দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৫৩ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও (২৭ নভেম্বর) একই দামে বিক্রি হচ্ছে সোনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম—
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা২১ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকাসনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে....
৫ হাজার ২৪৮ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক...
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থানীয় শাখায় হঠাৎ করে টাকা উত্তোলনের হিড়িক দেখা দিয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে ব্যাংকের ভেতরে ও বাইরে উপচে পড়া গ্রাহকের ভিড়ে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত চার দিনে (রবিবার থেকে বুধবার) পটিয়া শাখা থেকে প্রায় ৩০ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু কর্মকর্তা চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অব্যাহতি পাওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকালের দিকে ব্যাংক খোলার আগেই শত শত গ্রাহক লেনদেন কাউন্টারের সামনে সারি বেঁধে দাঁড়ান। অনেক নারী ও প্রবীণ গ্রাহককে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। ব্যাংকের ভেতরে ভিড় নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
স্থানীয় ব্যবসায়ী মো. আবদুল কাদের বলেন, হঠাৎ সবাই টাকা তুলতে আসায় ব্যাংকে...
২০২৫ সালের শীর্ষ ৫০০ উৎপাদনশীল প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে চীনের শিল্প খাত। শনিবার পূর্ব চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরে আয়োজিত ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশন-এ এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এই তালিকা যৌথভাবে প্রকাশ করেছে চায়না এন্টারপ্রাইজ কনফেডারেশন(সিইসি) এবং চায়না এন্টারপ্রাইজ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন(সিইডিএ)। টানা ২১ বছর ধরে এ তালিকা প্রকাশ করে আসছে প্রতিষ্ঠান দুটি, যা চীনের শিল্প উৎপাদন খাতের ধারাবাহিক উন্নয়নের স্প ষ্ট প্রমাণ।
সিইসি এবং সিইডিএ- এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি বিং বলেন, বহুমুখী বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, চীনের শীর্ষস্থানীয় উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের মাধ্যমে নিজেদেরকে টিকিয়ে রেখেছে এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে শিল্পখাতের ভিত্তিকে আরও মজবুত করেছে।
তিনি আরও বলেন, এই তালিকা শুধু আর্থিক সাফল্যের চিত্রই তুলে ধরে না, বরং চী...
বাংলাদেশের গাড়িপ্রেমীদের মধ্যে "JDM" শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যা পারফরম্যান্স, অনন্য ডিজাইন এবং উন্নত স্বয়ংচালিত প্রযুক্তির একটি সংস্কৃতিকে তুলে ধরে। JDM-এর পুরো অর্থ হলো জাপানিজ ডোমেস্টিক মার্কেট, যা বিশেষভাবে জাপানের বাজারের জন্য তৈরি যানবাহনগুলোকে বোঝায়। এই গাড়িগুলো প্রায়শই বিদেশে রপ্তানি করা মডেলগুলোর চেয়ে আলাদা হয় এবং এতে জাপানের ড্রাইভিং অবস্থা ও গ্রাহকের পছন্দ অনুযায়ী বিশেষ ফিচার থাকে।
JDM গাড়িগুলো তাদের কিছু মূল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, যা তাদের অন্যদের থেকে আলাদা করে। বিদেশে বিক্রি হওয়া মডেলগুলোর তুলনায় এগুলোতে প্রায়শই বেশি শক্তিশালী ইঞ্জিন, উন্নত প্রযুক্তিগত ফিচার এবং উচ্চমানের ইন্টেরিওর উপকরণ থাকে। উদাহরণস্বরূপ, নিসান স্কাইলাইন জিটি-আর, টয়োটা সুপ্রা এবং হোন্ডা সিভিক টাইপ আর-এর মতো আইকনিক গাড়িগুলো তাদের ইঞ্জিনিয়ারিং এবং পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে কিং...
চীনের মুদ্রা রেনমিনবি (আরএমবি) বা ইউয়ান শুক্রবার ডলারের বিপরীতে ৭.১০১৯-এ দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ১৫ পিপস শক্তিশালী হয়েছে। এ তথ্য দিয়েছে চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম।
চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিনের লেনদেনে ইউয়ান কেন্দ্রীয় হার থেকে সর্বোচ্চ ২ শতাংশ উর্ধ্বমুখী বা নিম্নমুখী হতে পারে।
সূত্র: সিএমজি...
চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগস্টের শেষে ৩ দশমিক ৩২২২ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা জুলাইয়ের শেষ থেকে ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলার বা ০ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন ।
প্রশাসন জানিয়েছে, প্রধান অর্থনৈতিক অঞ্চলগুলোর মুদ্রানীতির প্রভাব, বাজারের প্রত্যাশা ও সামষ্টিক অর্থনৈতিক তথ্যের কারণে গত মাসে ডলার সূচক কমেছে,অন্যদিকে বৈশ্বিক আর্থিক সম্পদের দাম বেড়েছে।মুদ্রা বিনিময় হার ও সম্পদের দামের পরিবর্তনসহ বিভিন্ন প্রভাবের কারণে আগস্টে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়ছে এবং বাজারের আস্থা উন্নত হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।
সূত্র: সিএমজি...
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমানতকারীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকদের চেক ফেরত দেওয়া হচ্ছে, জরুরি প্রয়োজনে টাকা তুলতে পারছেন না অনেকেই। রাজধানীর সাংবাদিক নাজমুল হক তার মায়ের চিকিৎসার জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলতে গেলেও চেক ফেরত পান। বারবার ব্যাংক কর্মকর্তাদের কাছে জানালেও তিনি কোনো সদুত্তর পাননি।
অনিয়ম ও দুর্নীতির প্রভাবে ব্যাংকটির আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ২০২৪ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সমন্বিতভাবে ৪০৫ কোটি টাকা লোকসান করেছে, যেখানে আগের বছরই তারা ৩২৯ কোটি টাকা মুনাফা করেছিল। লোকসানের কারণে গত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশও দিচ্ছে না ব্যাংকটি।
ব্যাংকের সংকটের বড় কারণ হিসেবে উঠে এসেছে এস আলম গ্রুপের ঋণ নির্ভরতা। ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)। বিভিন্ন নামে ব...
আগস্ট ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ কোটি নতুন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন।
সংস্থার প্রধান লু ওয়েন জানান, পরিকল্পনার শুরুর পর থেকে চীনের ব্যবসাবান্ধব পরিবেশ আরও উন্নত হয়েছে, যার ফলে উদ্যোক্তা সৃষ্টির প্রক্রিয়া পূর্ণমাত্রায় উন্মোচিত হয়েছে।
একই সময়ে দেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ পরিবারভিত্তিক ব্যবসাও বেড়েছে বলে জানান তিনি।
চীন সরকার ন্যায্য প্রতিযোগিতা ও বাজার শৃঙ্খলা রক্ষায় একচেটিয়া ব্যবসা দমনে জোরদার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ঝুঁকি পর্যবেক্ষণ ও মূল্যায়ন, বিশেষত প্ল্যাটফর্ম অর্থনীতির নিয়মিত নজরদারি, এবং অন্যায্য প্রতিযোগিতা ঠেকাতে সুস্পষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে প্রশাসন বিশেষ স...