Wednesday, August 19
Shadow

খুলনা

এই ক্যাটাগরিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও অঞ্চলের খবর তুলে ধরা হয়। এখানে শিল্প-কারখানা, নদী ও বনভূমি-নির্ভর জীবন, সুন্দরবনের প্রভাব, পরিবেশগত ইস্যু, স্থানীয় রাজনীতি, অর্থনীতি, কৃষি, রাজনীতি, শ্রমজীবী মানুষের অবস্থা, অপরাধ পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। খুলনার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা ও পরিবেশবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এবং মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়েও এই ক্যাটাগরিতে নিয়মিত আপডেট থাকবে।

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
 পাইকগাছা প্রতিনিধি  খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বর্তমান চিত্র এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে বিশ্বজিৎ সরদার সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহা. বেল্লাল হুসাইন, বিজয় পাল, ফারুক হোসেন, জাবেদ ইকবাল, বাবলুর রহমান স...
থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত

থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দক্ষিণ আলী গ্রামে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, পরে হাত-পা ও মুখ বেঁধে গোয়ালঘরে ফেলে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও ঘটনার ১৬ দিন অতিবাহিত হওয়ার পরও মামলা রেকর্ড না হওয়া এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতির অভাব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষায়, অভিযোগটি এখন আর কেবল একটি ফৌজদারি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি আইনগত প্রক্রিয়ার ধীরগতি, সম্ভাব্য প্রভাব বিস্তার এবং নেপথ্যের নানা তৎপরতা নিয়ে জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। এই প্রতিবেদকের হাতে আসা লিখিত অভিযোগে ভুক্তভোগী কিশোরী দাবি করেছেন, একই এলাকার মামুন মোল্ল্যার ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত বিভিন্ন সময় তাকে ...
মরুভূমির দুম্বা এখন পাইকগাছায় বানিজ্যিক ভাবে পালন 

মরুভূমির দুম্বা এখন পাইকগাছায় বানিজ্যিক ভাবে পালন 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা   মরুভূমির দুম্বা এখন পাইকগাছায় বানিজ্যিক ভাবে খামারে পালন করা হচ্ছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম বারের মত পেয়ে দর্শনার্থীদের ভিড় চোখ পড়ার মতো লক্ষনীয়। মূলত  শখের বশে মরুর প্রাণী দুম্বা পালন শুরু করেছেন আশরাফুজ্জামান। খুলনার পাইকগাছার বান্দিকাটি গ্রামে নিজ বাড়িতে এ খামার। দুম্বাগুলো সেখানেই বেড়ে উঠছে। মরুভূমির প্রাণী এ দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। খামারের বয়স মাত্র ৫ মাস। ৪টি দুম্বা দিয়ে খামার শুরু করেছেন। খামার করার পর প্রথম একটি বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স দুই মাস।  বাচ্চা তৈরি করে নিজে বড় খামার করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে তাঁর। এতে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। কোরবানির ঈদ এবং সারা বছরই দুম্বার মাংসের চাহিদা বেশি থাকে এবং এর দাম ছাগল-ভেড়ার মাংসের ...
পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ 

পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযানে ৪ চিংড়ী ব্যবসায়ীর কাছ থেকে ৬ ড্রামে আনুমানিক ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা- ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে কপোতাক্ষ নদীতে অবমুক্ত করা হয়। এবং ব্যবসায়ীদের সচেতন করে ছেড়ে দেয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। নৌ পুলিশের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এএসআই আতাউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।...
মনিরামপুরের অনন্য মানবিক উদ্যোগ ‘আমাদের অ্যাম্বুলেন্স’: বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

মনিরামপুরের অনন্য মানবিক উদ্যোগ ‘আমাদের অ্যাম্বুলেন্স’: বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: মৃত্যুর মুহূর্ত মানুষের জীবনের এক গভীরতম শোকের সময়। এ সময় পরিবারের মানসিক বিপর্যয় যেমন তীব্র হয়, তেমনি দুরত্ব ও অর্থনৈতিক সীমাবদ্ধতা মৃতদেহ পরিবহনের মতো মৌলিক প্রয়োজনকেও কঠিন করে তোলে। এই কঠিন বাস্তবতার মাঝেই মনিরামপুর উপজেলায় জন্ম নিয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ—‘আমাদের অ্যাম্বুলেন্স’। এটি এমন একটি সেবা, যা সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মৃতদেহ পরিবহন করে মনিরামপুরে পৌঁছে দেয়। সেবা গ্রহণকারী পরিবারকে এক টাকাও বহন করতে হয় না। পদ্মা সেতু, মধুমতী উড়ালসেতু থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে—যে কোনো সেতু বা মহাসড়কের টোলও বহন করে থাকে কর্তৃপক্ষ। ২০২৪ সালের ১ জুন থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগটির উদ্যোক্তা মনিরামপুরের কৃতি সন্তান, করোনা যুদ্ধে অসামান্য অবদানের জন্য জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মানবিক ডাক্তার মেহেদী হাসান। প্রাণঘাতী ম...
নতুনকুড়ি প্রতিযোগিতায় কৌতুকে দেশসেরা যশোরের সাবিক সাদত

