থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দক্ষিণ আলী গ্রামে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, পরে হাত-পা ও মুখ বেঁধে গোয়ালঘরে ফেলে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও ঘটনার ১৬ দিন অতিবাহিত হওয়ার পরও মামলা রেকর্ড না হওয়া এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতির অভাব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষায়, অভিযোগটি এখন আর কেবল একটি ফৌজদারি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি আইনগত প্রক্রিয়ার ধীরগতি, সম্ভাব্য প্রভাব বিস্তার এবং নেপথ্যের নানা তৎপরতা নিয়ে জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।
এই প্রতিবেদকের হাতে আসা লিখিত অভিযোগে ভুক্তভোগী কিশোরী দাবি করেছেন, একই এলাকার মামুন মোল্ল্যার ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত বিভিন্ন সময় তাকে ...







