Monday, October 5
Shadow

এক্সক্লুসিভ

Exclusive investigative news of Bangladesh

বসুন্ধরার জমি দখল, প্রভাব বিস্তার ও শহরের রাজা হওয়ার বাসনা

বসুন্ধরার জমি দখল, প্রভাব বিস্তার ও শহরের রাজা হওয়ার বাসনা

অপরাধ, এক্সক্লুসিভ
ঢাকার শহরতলিতে গত দুই দশকে দ্রুত বদলে গেছে জমির চেহারা। ধানখেতের জায়গায় উঠেছে আবাসিক প্রকল্প, সড়কের পাশে তৈরি হয়েছে বাণিজ্যিক ভবন, আর একসময় গ্রামের যে জমি কয়েক লাখ টাকায় বিক্রি হতো, তার দাম এখন কয়েক কোটি।  সাধারণ মানুষের জায়গাজমি দখল করে গড়ে ওঠে বড় আবাসন। মধ্যবিত্তরাও পরম নিশ্চিন্তে রক্ত লেগে থাকা জমি, ফ্ল্যাট কিনে নেন। তারা ভুলে যান, এইসব জমির দখলবাজির ইতিহাস। তারা এও জানেন না যে তারাই মূলত দিনে দিনে রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্রের হাত শক্তিশালী করে দিচ্ছেন নিজেদের অজান্তে।  এমনকি এই বসুন্ধরা এখন জুলাই আন্দোলনকেও কলুষিত করার চক্রান্তে লিপ্ত।  অভিযোগ উঠেছে—‘টাকা ও পাচার করা ডলারের পাহাড়ের ওপর বসে দেড় হাজার শিশু-কিশোর ও তরুণের রক্তের সঙ্গে বেইমানি করতে তাদের হাত একটুও কাঁপছে না। ’ বাংলাদেশের অন্যতম বড় মাফিয়া-ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্য...
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীর বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ কি বাস্তবায়ন হয়েছে?

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীর বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ কি বাস্তবায়ন হয়েছে?

অপরাধ, এক্সক্লুসিভ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমের গুলশানের বহুতল ভবনসহ জমি (শূন্য দশমিক ৪ হাজার ৯৫০ একর) জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ভাটারা এলাকার ৩ দশমিক ৩৭৭ একর জমি জব্দের আদেশ হয়েছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেই আদেশ অদৃশ্য কারণে এখনও বাস্তবায়ন হয়নি। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই বহুতল ভবনসহ জমি জব্দ চেয়ে আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। অভিযোগ অনুসন্ধানে ১০ সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানের সময় অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর নিজ নামে, পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে বিপুল অর্থ পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জান...
বসুন্ধরা গ্রুপের সঙ্গে অদিতি করিমের যোগাযোগটা কোথায়? ফ্যাসিস্ট দোসর বোরহান কবিরকে বসুন্ধরা হাতে রাখতে চায় কেন?

বসুন্ধরা গ্রুপের সঙ্গে অদিতি করিমের যোগাযোগটা কোথায়? ফ্যাসিস্ট দোসর বোরহান কবিরকে বসুন্ধরা হাতে রাখতে চায় কেন?

