Tuesday, December 9
Shadow

লাইফস্টাইল

লাইফস্টাইল বিভাগে থাকছে দৈনন্দিন জীবনের স্টাইল, রুচি ও অভ্যাসকে ঘিরে নানা তথ্য ও পরামর্শ। ফ্যাশন, বিউটি, স্বাস্থ্য সচেতনতা, খাদ্যাভ্যাস, ভ্রমণ, ঘর সাজানো, সম্পর্কের টিপস কিংবা মানসিক সুস্থতা—সব কিছু নিয়েই এখানে থাকছে আকর্ষণীয় ও সময়োপযোগী কনটেন্ট। আধুনিক জীবনের ছন্দে নিজেকে মানিয়ে নিতে ও আরো সুন্দরভাবে জীবন উপভোগ করতে এই বিভাগ আপনাকে দেবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা।

যে ৮ কারণে আপনি অনেক পুরুষের চেয়ে এগিয়ে, তবে সিঙ্গেল

যে ৮ কারণে আপনি অনেক পুরুষের চেয়ে এগিয়ে, তবে সিঙ্গেল

ফিচার, লাইফস্টাইল
এখনও সিঙ্গেল? হয়তো কেউ আপনাকে ছেড়ে গেছে। হয়তো আধুনিক ডেটিং দুনিয়ায় আপনি পথ হারিয়েছেন। অথবা, অনেকদিন ধরে কারও সঙ্গে সেই সংযোগটা ঠিক অনুভব করতে পারছেন না। কিন্তু সিঙ্গেল থাকা আপনার মূল্য নির্ধারণ করে না—এ কথা ভুলবেন না। বেশিরভাগ পুরুষই জানেন না, ‘সঠিক’ নারীদের আকৃষ্ট করার গুণগুলো খুব একটা চোখে পড়ে না। সিক্স-প্যাক, দামী গাড়ি বা সবচেয়ে জোরে কথা বলাই আসল বিষয় নয়। অসাধারণ নারীদের কাছে যে গুণগুলো মূল্যবান—তা অনেক গভীর। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে ম্যাচমেকার ও ডেটিং কোচ ব্লেইন অ্যান্ডারসন জানিয়েছেন—৮টি লক্ষণ যা বলে দেয়, আপনি ইতিমধ্যেই বেশিরভাগ পুরুষের চেয়ে এগিয়ে আছেন, এবং দারুণ একটি সঙ্গী আপনার খুব কাছেই। শুধু সময়ের ব্যাপার—কয়েক সপ্তাহ বা কয়েক দিনের। যে গুণগুলো আপনাকে ‘গড়পড়তা পুরুষ’ থেকে আলাদা করে অ্যান্ডারসন জানেন, ডেটিং নিয়ে মানুষের সমস্যাগুলো কেমন। বহু জুট...
অনলাইন ডেটিং কীভাবে বাড়িয়ে দিচ্ছে নারীদের কসমেটিক সার্জারির প্রবণতা

অনলাইন ডেটিং কীভাবে বাড়িয়ে দিচ্ছে নারীদের কসমেটিক সার্জারির প্রবণতা

ফিচার, লাইফস্টাইল
ডেটিং অ্যাপে সম্ভাব্য সঙ্গী খুঁজে পাওয়া আজকাল খুবই সহজ—অ্যাপে নিবন্ধন করুন, পছন্দমতো সোয়াইপ করুন, আর হয়ে গেল! বিশ্বজুড়ে প্রায় ৩২৩ মিলিয়ন মানুষ এখন ডেটিং অ্যাপ ব্যবহার করে। তবে সুবিধার এই দুনিয়ায় রয়েছে এক অদৃশ্য মূল্য। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, ডেটিং অ্যাপ নারীদের মধ্যে কসমেটিক সার্জারি নিয়ে এক ধরনের উদ্বেগজনক আকর্ষণ তৈরি করছে—যার পরিণতি সব সময় সুখকর নাও হতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে Computers in Human Behavior জার্নালে। ‘সোয়াইপ রাইট’ আর সৌন্দর্যের চাপ গবেষকদের মতে, ডেটিং অ্যাপ যেমন সম্পর্কের সন্ধানে সাহায্য করে, তেমনি তৈরি করে অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড। নতুন গবেষণাটি জানাচ্ছে, ডেটিং অ্যাপ ব্যবহারকারী নারীরা কসমেটিক সার্জারি করাতে এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিজেদের ছবি ডিজিটালি পরিবর্তন করতে বেশি আগ্রহী, তুলনামূলকভা...
দাম্পত্যে ভালোবাসা ও সহবাস: সম্পর্ক রক্ষার অবহেলিত সেতু

