Monday, November 9
Shadow

Month: October 2025

আর্থ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি–মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

আর্থ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি–মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
আজ ২৪ অক্টোবর রোজ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সীরাত কনফারেন্স ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান থাকার পরও দেশের মধ্যে সর্বত্র অস্থিরতা বিরাজমান;মূল কারণ হচ্ছে সীরতের বাস্তবায়ন না থাকা।তাই,আর্থ সামাজিল ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সীরাতের বাস্তবায়ন জরুরি। ৯২ ভাগ মুসলমানের দেশে রাসূলের সীরাত অনুযায়ী দেশ পরিচালিত না হওয়া মুসলমান হিসেবে লজ্জার। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. এসওয়াই ইউসুফ রমাদান বলেছেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটা মূলত সীরাতের শিক্ষা। সীরাত জানার কারণেই তারা নির্যাতিত মুসলমানদের পক্ষে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাতেই হযরত মুহাম্মাদ সা. কে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই,শুধু জানলে হ...
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করল আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করল আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার

জাতীয়
ঢাকা, অক্টোবর ১৮: চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রস্তাবিত—‘চারটি বৈশ্বিক উদ্যোগে পদক্ষেপ নিতে হাতে হাত মিলিয়ে কাজ করা এবং অভিন্ন উন্নয়নকে এগিয়ে নেওয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয় এই সেমিনার।  শনিবার সকালে রাজধানীর বারিধারায় আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, সহযোগিতায় ছিল আপন মিডিয়া ক্লাব, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল চীনা দূতাবাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সভাপ...
চীনের জে-১৬ডি গোয়েন্দা, আক্রমণ, প্রতিরক্ষা সব ক্ষেত্রেই বহুমুখী

চীনের জে-১৬ডি গোয়েন্দা, আক্রমণ, প্রতিরক্ষা সব ক্ষেত্রেই বহুমুখী

বিদেশের খবর
চীনের নতুন ইলেকট্রনিক-ওয়ারফেয়ার ধরনে তৈরি জে-১৬ডি যুদ্ধবিমানকে জে-১৬ বহুমুখী ফাইটারের একটি বিশেষ সংস্করণ হিসেবে উপস্থাপন করেছে। বিমানের নকশাকারীরা বলছেন, জে-১৬ডি অনুসন্ধান, আক্রমণ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ভূমিকায় কাজ করার সক্ষমতা রাখে এবং এটি একটি বিস্তৃত এয়ারবর্ন ইলেকট্রনিক-ওয়ারফেয়ার নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহৃত হবে। এভিআইসি শেনইয়াং এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক প্রকৌশলী আই চিছিয়াং জানান, জে-১৬ডি মূল জে-১৬ ফ্রেমের ওপর তৈরি হলেও এর ইলেকট্রনিক সিস্টেম ও এর সাথে সঙ্গতিপূর্ণ বডি পরিবর্তনের ফলে এটি বিশেষভাবে ইলেকট্রনিক অপারেশনে ব্যবহার উপযোগী করা হয়েছে। বাইরের দিক থেকে জে-১৬ডি ও জে-১৬ অভিন্নভাবে দেখালেও প্রকৃতিতে এদের মধ্যে বড় ফারাক রয়েছে।জে-১৬ডি এর মূল ভূমিকা হলো- ইলেকট্রনিক ওয়ারফেয়ার: শত্রুর সেন্সর ও টেলিকম ব্যবস্থার কার্যকারিতা শনাক্ত করা, বিঘ্নিত করা এবং হ্রাস কর...

পটিয়ায় ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

অর্থনীতি ও বাণিজ্য
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থানীয় শাখায় হঠাৎ করে টাকা উত্তোলনের হিড়িক দেখা দিয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে ব্যাংকের ভেতরে ও বাইরে উপচে পড়া গ্রাহকের ভিড়ে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক সূত্রে জানা গেছে, গত চার দিনে (রবিবার থেকে বুধবার) পটিয়া শাখা থেকে প্রায় ৩০ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু কর্মকর্তা চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অব্যাহতি পাওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালের দিকে ব্যাংক খোলার আগেই শত শত গ্রাহক লেনদেন কাউন্টারের সামনে সারি বেঁধে দাঁড়ান। অনেক নারী ও প্রবীণ গ্রাহককে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। ব্যাংকের ভেতরে ভিড় নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। স্থানীয় ব্যবসায়ী মো. আবদুল কাদের বলেন, হঠাৎ সবাই টাকা তুলতে আসায় ব্যাংকে...
এখনো যে কৌশলে পণ্য পাচার নিয়ন্ত্রণ করছেন পলাতক আ.লীগ নেতারা

এখনো যে কৌশলে পণ্য পাচার নিয়ন্ত্রণ করছেন পলাতক আ.লীগ নেতারা

অপরাধ, জাতীয়, সংবাদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক স্থানীয় নেতাদের মদদে এখনো চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেড থেকে পণ্য পাচার হচ্ছে। ঝুট-ভাঙারি মালের সঙ্গে বের করে নেওয়া হয় শুল্কমুক্ত সুবিধার পোশাক ও মেশিনের স্পেয়ার পার্টস। পরে সেগুলো ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয়। চুরির অর্থের ভাগ পায় ইপিজেড থানা পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও বেপজার নিরাপত্তাকর্মীরা। এ কাজে ১০টি কারখানা পণ্য পাচারে জড়িত। সম্প্রতি রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ইপিজেডের নিরাপত্তা ব্যবস্থার শিথিলতাই পণ্য পাচারের মূল কারণ উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখানে কর্মরত দুর্নীতিবাজ ব্যক্তিদের অর্থ লিপ্সার কারণে দীর্ঘদিন যাবত এ অনিয়ম চলে আসছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অপরদিকে এই সিন্ডিকেটের কারণে ইপিজেডগুলোতে দুর্বৃত্তদের আনাগোনা বৃদ্ধি পাচ...
পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকার বয়ে আনবে সিপিইসি: জারদারি

পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকার বয়ে আনবে সিপিইসি: জারদারি

বিদেশের খবর
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর অব্যাহত উন্নয়ন দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকার বয়ে আনবে। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, সিপিইসি’র নতুন সংস্করণের উন্নয়নে অবকাঠামো, শিল্প সহযোগিতা, কৃষি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিতে মনোনিবেশ করা হবে। ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর মুখ্য প্রকল্প হিসেবে শুরু হওয়া সিপিইসি বছরের পর বছর ধরে বাস্তবায়িত হয়ে আসছে। এটি পাকিস্তানের অর্থনৈতিক পরিসরও পরিবর্তন করেছে এবং চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করেছে। জারদারি বলেন, গোয়াদার একসময় শান্ত একটি জেলে-শহর ছিল। আজ পাকিস্তানের সামুদ্রিক প্রবেশদ্বার হয়েছে সেই অঞ্চল। ভবিষ্যত প্রজন্ম এ বন্দরের জন্য চীনা ও পাক...