো আধুনিক ডেটিং দুনিয়ায় আপনি পথ হারিয়েছেন। অথবা, অনেকদিন ধরে কারও সঙ্গে সেই সংযোগটা ঠিক অনুভব করতে পারছেন না। কিন্তু সিঙ্গেল থাকা আপনার মূল্য নির্ধারণ করে না—এ কথা ভুলবেন না। বেশিরভাগ পুরুষই জানেন না, ‘সঠিক’ নারীদের আকৃষ্ট করার গুণগুলো খুব একটা চোখে পড়ে না। সিক্স-প্যাক, দামী গাড়ি বা সবচেয়ে জোরে কথা বলাই আসল বিষয় নয়। অসাধারণ নারীদের কাছে যে গুণগুলো মূল্যবান—তা অনেক গভীর। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে ম্যাচমেকার ও ডেটিং কোচ ব্লেইন অ্যান্ডারসন জানিয়েছেন—৮টি লক্ষণ যা বলে দেয়, আপনি ইতিমধ্যেই বেশিরভাগ পুরুষের চেয়ে এগিয়ে আছেন, এবং দারুণ একটি সঙ্গী আপনার খুব কাছেই। শুধু সময়ের ব্যাপার—কয়েক সপ্তাহ বা কয়েক দিনের। যে গুণগুলো আপনাকে ‘গড়পড়তা পুরুষ’ থেকে আলাদা করে অ্যান্ডারসন জানেন, ডেটিং নিয়ে মানুষের সমস্যাগুলো কেমন। বহু জুট...
অনলাইন ডেটিং কীভাবে বাড়িয়ে দিচ্ছে নারীদের কসমেটিক সার্জারির প্রবণতা

অনলাইন ডেটিং কীভাবে বাড়িয়ে দিচ্ছে নারীদের কসমেটিক সার্জারির প্রবণতা

ফিচার, লাইফস্টাইল
ডেটিং অ্যাপে সম্ভাব্য সঙ্গী খুঁজে পাওয়া আজকাল খুবই সহজ—অ্যাপে নিবন্ধন করুন, পছন্দমতো সোয়াইপ করুন, আর হয়ে গেল! বিশ্বজুড়ে প্রায় ৩২৩ মিলিয়ন মানুষ এখন ডেটিং অ্যাপ ব্যবহার করে। তবে সুবিধার এই দুনিয়ায় রয়েছে এক অদৃশ্য মূল্য। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, ডেটিং অ্যাপ নারীদের মধ্যে কসমেটিক সার্জারি নিয়ে এক ধরনের উদ্বেগজনক আকর্ষণ তৈরি করছে—যার পরিণতি সব সময় সুখকর নাও হতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে Computers in Human Behavior জার্নালে। ‘সোয়াইপ রাইট’ আর সৌন্দর্যের চাপ গবেষকদের মতে, ডেটিং অ্যাপ যেমন সম্পর্কের সন্ধানে সাহায্য করে, তেমনি তৈরি করে অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড। নতুন গবেষণাটি জানাচ্ছে, ডেটিং অ্যাপ ব্যবহারকারী নারীরা কসমেটিক সার্জারি করাতে এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিজেদের ছবি ডিজিটালি পরিবর্তন করতে বেশি আগ্রহী, তুলনামূলকভা...
শ্বাসকষ্ট জনিত কারণে বাকৃবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

শ্বাসকষ্ট জনিত কারণে বাকৃবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী আবরার নাঈব নোমান মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আবরার ২০১৯–২০ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। প্রভোস্ট জানান, আবরার শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে তিনি একবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ময় এই শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীদের মাঝে...
জাপানে পড়াশোনায় ঝুঁকি সতর্কতা জারি করল চীন

জাপানে পড়াশোনায় ঝুঁকি সতর্কতা জারি করল চীন

বিদেশের খবর, শিক্ষা
জাপানে অবস্থানরত বা শিগগির সেখানে পড়তে যাওয়ার পরিকল্পনাকারী চীনা শিক্ষার্থীদের জন্য ঝুঁকি সতর্কতা জারি করেছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। রোববার প্রকাশিত সতর্কবার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে ঝুঁকি গভীরভাবে মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে এবং পড়াশোনার পরিকল্পনা অত্যন্ত সতর্কতা ও বিবেচনার সঙ্গে সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। চীনের শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে জাপানে চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। জাপানের জননিরাপত্তা পরিস্থিতির অবনতি, চীনা নাগরিকদের লক্ষ্য করে অপরাধের ঘটনা বৃদ্ধি এবং সামগ্রিকভাবে অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশের অভাবের বিষয়গুলো উল্লেখ করে মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে। সূত্র: সিএমজি বাংলা...