পাঁচ জেলায় দুই লক্ষাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা প্রদান কার্যক্রম উদ্বোধন হল যশোরে
জেমস আব্দুর রহিম রানা, যশোর: স্বচ্ছ দৃষ্টি। উজ্জল ভবিষ্যৎ। আমার চশমা আমাকে আরো স্পষ্টভাবে বোর্ড দেখতে সাহায্য করে ’’ শিরোনামে দেশের পাঁচটি জেলায় স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করে চশমা ও চক্ষু সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে যশোরে।
সি টু লার্ন প্রোগ্রামের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এবং ভিশন স্প্রিং এর যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে পাঁচটি জেলার প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।
২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলার ঝিকরগাছা উপজেলার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও জেল...





