প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার জন্য তাঁদের তারিখ ধার্য ছিল। কিন্তু নিঝুম ও রাহূল কেউ হাজির হননি।…
একটি নাম, একটি কণ্ঠ—যা সাহস ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানে। সেই শরিফ ওসমান হাদি আর নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আন্দোলনের সম্মুখযোদ্ধা হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ…
মা মুনমুন সেন, নানি সুচিত্রা সেন—অভিনয় পরিবার থেকেই আসা রিয়া সেনও পা রেখেছিলেন সিনেমায়। শুরুটা মোটেও খারাপ ছিল না। ক্যারিয়ারের প্রথম দিকেই ‘স্টাইল’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়। ছিলেন মডেল হিসেবেও সক্রিয়। হিন্দি, বাংলাসহ বিভিন্ন ভাষার অনেক ছবির প্রস্তাব আসতে থাকে। একের পর এক ছবিতে অভিনয়ও করেন। কিন্তু পরে হঠাৎই তিনি হারিয়ে যান। এখনো অভিনয় করলেও…
গ্ল্যামার দুনিয়ার এক অন্ধকারময় দিক হচ্ছে কাস্টিং কাউচ। বলিউড হোক আর টলিউড, এর ছড়াছড়ি সর্বত্রই। অনেক সময়ই উঠতি নায়িকা বা মডেলদের কাজের সুযোগ দেওয়ার নাম করে যৌন প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এই অনৈতিক দাবি থেকে অনেকাংশে রেহাই পান না ইন্ডাস্ট্রির নামকরা নায়িকারাও। নিজের জীবনের তেমনই এক অজানা ঘটনার কথা সম্প্রতি সামনে আনলেন অভিনেত্রী পায়েল সরকার।…
এবারের জন্মদিনটা মিমের কাছে একেবারেই বিশেষ ছিল। কারণ, দিনটিতে তিনি বাসাতেই ছিলেন। পরিবারের সঙ্গে কাটিয়েছেন।মিম জানান, রাত থেকেই একের পর এক কেক কাটতে হচ্ছে। তাঁর কথায়, ‘কেক কেটে আর কথা বলেই মিমের দিন পার।’ মিম জানান, দিনটি নিয়ে তেমন কিছু ভাবেন না, তবে সবাই তাঁকে নিয়ে ফেসবুকে স্মরণ করেন। মিম বলেন, ‘এত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম,…
অস্কারজয়ী ‘আরআরআরের’ পর নতুন সিনেমা নিয়ে আসছেন এস এস রাজামৌলি। গতকাল শনিবার এক অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। ‘বারাণসী’ নামের সিনেমাটির প্রধান গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল হায়দরাবাদে জমকালো এক অনুষ্ঠানে ছবির নাম…
ছোট পর্দার এই পরিচিত মুখ প্রায়ই ফেসবুকে গল্প, কবিতায় নিজের ভাব প্রকাশ করেছেন। এবার তিনি লিখেছেন, ‘আমি আমাকে নিয়ে থাকি। আমার মধ্য দিয়েই আমি সবার। অপেক্ষায় থাকে আমার শ্রম, চর্চা, চিন্তা এবং প্রাপ্তি।’ বাসার আরও লিখেছেন, ‘দরজা খুলে অপেক্ষায় আছি। ঠিক বসে আছি এক বিশ্বাসে এক সত্যে। যারা আসবে তারা আমার প্রেমিক, তাদের অন্তরে রাখি।…
১২১টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। নানা ধরণের কার্যক্রম ও প্রতিযোগিতার মধ্য দিয়ে জমজমাটভাবে চলছে এই আয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে দর্শকদের ভোটে বিভিন্ন বিভাগে মূল্যায়ন। ‘পিপলস চয়েস’ বিভাগে বাংলাদেশি প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে উঠে এসেছিলেন তৃতীয় স্থানে। তখন…
নীল শাড়ি, হাতাকাটা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ—এই সাজে গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন মারাঠি অভিনেত্রী গিরিজা ওক (Girija Oak)। নেটিজেনদের কেউ তাঁকে ভারতের নতুন ‘ক্রাশ’ বলছেন, কেউ আবার তুলনা টানছেন হলিউড তারকা সিডনি সুইনি কিংবা মনিকা বেলুচ্চির সঙ্গে। দুই দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন গিরিজার Girija Oak। অভিনয় করেছেন আলোচিত সিনেমা ‘তারে জমিন…
জেমস আব্দুর রহিম রানা, যশোর: বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুনকুড়ি’-এর এবারের আসরে কৌতুক ‘ক’ শাখায় দেশসেরা হয়েছে যশোরের সাবিক সাদত। সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের ৪ নম্বর স্টুডিওতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। সেখানে সারা দেশের বাছাইকৃত পাঁচ প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে এই কিশোর…