দাম্পত্যে ভালোবাসা ও সহবাস: সম্পর্ক রক্ষার অবহেলিত সেতু

মনের বাঁকে, লাইফস্টাইল
লেখক: জেমস আব্দুর রহিম রানা দাম্পত্য সম্পর্ক মানবজীবনের সবচেয়ে প্রগাঢ় এবং জটিল সম্পর্কগুলোর মধ্যে একটি। এটি শুধুই সামাজিক বা আইনগত বন্ধন নয়; এটি প্রেম, বোঝাপড়া, দায়িত্ববোধ, আস্থা এবং পারস্পরিক সম্মানের এক সমন্বিত জাল। প্রতিটি দম্পতির জীবন একটি জীবন্ত গল্প। বহুবছর সংসার টিকে থাকলেও তা সুখী হয় না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্তরে জমে থাকে দূরত্ব, একাকীত্ব এবং সম্পর্কের ফাঁক। দাম্পত্যে দূরত্বের মূল কারণ প্রায়শই ভালোবাসার অভাব, সহবাসে অনীহা এবং একে অপরকে বোঝার অক্ষমতা। সহবাস কেবল শারীরিক মিলন নয়; এটি আবেগের আদান-প্রদান, মানসিক শান্তি এবং সম্পর্ককে নবায়িত করার একটি গুরুত্বপূর্ণ সেতু। সহবাসকে অবহেলা করলে সম্পর্ক দুর্বল হয়, ঘনিষ্ঠতা হারায় এবং সংসার শুধু বাহ্যিকভাবে টিকে থাকে। দাম্পত্যে আবেগ, ঘনিষ্ঠতা এবং সহবাসের গুরুত্ব অপরিসীম। এটি সম্পর্ককে সুগভীর, স্থায়ী এবং...
যেসব দেশে বিয়ে করলেই পাবেন নাগরিকত্ব

যেসব দেশে বিয়ে করলেই পাবেন নাগরিকত্ব

ফিচার, লাইফস্টাইল
ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহৎ ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। বিয়ের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার দিক থেকে ব্রাজিল বিশ্বের সবচেয়ে উদার দেশগুলোর একটি। যদি আপনি একজন ব্রাজিলের নাগরিককে বিয়ে করেন এবং সেখানে তাঁর সঙ্গে টানা এক বছর বসবাস করেন, তবেই আপনি সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ব্রাজিলে রয়েছে দ্বৈত নাগরিকত্বের অনুমতি। অর্থাৎ ব্রাজিলের নাগরিক হতে গেলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে না। ব্রাজিলের নাগরিক হলে আপনি পাবেন রাশিয়াসহ অনেক দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগও। পর্তুগাল এই দেশেও বিয়ের মাধ্যমে আপনি পেতে পারেন নাগরিকত্ব। এর জন্য আপনি যদি কোনো পর্তুগিজ নাগরিকের সঙ্গে তিন বছর ধরে বিবাহিত সম্পর্কে থাকেন, তাহলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এতে আপনার পর্তুগালে থাকারও প্রয়োজন নেই। পর্তুগিজ ভাষা ও সংস্কৃতির জানা এ ক্ষেত্রে আপনাকে বাড়তি স...
নারীদের পছন্দের রং বদলে যাচ্ছে কেন? গোলাপির পরিবর্তে উৎপাদন বাড়াতে হবে পার্পল পণ্যের?

নারীদের পছন্দের রং বদলে যাচ্ছে কেন? গোলাপির পরিবর্তে উৎপাদন বাড়াতে হবে পার্পল পণ্যের?

ফিচার, লাইফস্টাইল
সাদিয়া সুলতানা রিমি  দীর্ঘদিন ধরে গোলাপি রং-কে মেয়েলি বা নারীদের পছন্দের রং হিসেবে চিহ্নিত করা হয়েছে। জন্মদিনের কার্ড থেকে শুরু করে শিশুদের খেলনা, পোশাক, প্রসাধনী এবং বিভিন্ন গৃহস্থালি পণ্যে গোলাপি রঙের আধিপত্য ছিল অনস্বীকার্য। এটি ছিল যেন এক অলিখিত নিয়ম, যা নারীদের কোমলতা, মাধুর্য এবং এক ধরনের ঐতিহ্যবাহী নারীত্বের প্রতীক হিসেবে কাজ করত। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ধারণায় এক বড় পরিবর্তন আসছে। আধুনিক নারীরা নিজেদের জন্য একটি নতুন রঙের পরিচয় খুঁজছেন এবং সেই খোঁজে তারা বেছে নিচ্ছেন বেগুনি বা পার্পল রং। এই পরিবর্তন কেবল একটি ফ্যাশন ট্রেন্ড নয়, বরং এটি আধুনিক নারীর মানসিকতা, আকাঙ্ক্ষা এবং আত্মপ্রকাশের এক নতুন অধ্যায়ের সূচনা। এই পরিবর্তনের গভীর কারণগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় কেন এখন উৎপাদনকারীদের জন্য বেগুনি পণ্যের উৎপাদন বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে। গোলাপি রং-এর সঙ্গে সাধারণত ...
প্রতিদিন মাত্র ৭,০০০ পা হাঁটলেই কমবে নানা রোগের ঝুঁকি: গবেষণা বলছে

