Wednesday, August 19
Shadow

খুলনা

এই ক্যাটাগরিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও অঞ্চলের খবর তুলে ধরা হয়। এখানে শিল্প-কারখানা, নদী ও বনভূমি-নির্ভর জীবন, সুন্দরবনের প্রভাব, পরিবেশগত ইস্যু, স্থানীয় রাজনীতি, অর্থনীতি, কৃষি, রাজনীতি, শ্রমজীবী মানুষের অবস্থা, অপরাধ পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। খুলনার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা ও পরিবেশবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এবং মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়েও এই ক্যাটাগরিতে নিয়মিত আপডেট থাকবে।

পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি  গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে  পাইকগাছায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমন্বিত জেলা কার্যালয় খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অব. সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহেরা নাজনীন। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় ১৬টা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় বিচারক হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বি...

আইনি জটিলতায় বন্ধ আছে যশোরের টেকাসেতুর নির্মাণ কাজ: দুর্ভোগে মনিরামপুর ও অভয়নগরের লাখ লাখ মানুষ

খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর : আইনি জটিলতায় দীর্ঘদিন বন্ধ রয়েছে যশোরের টেকাসেতুর নির্মাণ কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে দুই উপজেলার লক্ষ লক্ষ মানুষ। যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী টেকারঘাটে অবস্থিত এই সেতুটি দিয়ে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা ঠিকিয়ে রাখতে ১৯৮০ দশকে টেকা নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনের সেই পুরাতন সেতু ভেঙে ২০২১ সালের ১৩ অক্টোবর একই স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতু নির্মাণ কাজ চলমান থাকা অবস্থায় সেতুর উচ্চতা কম থাকায় এবং নদীবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র না থাকার কারণে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা, বিপ্লবী কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। যথাযথ নিয়ম মেনে কাজ করতে হাইকোর্ট নির্দেশ...
মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পাইকগাছার চাষিরা 

মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পাইকগাছার চাষিরা 

কৃষি, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা থেকে বছরে ২৭ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদন  পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা  : নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলীয় খুলনার পাইকগাছার মৎস্য চাষিরা। রোগ বালাই সহ বৈশ্বিক নানা সংকটের মধ্যে ও উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এখানকার মৎস্য চাষিরা। মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী অত্র এলাকা থেকে বছরে উৎপাদন হচ্ছে ২৭ হাজার মেট্রিক টন মৎস্য। যার মধ্যে চিংড়ী,  সাদা মাছ,  কাঁকড়া ও কুচিয়া অন্যতম।  সূত্র অনুযায়ী ৮০'র দশকের পর হতে উপকূলীয় এ অঞ্চলে বাণিজ্যিক ভাবে শুরু হয় সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ী চাষ। সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলে রয়েছে অসংখ্য নদ-নদী ও খাল-বিল ও জলাশয়, ফলে এ অঞ্চল মৎস্য চাষের জন্য সমৃদ্ধ হওয়ায়। চিংড়ী চাষ ব্যবস্থা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়...
যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংক দুর্নীতি: ভুয়া প্রতিষ্ঠানে অর্থ প্রেরণ, কোটি কোটি টাকার হিসেব নেই

যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংক দুর্নীতি: ভুয়া প্রতিষ্ঠানে অর্থ প্রেরণ, কোটি কোটি টাকার হিসেব নেই

এক্সক্লুসিভ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংক কি কেবল শিক্ষার মানোন্নয়নের একটি পদ্ধতি ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল বড় ধরনের আর্থিক দুর্নীতি? শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত কোটি কোটি টাকার কোনো সঠিক হিসাব না থাকায় এই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। এই গুরুতর অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করার পর বোর্ডের ভেতরে ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংশিষ্ট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, বিগত হাসিনা সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত শুরু করেছিল। এর সঙ্গে জড়িত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান যিনি এন আই খান নামেই বেশি পরিচিত। তারই পরিকল্পনায় পাইলট প্রজেক্ট হিসেবে ২০১৬ সালে যশোর শিক্ষা বোর্ডে তৈরি করা হয় প্রশ্ন ব্যাংক। আর এই কাজে বোর্ডের পক্ষে মুখ্য ভূমিকা পালন করেন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন। কোনো প্র...
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী দল: মাও. আবুল কালাম আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী দল: মাও. আবুল কালাম আজাদ

খুলনা, খুলনা জেলা, জামায়াতে ইসলামি, বাংলাদেশ, রাজনীতি
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছা উপজেলা সদরস্থ সরল জিরোপয়েন্টে প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধন কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল যা একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য, সমাজের পরিবর্তনের হাতিয়ার হিসেবে। এ রাস্তা সংস্কার আমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র-ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হবে। তিনি আরও বলেন, আমরা একটি সন্ত্রাসমুক্ত, দখলবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যাহা জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় পৌর...

প্রবল স্রোতে পাইকগাছার ১৬নং পোল্ডারের নির্মিত বাঁধে ধস 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের ১৬নং পোল্ডারে হিতামপুর মৌজাস্থ ওয়াবদার বেঁড়িবাঁধের কপোতাক্ষ নদীর প্রবল স্রোতে আবারো ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। খরস্রোতে চলমান নির্মিত বাঁধ ধ্বসে গেছে। যেকোন সময় ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘটনাস্থল পরিদর্শন। উপজেলার হিতামপুর মৌজাস্থ চরেরবিল নামক স্থানে কপোতাক্ষ নদের ওয়াপদার বাঁধ বার বার ভেঙ্গে নদের গর্বে  বিলীন হচ্ছে। পরিবর্তন হচ্ছে এলাকার মানচিত্র। সম্প্রতি ভাঙ্গনে ১৭০ মিটার ওয়াপদা বাপক ক্ষতিগ্রস্ত হলে  উক্ত বাঁধ নির্মাণে ৫৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।  কাজ চলমান অবস্থায় আবারও সেটা ধ্বসে পড়ছে। ভাঙ্গছে ওয়াপদার বাঁধ। মঙ্গলবার দুপুরের মেরামতাধীন বাঁধ ভেঙে যায়। আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। বিষয়টি কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ভাবে অবহিত করা হ...

পাইকগাছায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি  পাইকগাছায় উপজেলা পর্যায়ে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে বুধবার সকালে ডরপ এর কার্যালয়ে অনুষ্ঠিত সভাটি ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি এম এম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন, ডরপের উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব পিন্টু চন্দ্র দাস। এসময় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু ও প্রীতীশ মন্ডল, রেজাউল করিম, খানজাহান আলী, লিল্টু রাণী মন্ডল, আফরোজা বেগম, টুম্পা মন্ডল, মল্লিকা সরকার, ফাতেমা আক্তার উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পর্যায়ে ১টি ও ইউনিয়ন পর্যায়ে ৪টি ওয়াটার ম্যাপিং চলতি মাসে হবে। স্থানীয় মানুষের পানির বিদ্যমান সমস্যা সমাধানে এই ম্যাপিং এর ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।...
“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য”- মাও. আবুল কালাম আজাদ 

“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য”- মাও. আবুল কালাম আজাদ 

খুলনা, খুলনা জেলা, জামায়াতে ইসলামি, বাংলাদেশ, রাজনীতি
পাইকগাছা প্রতিনিধি   বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আর আমিন ট্রাস্টে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তৃতা বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার স...
পাইকগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিস উদ্বোধন

পাইকগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিস উদ্বোধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ, রাজনীতি
পাইকগাছা প্রতিনিধি :  পাইকগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার কার্যালয় শ্রীকন্ঠপুর গ্রামে উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা মাও. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য, খুলনা জেলা শাখার সেক্রেটারি খুলনা -৬ আসনের প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতী মাওলানা আহম্মদ আলী সরদার, ইসলামী যুব আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম হাসিব গোলদার। বক্তৃতা করেন, জামায়াত ইসলামীর খুলনা জেলা সূরা সদস্য অধ্যাপক মোমিন উদ্দিন, রাড়ুলী ইউনিয়ন সেক্রেটারী অধ্যাপক ইনতাজ আলী প্রমুখ।...

শালিখা সহ বিভিন্ন এলাকায়  বন্যা পরিস্থিতির অবনতি  প্রতিদিন  আক্রান্ত  নতুন নতুন ঘরবাড়ি রাস্তাঘাঠ।

খুলনা, বাংলাদেশ, মাগুরা
স্বপন বিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃমাগুরার শালিখা উপজেলা মাগুরা সদর সহ ঝিনাইদহ জেলার কিছু এলাকায়   অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে  বিস্তীর্ণ ফসলি মাঠ,মাছের ঘের,রাস্তা ঘাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থসেবা কেন্দ্র, বসত বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে । বন্যার পানিতে বিস্তৃত ফসলের মাঠ গুলো যেন সাগরে পরিনত হয়েছে। প্রতিদিন যোগ হচ্ছে ক্ষতির পরিমাণ ।উপজেলার ৯৫ ভাগ  আমন ধান লাগানোর কাজ শেষ হয়েে গিয়েছিল । কিছু জমি বাকি থাকলেও বীজতলা তলিয়ে যাওয়ার কারণে আর রোপণ সম্ভব হবে না। সরেজমিনে গিয়ে দেখা যায় ঝিনাইদহ জেলার কালিগন্জ ও সদর উপজেলার বামোনাইল, শিকারপুর,মুনুড়িয়া দোহাকুলা,শালিখা উপজেলার  ধনেশ্বরগাতি,তালখড়ি,মাগুরা সদর উপজেলার রাঘবদাইড়,মঘী ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রাম পানিতে ভাসছে। রাস্তার উপর কোথাও কোথাও ২/৩ ফুট পানি উঠে গেছে।   ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই, চারদিকে শুধুই থইথই...