Monday, November 9
Shadow

Month: August 2026

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
 পাইকগাছা প্রতিনিধি  খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বর্তমান চিত্র এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে বিশ্বজিৎ সরদার সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহা. বেল্লাল হুসাইন, বিজয় পাল, ফারুক হোসেন, জাবেদ ইকবাল, বাবলুর রহমান স...
বাকৃবি ‘সিটি ব্যাংক স্পটলাইটে’ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা

বাকৃবি ‘সিটি ব্যাংক স্পটলাইটে’ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা

ক্যাম্পাস, ফিচার
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট জগতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ শীর্ষক ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যা...
খোরশেদ আলম নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

খোরশেদ আলম নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে পুরস্কৃত করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মান্দা থানায় যোগদানের পর থেকেই এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় জুলাই মাসের সার্বিক মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর নাম ঘোষণা...
থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত

থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়; ১৬ দিনেও রেকর্ড হয়নি মামলা: মনোহরপুরে অপহরণ-ধর্ষণের অভিযোগ ঘিরে সমঝোতার গুঞ্জন, প্রশ্নের মুখে তদন্ত

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের দক্ষিণ আলী গ্রামে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, পরে হাত-পা ও মুখ বেঁধে গোয়ালঘরে ফেলে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও ঘটনার ১৬ দিন অতিবাহিত হওয়ার পরও মামলা রেকর্ড না হওয়া এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতির অভাব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষায়, অভিযোগটি এখন আর কেবল একটি ফৌজদারি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি আইনগত প্রক্রিয়ার ধীরগতি, সম্ভাব্য প্রভাব বিস্তার এবং নেপথ্যের নানা তৎপরতা নিয়ে জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। এই প্রতিবেদকের হাতে আসা লিখিত অভিযোগে ভুক্তভোগী কিশোরী দাবি করেছেন, একই এলাকার মামুন মোল্ল্যার ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত বিভিন্ন সময় তাকে ...

শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ 

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার পাঁচমেঘাদল সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি। ৩৯ বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এ...