প্রতিদিন মাত্র ৭,০০০ পা হাঁটলেই কমবে নানা রোগের ঝুঁকি: গবেষণা বলছে

ফিচার, লাইফস্টাইল, স্বাস্থ্য
প্রতিদিন মাত্র ৭,০০০ পা হাঁটাই যথেষ্ট হতে পারে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে—এমনটাই বলছে সম্প্রতি প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা। অনেকেই দৈনিক ১০,০০০ পা হাঁটার লক্ষ্য নির্ধারণ করে থাকেন, কিন্তু এই নতুন গবেষণা বলছে, ৭,০০০ পা হাঁটাই বাস্তবসম্মত এবং কার্যকর হতে পারে। ল্যানসেট পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত গবেষণাটি দেখিয়েছে, প্রতিদিন ৭,০০০ পা হাঁটা ক্যানসার, ডিমেনশিয়া ও হৃদরোগসহ নানা গুরুতর রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষকরা বলছেন, এই ফলাফল মানুষকে আরও বেশি হাঁটার প্রতি আগ্রহী করে তুলবে, কারণ এটি স্বাস্থ্য ভালো রাখার একটি সহজ ও মাপযোগ্য উপায়। গবেষণার প্রধান লেখক ডা. মেলোডি ডিং বলেন, "আমরা অনেক সময় মনে করি, প্রতিদিন ১০,০০০ পা হাঁটা দরকার, কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি নেই।" প্রসঙ্গত, ১০,০০০ পা হাঁটা মানে প্রায় ৫ মাইল বা ৮ কিলোমিটার প...
জানতেন কি? এই কাজগুলিও করা যায় ভেজলিন দিয়ে।

জানতেন কি? এই কাজগুলিও করা যায় ভেজলিন দিয়ে।

লাইফস্টাইল, স্বাস্থ্য
১। যারা ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যাবহার করেন তাদের এই ওয়াটারপ্রুফ মাস্কারা মায়াবী চোখ দুটি ছেড়ে সহজে যেতে চায় না। এর জন্য একটু তুলো ভিজিয়ে, তাতে ভেজলিন নিয়ে মাস্কারা তুলে ফেলুন। এক বা দুই স্ট্রোকেই উধাও হয়ে যাবে ওয়াটারপ্রুফ মাস্কারা। ২। নেল পলিশ পরার সময় নখের আসে পাশে লেগে বিশ্রী হয়ে যায়? এই সমস্যা দূর করতে ভেজলিন ব্যাবহার করতে পারেন। নখের আশেপাশে ভেজলিন লাগিয়ে দিন। এতে আশেপাশে লেগে যাওয়া নেল পলিশ উঠে যাবে সহজে। ৩। রূ-র নীচে হাল্কা করে ভেজলিন রাব করে লাগিয়ে নিলে ভ্রূ অনেকক্ষণ সুন্দর থাকবে। ৪। আপনি বড় বড় ঝুমকো পরেন, কিন্তু অল্পক্ষণের মধ্যে কান ব্যাথা করে। সমাধান, দুল পরার আগে কানের লতিতে একটু ভেজলিন লাগিয়ে নিন এতেই সমাধান হয়ে যাবে। কোনও রকম ব্যথা ছাড়াই বড় বড় দুল পোরতে পারবেন। ৫। চুলে রং করবেন এটা খুব ভাল কথা। কিন্তু রং করার সময় যদি কপাল, কান, ঘাড়ের ত্বক...
যে খাবারগুলো কখনই ফ্রিজে রাখা উচিত নয় এবং কেন নয়

