Monday, November 9
Shadow

Month: September 2025

বিএনপির অনেক নেতা এখন ফ্যাসিবাদের সুরে কথা বলছেন- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

বিএনপির অনেক নেতা এখন ফ্যাসিবাদের সুরে কথা বলছেন- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশ ক্রমেই অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছে। জুলাই যোদ্ধা নুরুল হক নূরের ওপর নৃশংস হামলা আমাদেরকে এ ইঙ্গিতই দিচ্ছে। আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য কিভাবে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করতে পারে। এ হামলা জুলাই যোদ্ধাদের প্রতি চরম বিদ্বেষ থেকেই হয়েছে। যাদের রক্তের উপর দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলো তাদেরকে হত্যার চেষ্টা কোনভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।আজ বিকেলে পুরানা পল্টনস্থ দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর সেক্রেটারী আলহাজ্ব আব...
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: আমানত ফেরত দিতে হিমশিম, গ্রাহকরা ভুক্তভোগী

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: আমানত ফেরত দিতে হিমশিম, গ্রাহকরা ভুক্তভোগী

অর্থনীতি ও বাণিজ্য
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমানতকারীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকদের চেক ফেরত দেওয়া হচ্ছে, জরুরি প্রয়োজনে টাকা তুলতে পারছেন না অনেকেই। রাজধানীর সাংবাদিক নাজমুল হক তার মায়ের চিকিৎসার জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলতে গেলেও চেক ফেরত পান। বারবার ব্যাংক কর্মকর্তাদের কাছে জানালেও তিনি কোনো সদুত্তর পাননি। অনিয়ম ও দুর্নীতির প্রভাবে ব্যাংকটির আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ২০২৪ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সমন্বিতভাবে ৪০৫ কোটি টাকা লোকসান করেছে, যেখানে আগের বছরই তারা ৩২৯ কোটি টাকা মুনাফা করেছিল। লোকসানের কারণে গত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশও দিচ্ছে না ব্যাংকটি। ব্যাংকের সংকটের বড় কারণ হিসেবে উঠে এসেছে এস আলম গ্রুপের ঋণ নির্ভরতা। ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)। বিভিন্ন নামে ব...
চীনা জাতির পুনর্জাগরণ অপ্রতিরোধ্য: বিজয় দিবসের কুচকাওয়াজে প্রেসিডেন্ট সি চিনপিং

চীনা জাতির পুনর্জাগরণ অপ্রতিরোধ্য: বিজয় দিবসের কুচকাওয়াজে প্রেসিডেন্ট সি চিনপিং

বিদেশের খবর
চীনা জাতির পুনর্জাগরণ অপ্রতিরোধ্য—বুধবার এভাবেই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট সি চিনপিং। এ দিন চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে, বেইজিংয়ের থিয়ানআনমেন মহাচত্বরে, একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বুধবার সকালে কুচকাওয়াজের অংশ হিসেবে, বিমান, যুদ্ধবিমান, বোমারু বিমান, এবং সামরিক পরিবহন বিমানের সমন্বয়ে গঠিত একটি আকাশযান দল, থিয়ানআনমেন মহাচত্বরের উপর দিয়ে উড়ে যায়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএমজির একাধিক খবরে এসব তথ্য জানা গেছে। কুচকাওয়াজের নানা প্রদর্শনীতে দেখানো হয় চীনের স্থলযুদ্ধের সক্ষমতা, আকাশ প্রতিরোধ ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট, আনম্যানড কমব্যাট, নৌ-যুদ্ধ ও  তথ্য-যুদ্ধের সক্ষমতাসহ সামগ্রিক সামরিক উদ্ভাবন। এ ছাড়া কুচকাওয়াজে স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক কৌশলগত পারমাণবিক শক্তি তথা নিউক্লিয়ার ট্রায়া...

কুমিল্লার লাকসামে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসামে রবিবার (১সেপ্টেম্বর)  স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ওইদিন সকাল ৯ টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর, মিশ্রি ও শ্রীপুর গ্রামের ভোটারদের মাঝে এ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান। ওইদিন সকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) কাউছার হামিদ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার নুসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। লাকসাম পৌর শহরের এ মালেক ইন্সটিটিউট (রেলওয়ে হাই স্কুল) কেন্দ্রে সকাল ৯টা থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ  কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগামী সোম এবং মঙ্গলবার (২ ও ৩ সেপ্টেম্বর) একই কেন্দ্রে একই সময় পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডের কুন্দ্রা, ডুরিয়া বিষ্ণপুর, পাইক...

১১ সন্তানের জনক অসহায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতীন

নওগাঁ, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামের ১৩০ বছর বয়সী তফের আলী মণ্ডলের মানবেতর জীবনযাপন হৃদয় ছুঁয়ে গেছে অনেকের। হাড় জিরজিরে শরীর, নেই চলার শক্তি, নেই মাথা গোঁজার মতো একটি উপযুক্ত ঠাঁই। সরকারি জমিতে মরিচাধরা টিনের বেড়া ও ছাউনি দিয়ে বানানো একটি জরাজীর্ণ ঘরে দিন কাটছে তার।১১ সন্তানের জনক হলেও, শেষ বয়সে কারো আশ্রয় পাননি তফের মণ্ডল। স্ত্রী বহু আগেই মারা গেছেন। সন্তানেরাও নিজেদের মতো জীবনযাপন করছেন। একসময় ছোট ছেলে আইনাল হকের বাড়িতে থাকলেও, পুত্রবধূর অসহযোগিতার কারণে সেখান থেকেও বিতাড়িত হন তিনি। এখন একটি রাস্তার পাশে অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে একা জীবন কাটাচ্ছেন শতবর্ষী এই মানুষটি।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করুণ অবস্থার ভিডিও ও ছবি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি...
মান্দায় দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেটের উন্নয়নকাজে বাধা; চাঁদা না পেয়ে কুচক্রী মহলের গুজব ছড়ানোর অভিযোগ

মান্দায় দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেটের উন্নয়নকাজে বাধা; চাঁদা না পেয়ে কুচক্রী মহলের গুজব ছড়ানোর অভিযোগ

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেট উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি করছে একটি প্রভাবশালী মহল এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।জানা গেছে, সরকারের নির্ধারিত নিয়ম মেনে ডিসিআর (দখল ছাড়পত্র) সংগ্রহ করে ৩০ থেকে ৩৫টি পাকা দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে হাটের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা দেখা দিলেও, চাঁদা না পেয়ে একটি চিহ্নিত চক্র উন্নয়ন কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।এবিষয়ে কাপড় মার্কেটের ব্যবসায়ী আহসান হাবিব বলেন, “আমরা ডিসিআর নিয়ে বৈধভাবে দোকান করছি। সরকারি জমি দখলের প্রশ্নই আসে না। কিন্তু একটি মহল চাঁদা না পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্মাণ কাজ বন্ধের চেষ্টা করছে।”তিনি আরো বলেন, দেলুয়াবাড়ি হাটের সরকারি জায়গায় মার্কেট নির্মাণে অর্ধকোটি টাকা বাণিজ্যের বিষয়টি সঠিক ...
জুলাই বিপ্লব স্টেকহোল্ডারদের নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের

জুলাই বিপ্লব স্টেকহোল্ডারদের নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের

রাজনীতি
জুলাই যোদ্ধা ও গণঅধিকার পরিষদের সভাপতি সবেক ভিপি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী।  সেইসাথে জুলাই যোদ্ধাদের সম্মানে তাদের কোনরূপ বিচার, শাস্তি, তাদের কাজের জন্য অপরাধি হিসেবে সাব্যস্ত না করতে আহ্বান জানান তিনি।আজ বিকেলে এলিফ্যান্ট রোডস্থ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা জালাল হোসাইন, অধ্যাপক  মিয়া হোসেন। শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী জুলাই সনদে রাজনৈতিক দল গুলোর কোন বিরুপ মতামত গ্রহণযোগ্য নয়। জুলাই যোদ্ধাদের হত্যার বিচার ও গুম ঘরে আটক করে যারা শাস্তি দিয়েছে তাদের বিচার ছাড়া নির্বাচন হতে পারব...