নতুনকুড়ি প্রতিযোগিতায় কৌতুকে দেশসেরা যশোরের সাবিক সাদত

খুলনা, বাংলাদেশ, বিনোদন, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুনকুড়ি’-এর এবারের আসরে কৌতুক ‘ক’ শাখায় দেশসেরা হয়েছে যশোরের সাবিক সাদত। সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের ৪ নম্বর স্টুডিওতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। সেখানে সারা দেশের বাছাইকৃত পাঁচ প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে এই কিশোর প্রতিভা। রেকর্ডিং শুরু হওয়ার অনেক আগেই স্টুডিও প্রাঙ্গণে ভিড় জমান প্রতিযোগীদের অভিভাবক, নির্মাতা, প্রযোজক এবং আমন্ত্রিত অতিথিরা। আলো-ঝলমলে স্টুডিও সেটে সাজানো ছিল প্রতিযোগিতার বিশেষ মঞ্চ। প্রতিটি শিশু প্রতিভাই প্রস্তুত ছিল তার সেরা পারফরম্যান্স দেখানোর জন্য। কৌতুক বিভাগে প্রতিযোগীদের সংলাপ তুলে ধরা, মঞ্চ ব্যবহারের কৌশল, চরিত্রে ঢুকে যাওয়ার দক্ষতা এবং হাস্যরস সৃষ্টির ক্ষমতাই ছিল মূল মূল্যায়নের...
যশোরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন,অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক বস্তিবাসী

যশোরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন,অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক বস্তিবাসী

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাসটির ভেতরে। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাশের বস্তিবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার কিছু পর ফজরের নামাজ শেষ করে ফেরার পথে কয়েকজন মুসল্লি হঠাৎ বাসটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তারা ছুটে গিয়ে দেখতে পান আগুন জ্বলছে, ভেতরে কেউ নেই। মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে বস্তিবাসীরা বালতি ও পানি দিয়ে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটির সুপারভাইজার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হান্নান খান জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি (মাগুরা জ-১১-০০০৭) নিয়মিত যশোর-মাগুরা রুটে চলাচল করে। প্রতিদি...
পায়রা’র খুপরিতে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম:মুখ থুবড়ে পড়েছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ

পায়রা’র খুপরিতে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম:মুখ থুবড়ে পড়েছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা মুখ থুবড়ে পড়ে আছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ। চার তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ ছয় বছর আগে শুরু হয়। দুই বছর মেয়াদি ওই প্রকল্পের ৪০ ভাগ কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ কাজের সময়সীমা তিন বছর পার হলেও এখনো পৌরভবন নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। এ অবস্থায় জরাজীর্ণ সংকীর্ণ পুরতন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ। পাইকগাছা পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। প্রথম শ্রেণির পৌরসভা গঠিত হওয়ার পর নিজস্ব ভবনের জন্য পৌরসভার শিববাটি মৌজায় পাইকগাছা-কয়রা প্রধান সড়কের পাশে কেনা হয় সাড়ে ৪ বিঘা জমি। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট পৌর ভবন নির্মাণের কাজও শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। আর কাজ করছে ঠিকাদারী প্রতি...
মনিরামপুরে মসজিদের ইমাম বাবার হাতে কিশোরী কন্যার হত্যাকাণ্ডে কাঁপছে দেশ

মনিরামপুরে মসজিদের ইমাম বাবার হাতে কিশোরী কন্যার হত্যাকাণ্ডে কাঁপছে দেশ

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
 জেমস আব্দুর রহিম রানা, যশোর:  এক টুকরো রুটির জন্য জীবন দিতে হলো তেরো বছরের নিষ্পাপ কিশোরী মাহমুদা সিদ্দিকাকে। যে মেয়েটির মা–বাবার স্নেহে বড় হয়ে ওঠার কথা ছিল, তাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো তারই বাবার হাতে। যশোরের মনিরামপুরের রোহিতা বাজারে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সমগ্র অঞ্চল, কেঁপে উঠেছে মানুষের বিবেক। পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় একটি দোকান থেকে রুটি চুরির অভিযোগ ওঠে মাহমুদার বিরুদ্ধে। ক্ষুধার তাড়নায় চুরি করা সেই রুটি মুহূর্তেই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। দোকানদার বিষয়টি জানালে প্রথমে জনসমক্ষে মা শাহিনুর আক্তারের হাতে জুতা পেটা খেতে হয় মেয়েটিকে। অপমানের আঁচ বুকে নিয়ে ঘরে ফিরলেও মুক্তি মেলেনি। বাবা মাওলানা আয়নুল হকও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মারের চোটে মেয়েটি যখন কান্না থামাতে না পেরে হাঁপাতে থাকে, তখন বাবা নিজের হাতেই তার গলা টিপে ধরে—সেখানেই ...

পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি  পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। গত শনিবার সকাল ১১ টায় পাইকগাছা গদাইপুরের নতুন বাজারে সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শকুন সুরক্ষায় সচেতনতা মূলক আলোচনা সভা সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, অ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাংবাদিক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু। বক্তৃতা করেন, সাংবাদিক  আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, লিনজা আক্তার মিথিলা, মরিয়ম খাতুন, জান্নাতুল ফেরদৌস জহুরা, তৃষা বিশ্বস,পরিবেশ কর্মি শাহিনুর রহমান, গনেশ দাশ, গাজী আলম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রামগঞ্চ গরু, মহিষসহ গব...