যে খাবারগুলো কখনই ফ্রিজে রাখা উচিত নয় এবং কেন নয়

ফিচার, লাইফস্টাইল, স্বাস্থ্য
বর্তমানে ফ্রিজ ছাড়া কোন পরিবার চলতে পারে না। এটা পরিবারের একটি অংশ হয়ে আছে। আমাদের রান্নাঘরের নীরব নায়ক—খাবারকে সতেজ রাখে, সময় বাঁচায়, আর বাসি হয়ে যাওয়া খাবারের ঝুঁকি কমাতে এর জুড়ি নাই। তবে জানেন কি, সব খাবারই কিন্তু ঠাণ্ডা জায়গা পছন্দ করে না! দুধ হয়তো ফ্রিজে রাখা ভালো, কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো ঠাণ্ডাতে রাখলে উল্টো ক্ষতি হতে পারে। কখনো কখনো ভুলভাবে সংরক্ষণ করলে স্বাস্থ্যের ঝুঁকিও তৈরি হয়! নিচে এমন কিছু খাবারের তালিকা দেয়া হল যেগুলো ফ্রিজে রাখা একদম উচিত নয়। ১. আলু আলু ফ্রিজে রাখলে তার শর্করা দ্রুত চিনিতে পরিণত হয়ে যায়, যা স্বাদ ও গঠন—দুটোরই ক্ষতি করে। তাই আলু রাখুন রান্নাঘরের কোনো ঠাণ্ডা-শুষ্ক স্থানে রাখতে হবে কিন্তু ফ্রিজে নয়।ফ্রিজে বা অতিরিক্ত ঠাণ্ডায় রাখলে আলু শক্ত হয়ে জেতে পারে। তাই আলুকে দীর্ঘ দিন ভাল রাখতে চাইলে ফ্রীজে রাখা যাবে না। ২. কলা ...
যেনে নেই বৃষ্টির দিনে স্বাস্থ্য রক্ষায় কী খাবেন, কী খাবেন না  

যেনে নেই বৃষ্টির দিনে স্বাস্থ্য রক্ষায় কী খাবেন, কী খাবেন না  

ফিচার, লাইফস্টাইল, স্বাস্থ্য
বৃষ্টি মানেই গরম থেকে স্বস্তি। তবে সঙ্গে থাকে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ সময় বাতাসে আর্দ্রতা বাড়ে, যা ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর আদর্শ পরিবেশ তৈরি করে। এর ফলে বাড়ে খাদ্যদূষণ, হজমের সমস্যা, ভাইরাস সংক্রমণ ও পানিবাহিত রোগের আশঙ্কা। আবার স্যাঁতসেঁতে পরিবেশে এলার্জিও বেড়ে যায়। এসব ঝুঁকি এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার খাওয়া খুব জরুরি। এই কারণে বর্ষাকালে খাবার নির্বাচনে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক—এই মৌসুমে কী খাবেন আর কী এড়িয়ে চলবেন। বৃষ্টির দিনে কী খাবেন? ১. বাসায় রান্না করা গরম খাবার খাবেন:গরম তাপে রান্না করলে বেশিরভাগ জীবাণু ধ্বংস হয়ে যায়। তাই বাইরের খাবারের চেয়ে বাসার গরম ও টাটকা খাবারই নিরাপদ। ২. বিশুদ্ধ পানি পান করতে হবে:বর্ষায় পানিবাহিত রোগ খুবই সাধারণ। তাই শুধু ফুটানো বা ফিল্টার করা পানি পান করতে হবে। ৩. বেশি বেশি মৌসুমি ফল ...

ইতিহাসের পাতায় সেরা ৬ নারীর রূপ-গাথা

ফিচার, মনের বাঁকে, লাইফস্টাইল
সৌন্দর্য যে কেবল চোখে দেখার বিষয়—এই প্রবাদটি যেন সবচেয়ে ভালোভাবে প্রযোজ্য ‘সবচেয়ে সুন্দর নারী’ বাছাইয়ের ক্ষেত্রেই ঘোটে থাকে। ইতিহাসজুড়ে বহু নারী শুধু তাদের রূপের জন্যই নয়, মেধা ও ব্যক্তিত্বের জন্যও বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করেছেন। তবে কে সবচেয়ে মনকাড়া—তা নিয়ে বিতর্ক থাকতেই পারে।এই তালিকায় এমন কিছু নারী রয়েছেন, যারা সৌন্দর্যের পাশাপাশি নিজেদের ক্যারিয়ারেও অসামান্য সাফল্য অর্জন করেছেন। চলুন দেখে নিই এমন কয়েকজন বিখ্যাত নারীর গল্প—যাঁদের সৌন্দর্য ইতিহাসে জায়গা করে নিয়েছে। মিশেল ফাইফার (Michelle Pfeiffer) ৮০ ও ৯০-এর দশকে রূপালী পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মিশেল ফাইফার। অসাধারণ অভিনয় দক্ষতার সঙ্গে তার সৌন্দর্যও দর্শকদের নজর কাড়ে।প্রথমদিকে ‘সুন্দরী মেয়ের’ টাইপকাস্ট চরিত্রে অভিনয় করলেও, তিনি ধীরে ধীরে তা ভেঙে বেরিয়ে আসেন। ১৯৮৩ সালে ‘স্কারফেস’ ছব...