অপরাধ, এক্সক্লুসিভ, কলাম
বসুন্ধরা গ্রুপের সঙ্গে পতিত ফ্যাসিবাদের দোসরের কেন এত দহরম মহরম? ফ্যাসিবাদের প্রোপাগান্ডা সেলের অন্যতম সদস্য সৈয়দ বোরহান কবিরের স্ত্রী অদিতি করিম। আদালতের নির্দেশে একবার তার ব্যাংক হিসাবও জব্দ হয়েছিল। অনুসন্ধানে দেখা গেছে, অদিতি করিমের ব্যাংক হিসাব খোলার সময় পেশায় লেখা রয়েছে গৃহিণী। কিন্তু তার ব্যাংক হিসাবে ছিল ৯ কোটি টাকা। আবার গত বছরের ১৫ জুন সকল যুক্তি উড়িয়ে দিয়ে অদিতির ব্যাংক হিসাব জব্দের নোটিসকে অবৈধ ঘোষণা করে দেন ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত বিচারক। অনুসন্ধানে পাওয়া যায় অনেক চাঞ্চল্যকর তথ্য, যা হাইকোর্ট পর্যন্ত সৈয়দ বোরহান কবিরের স্ত্রীর সাফল্য আলাদিনের চেরাগকেও হার মানায়। হাজারো মামলার জটে থাকা হাইকোর্ট বিভাগে অতিদ্রুততার সঙ্গে তার মামলার রুল জারি ও শুনানি নিষ্পত্তি হয়। সুযোগমতো ফ্যাসিবাদের সহায়ক শক্তি হিসেবে বিচারকের আসনকে এখনো অপব্যবহার করছেন। সৈয়দ বোরহান কবিরের মতো একজন চি...
ওসমান হাদির মৃত্যুতে তারকাদের হৃদয়স্পর্শী পোস্ট

ওসমান হাদির মৃত্যুতে তারকাদের হৃদয়স্পর্শী পোস্ট

এক্সক্লুসিভ, বিনোদন
একটি নাম, একটি কণ্ঠ—যা সাহস ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থানে। সেই শরিফ ওসমান হাদি আর নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আন্দোলনের সম্মুখযোদ্ধা হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তাঁর মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনেও। হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে শোক ও প্রতিবাদ জানাতে শুরু করেন দেশের জনপ্রিয় তারকারা। ওসমান হাদির একটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লেখেন, “শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।” হাদি ও তাঁর শিশুপুত্রের একটি ছবি পোস্ট করে চিত্রনায়ক সিয়াম আহমেদ  লেখেন, “নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয়...
বাংলাদেশে আরেকটি ফল্টলাইন!

বাংলাদেশে আরেকটি ফল্টলাইন!

এক্সক্লুসিভ, জাতীয়
বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটলরেখার (ফল্টলাইন) সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল। এটি বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য প্রায় ৪০০ কিলোমিটার। ফাটলরেখাটির একটি অংশ ভূমিকম্পপ্রবণ, যা বাংলাদেশের ভেতরেও পড়েছে। এটি সর্বোচ্চ ৬ মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে বলে তথ্য উঠে এসেছে গবেষণায়। ভূমিকম্পবিশেষজ্ঞরা দেশে দুটি প্রধান ফাটলরেখা থাকার কথা বলে আসছিলেন। তা হলো ডাউকি ফাটলরেখা এবং ইন্দোবার্মা মেগাথ্রাস্ট (মেগাথ্রাস্ট হলো পৃথিবীর বড় প্লেটগুলো একে অপরের নিচে চাপ দেওয়ার কারণে তৈরি হওয়া বড় ভূমিকম্প-সৃষ্ট ফল্ট বা চ্যুতি)। এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফাটলরেখা, মধুপুর, শাহজিবাজার, জাফলং ও কুমিল্লা ফাটলরেখা রয়েছে। এর সঙ্গে নতুন খোঁজ পাওয়া ফাটলরেখাটি যোগ হলো। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক ...
ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না

ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না

এক্সক্লুসিভ, জাতীয়
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। রায়ের পর বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু ভারত কি তাঁকে ফেরত দেবে? এ নিয়ে আল–জাজিরার অনলাইন সংস্করণে আজ মঙ্গলবার বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন যশরাজ শর্মা। সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও Eng By using this site, you agree to our Privacy Policy.OK ছবি ভিডিওছবি ভারত আল–জাজিরার বিশ্লেষণ ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্...
চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন: নাহিদ ইসলাম

চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন: নাহিদ ইসলাম

এক্সক্লুসিভ, জাতীয়
সেপ্টেম্বর ১৫: চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি চীন সফরকালে সিএমজি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকার তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে গণতন্ত্র, অগ্রগতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি—সবকিছুতেই চীনের সাথে সম্পর্ক রয়েছে। আমরা চীনের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও রাজনীতি সম্পর্কে অনেক কিছু শিখেছি।’ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করা দরকার—বিশেষ করে তরুণ প্রজন্ম ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে। বর্তমানে চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। তারা এখানে শান্তিপূর্ণ পরিবেশ পাচ্ছেন। তরুণদের বিনিময় নিশ্চয়ই দুই দেশের বিনিময়কে এগিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আপনি কী মনে করেন? এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউরোপ-আমের...
যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংক দুর্নীতি: ভুয়া প্রতিষ্ঠানে অর্থ প্রেরণ, কোটি কোটি টাকার হিসেব নেই

যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংক দুর্নীতি: ভুয়া প্রতিষ্ঠানে অর্থ প্রেরণ, কোটি কোটি টাকার হিসেব নেই

এক্সক্লুসিভ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংক কি কেবল শিক্ষার মানোন্নয়নের একটি পদ্ধতি ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল বড় ধরনের আর্থিক দুর্নীতি? শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত কোটি কোটি টাকার কোনো সঠিক হিসাব না থাকায় এই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। এই গুরুতর অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করার পর বোর্ডের ভেতরে ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংশিষ্ট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, বিগত হাসিনা সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত শুরু করেছিল। এর সঙ্গে জড়িত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান যিনি এন আই খান নামেই বেশি পরিচিত। তারই পরিকল্পনায় পাইলট প্রজেক্ট হিসেবে ২০১৬ সালে যশোর শিক্ষা বোর্ডে তৈরি করা হয় প্রশ্ন ব্যাংক। আর এই কাজে বোর্ডের পক্ষে মুখ্য ভূমিকা পালন করেন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন। কোনো প্র...
শূন্য থেকে হাজার কোটি : সম্পদের পাহাড় আওয়ামী লীগ নেত্রী হেনরির

শূন্য থেকে হাজার কোটি : সম্পদের পাহাড় আওয়ামী লীগ নেত্রী হেনরির

অপরাধ, এক্সক্লুসিভ
টাকা, গাড়ি, বাড়ি আর সম্পদের পাহাড় যেন জান্নাত আরা হেনরির। মাত্র ১৪ বছরে এই সম্পদ অর্জন করেছেন আওয়ামী লীগ নেত্রী হেনরি। সহকারী শিক্ষক থেকে সংসদ সদস্য। বলা যায়, শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক। মধ্যবিত্তের একটি সাধারণ ঘর আজ রাজপ্রাসাদের মতো গল্প বলে। জান্নাত আরা হেনরি দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য ছিলেন ৬ মাস ২৫ দিন। তারপর জনরোষ থেকে বাঁচতে পলাতক। আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ছিলেন সিরাজগঞ্জ সদরের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সেখান থেকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক নেত্রী এবং সংসদ সদস্য বনে যান। হেনরির অর্থ-সম্পদের পাহাড় গড়ার ইতিহাস রূপকথার মতোই বিস্ময়কর। বর্তমানে হেনরির ব্যবহারযোগ্য গাড়ি ১৬টি। ঢাকা, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, জমিসহ বিঘায় ...
জুলাই আন্দোলনে শেখ হাসিনার গুলির নির্দেশ দেয়া কল রেকর্ড সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

জুলাই আন্দোলনে শেখ হাসিনার গুলির নির্দেশ দেয়া কল রেকর্ড সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

অপরাধ, এক্সক্লুসিভ, জাতীয়, রাজনীতি, সংবাদ
জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— সম্প্রতি এমন একটি ফোনালাপের অডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা দাবি করেছে, অডিওটি যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে এটি আসল এবং এতে কোনো ধরনের সম্পাদনা বা বিকৃতি নেই। এই প্রসঙ্গে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) তাজুল ইসলাম। বুধবার (৯ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ফোনালাপটি উদ্ধার করেছে বিবিসি নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। ফেসবুক পোস্টে আইনজীবী তাজুল ইসলাম লেখেন, “মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি— করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায...