Monday, November 9
Shadow

Month: September 2025

চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস

চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস

জাতীয়
বাংলাদেশি সাংবাদিকদের চীন নিয়ে প্রতিবেদনকে স্বীকৃতি ও পুরস্কৃত করতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস। ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এই প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে। আয়োজনে যৌথ আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ চায়না-আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ,  বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি ও অনলাইন এডিটরস অ্যালায়েন্স। ঢাকাস্থ চীনা দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় সহ-আয়োজক হিসেবে থাকছে চায়নিজ এন্টারপ্রাইজেস...
‘ জীবন-জীবিকা রক্ষায় নদ-নদী বাঁচাতে হবে’

‘ জীবন-জীবিকা রক্ষায় নদ-নদী বাঁচাতে হবে’

কলাম
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা  বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, জীবন-জীবিকা রক্ষায় নদ-নদী বাঁচাতে হবে। নদী আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। কিন্তু সেই নদীভাঙন, দখলে ও দূষণের শিকার। যে কারণে দেশে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার সকালে খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের পাড়ে মানববন্ধন শেষে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাস। এ সময় বক্তৃতা করেন অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, ইউপি সদস্য শঙ্কর বিশ্বাস, ডা. বাসুদেব রায়, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, পরিবেশকর্মী আফজাল হোসেন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের রিয়াদ হোসেন প্রমুখ। মানববন্ধনে খুলনা জেলার ওপর দিয়ে প্রবাহ...

সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. রোকসানা হ্যাপি

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের আস্থা ফেরাতে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রোকসানা হ্যাপি। সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন।২০১৯ সালের ৩১ ডিসেম্বর যোগদানের পর থেকে হাসপাতালের চিত্র বদলে যায়। আগে যেখানে দৈনিক আউটডোর রোগী ছিল ৫০-৬০ জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০-৫০০ জনে। ইনডোরে ভর্তি রোগীর সংখ্যা ১০-১২ জন থেকে বেড়ে হয়েছে ৬০-৭০ জনে। প্রতিদিন গড়ে ৪০-৫০ জন জরুরি রোগী চিকিৎসা নিচ্ছেন।ডা. হ্যাপি বলেন, “২৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৫ জন দিয়ে সেবা চালাচ্ছি। ডাক্তার, নার্স ও স্টাফরা আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”প্রায় ৬ বছর বন্ধ থাকার পর তার উদ্যোগে হাসপাতালে পুনরায় সিজারিয়ান অপার...
নরডিক তিন দেশের কূটনীতিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়:পিআর পদ্ধতির অভিজ্ঞতা বিনিময়সহ ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে ইতিবাচক আলোচনা

নরডিক তিন দেশের কূটনীতিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়:পিআর পদ্ধতির অভিজ্ঞতা বিনিময়সহ ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে ইতিবাচক আলোচনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
ঢাকায় অবস্থিত নরিডিক দেশ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের দূতাবাসের যৌথ আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নর্ডিক তিন দেশের কূটনীতিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকাস্থ নর্ডিক দূতাবাসসমূহে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নর্ডিক দেশ সমূহের পক্ষে উপস্থিত ছিলেন, রয়েল ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আন্নেশ বি. কার্লসেন, নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মারিয়ানা রাবা ক্নায়ভেলসরাড , সুইডিশ দূতাবাসের হেড অফ পলিটিক্স , ট্রেড অ্যান্ড কমিউনিকেশন ওলা লুন্ডিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মসীহ,ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আ...
“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা-সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা ২০২৫”

“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা-সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা ২০২৫”

বিনোদন
এবারের সিজন-৬ এ প্রতিযোগিতার বিষয়:গান, অভিনয় ও আবৃত্তি রেজিস্ট্রেশনের শেষ সময়: ০১ অক্টোবর ২০২৫গ্রুপ: ক ও খ দুই ভাগেমোট পুরস্কার: নগদ ২০ লক্ষ টাকাপুরস্কারচ্যাম্পিয়ন: নগদ ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদ১ম রানার আপ: নগদ ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ২য় রানার আপ: নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ৪র্থ ও ৫ম স্থান: ক্রেস্ট, সনদ ও নগদ অর্থএছাড়াও ৬ষ্ঠ থেকে ১০ম স্থান পর্যন্ত ক্রেস্ট, সনদসহ সকলের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার নিয়মাবলি১. প্রতিযোগিতা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। ২. প্রতিটি বিষয়ে ক ও খ গ্রুপ থাকবে।ক গ্রুপ: ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত (মেয়েদের ক্ষেত্রে ৪র্থ শ্রেণি পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে)।খ গ্রুপ: ৯ম থেকে মাস্টার্স পর্যন্ত। ৩. অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা সসাসের ওয়েবসাইট (www.sosasbd.org) এ প্রবেশ করে সেরাদের সেরা ব্লকে গিয়ে রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে...
চতুর্থ স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের শেনচৌ-২০ মহাকাশচারীরা

চতুর্থ স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের শেনচৌ-২০ মহাকাশচারীরা

বিদেশের খবর
চীনের মানব মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানিয়েছে, শেনচৌ-২০ এর তিন নভোচারী শিগগিরই চতুর্থ দফায় এক্সট্রা ভেহিকুলার এক্টিভিটি (ইভিএ) বা স্পেসওয়াক পরিচালনা করবেন। শেনচৌ-২০ মিশনের নভোচারী ছেন তোং, ছেন চোংরুই এবং ওয়াং চিয়ে এর আগে গত মে, জুন ও আগস্ট মাসে তিনটি সফল স্পেসওয়াক সম্পন্ন করেছেন। এবার চতুর্থ স্পেসওয়াক শেষ হলে, তারা শেনচৌ-১৫ ক্রুর সমান রেকর্ড গড়বেন—যারা তাদের কক্ষপথ মিশনে চারটি স্পেসওয়াক করেছিলেন। মহাকাশে অবস্থানকালে শেনচৌ-২০ দলের সদস্যরা জীববিজ্ঞান, মানবদেহ বিষয়ক গবেষণা, মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যা এবং নতুন মহাকাশ প্রযুক্তি নিয়ে নানা পরীক্ষা চালিয়েছেন। তারা মহাকাশে চিকিৎসা উদ্ধার প্রশিক্ষণ ও পূর্ণাঙ্গ জরুরি মহড়া সম্পন্ন করেছেন। একইসঙ্গে পরিবেশ পর্যবেক্ষণ, যন্ত্রপাতি পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ এবং ভান্ডার ব্যবস্থাপনার মতো নিয়মিত কাজও চালিয়ে যাচ্ছেন। সিএমএসএ জানিয়েছে, বর্...
নদী ও শূন্যতা

নদী ও শূন্যতা

কবিতা, সাহিত্য
হাসান মাহমুদ নদী শুকিয়ে যায়, জেগে উঠে চর, শূন্যতার হাহাকার আমার ভিতর। নিঃশব্দ এখানে জোছনা ও জলের গান, হু হু করে কেঁদে উঠে বিরহির প্রাণ। জল হারালে যেমন মরে পাথারের আশ্রয়, বিরহী প্রাণের তেমনি হচ্ছে ক্ষয়। নদীর শূন্যতা করে হাহাকার— শুনতে কি পাও গভীরের সে চিৎকার? ঢেউয়ের মতো স্মৃতি আসে, আবার মিলায় দূরে, মনের ভেতর জাগে ব্যথা, করুন সেই সুরে। জোছনা ও জলের মিলন, জোয়ারে ভরে নদী, শান্ত হতো বিরহীর প্রাণ, ভালোবাসতে যদি। শুকনো নদী আমার মতো, বুকের ভেতর তারও ক্ষত, জোছনা-জলের মিলন হবে—বিরহ আমার অবিরত।।...
প্রাথমিকে গানের শিক্ষকেরঅন্তরালে সমকামীতাকে প্রমোটকরার চক্রান্ত রুখে দিতে হবে: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

প্রাথমিকে গানের শিক্ষকেরঅন্তরালে সমকামীতাকে প্রমোটকরার চক্রান্ত রুখে দিতে হবে: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

রাজনীতি
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের অন্তরালে সমকামীতাকে প্রমোট করার চক্রান্ত রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলানের দেশে গানের শিক্ষক নিয়োগের কারণ কী? গানের শিক্ষক নিয়োগের জন্য কেউ কোনদিন দাবিও তুলেনি। তারপরও কাকে খুশি করতে এই গানের শিক্ষক? এর অন্তরালে সমকামীতাকে বৈধতার দেয়ার ষড়যন্ত্র চলছে। আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, দেশের সচেতন অভিভাকগণ তাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত। এরমধ্যে গানের শিক্ষক দিয়ে সরলমনা বাচ্চাদের মনে ইসলামবিমুখতা সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র বলেই মনে করছেন অনেকে।তিনি বলেন, আমরা আমাদের সন্তানদেরকে গান শিখাতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে নৈতিকতা মূল্যবোধ শিখাতে চাই, যাতে তারা ভবিষ্যৎে ইসলাম বিমুখ হ...
ভালো লাগে

ভালো লাগে

কবিতা, সাহিত্য
ওমর ফারুক ভালো লাগে তোমার চোখের ভাষা,যেন ভোরের কুয়াশায় সূর্যের আশা।ভালো লাগে তোমার মিষ্টি হাসি,যেন ফুলের পরাগে ভ্রমরের খুশি। ভালো লাগে তোমার স্পর্শের ছোঁয়া,যেন বৃষ্টির দিনে রোদ ঝরে হাওয়া।ভালো লাগে তোমার টানা দুটি চোখ,যেন পাগল হয়ে আমি ভাসি নয়নে। ভালো লাগে তোমার পাশে থাকা,যেন জীবন পায় নতুন দিশা।ভালো লাগে তোমায় ঘিরে ভাবা,যেন আকাশে চাঁদ তারায় ভরা। ভালো লাগে, শুধু তোমারই কারণে,জীবন সাজাই রঙিন স্বপনে। নামঃওমর ফারুক।গ্রামঃনন্দনপুর।থানাঃরূপসা।জেলাঃখুলনা।...
চীনে শিক্ষার্থীদের জন্য সুযোগ বেড়েছে

চীনে শিক্ষার্থীদের জন্য সুযোগ বেড়েছে

বিদেশের খবর
অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়তে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে চীন। এমনটা জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী হুয়াই চিনফেং। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে স্টেট কাউন্সিল তথ্য দপ্তর আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও জানান, ২ হাজার ৮৯৫টি কাউন্টি পর্যায়ের অঞ্চলে এরইমধ্যে বাধ্যতামূলক শিক্ষায় ভারসাম্য অর্জিত হয়েছে। তিনি আরও জানান, ২০১২ সালের পর থেকে চীনে প্রাক-প্রাথমিক শিক্ষার ভর্তি হার ৬৪ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশে পৌঁছেছে। এ ছাড়া, উচ্চশিক্ষায় ২০১২ সালে মোট ভর্তির হার ছিল ৩০ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮ শতাংশে।...