Monday, November 9
Shadow

Month: September 2025

প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সংগীতের শিক্ষক নিয়োগ অশুভ ইঙ্গিত: মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
প্রাইমারি স্কুলে সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ ইসলামী মূল্যবোধ বিরোধী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীতবিষয়ক শিক্ষক নিয়োগকে জনআকাঙ্ক্ষা পরিপন্থি। অথচ দীর্ঘ বছরের পর ধরে প্রাইমারি স্কুলগুলোতে একজন আরবী/ নূরাণি শিক্ষক নিয়োগের জন্য দেশের উলামায়ে কেরাম দাবি করে আসছেন। আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, এ বিষয়টি চরম উদ্বেগজনক। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। যেদিন থেকে সারওয়ার ফারুকী উপদেষ্টা নিয়োগ হয়েছে সেদিন থেকেই বর্তমান সরকারের...

নড়াইলে সিপিবির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত

খুলনা, নড়াইল, বাংলাদেশ
নড়াইল প্রতিনিধিবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্ণী চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন-কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।  নড়াইল জেলা কমিটির সভাপতি বিএম বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন রায়সহ দলীয় নেতাকর্মীরা।এছাড়া সম্মেলন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্ণী চক্রবর্তী বলেন, একটির পর একটি সরকার পরিবর্তন হলেও সাধারণ মানু...
নারী শিক্ষার্থীদের প্রতি রাবি ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

নারী শিক্ষার্থীদের প্রতি রাবি ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

জামায়াতে ইসলামি, রাজনীতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ-মখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন কর্তৃক ‘জুলাই-৩৬ হল’-এর ছাত্রীদের প্রতি চরম আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গত ১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে বিগত এক মাসে রাত ১১টার পরে হলে প্রবেশ করা ৯১ জন শিক্ষার্থীকে প্রশাসন নোটিশ জারি করে। সেই ৯১ জন শিক্ষার্থীকে উদ্দেশ করে রাবি ছাত্রদলের শাহ-মখদুম হল শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে চরম আপত্তিকর মন্তব্য করেন। তিনি শিক্ষার্থীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে শেমিং করেন। এটি শুধু সংশ্লিষ্ট ছাত্রী, হল বা বিশ্ববিদ্যালয় নয়; বরং দেশের সমগ্র নারী সমাজ...
চীনের প্রতিরোধ-যুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মারক অনুষ্ঠানে সি চিন পিংয়ের ভাষণ

চীনের প্রতিরোধ-যুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মারক অনুষ্ঠানে সি চিন পিংয়ের ভাষণ

বিদেশের খবর
সম্মানিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ, সম্মানিত অতিথিবৃন্দ, পরিদর্শনকারী সকল সৈন্যরা, সাথীরা ও বন্ধুরা, আজ, আমরা চীনা জনগণের জাপানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ ও বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে এক মহাসমারোহে সমবেত হয়েছি। আমরা একসাথে ইতিহাস স্মরণ করছি, শহীদদের স্মরণ করছি, শান্তিকে ভালোবাসছি এবং ভবিষ্যত গড়ার অঙ্গীকার করছি। আমি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষধ, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটি ও কেন্দ্রীয় সামরিক কমিশরের পক্ষ থেকে দেশজুড়ে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া সকল প্রবীণ যোদ্ধা, প্রবীণ সাথী, দেশপ্রেমিক ব্যক্তি ও প্রতিরোধ যুদ্ধের সামরিক নেতাদের প্রতি আমাদের উচ্চতম শ্রদ্ধা জানাচ্ছি! চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্...
শেরপুর-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু আটক করা হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি নং-০২/২০২৫ অনুযায়ী, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ৩৫ হাজার ৪শ’ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ’ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩বোতল মদ এবং ৫টি ভারতীয় গরু। এসব চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ লাখ ৮১হাজার ৫শ’ টাকা। অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ব...
নোয়াখালীতে ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রশিবিরের উপর অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

নোয়াখালীতে ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্রশিবিরের উপর অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

চট্টগ্রাম, নোয়াখালী, বাংলাদেশ
 সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে ছাত্রদলের অব্যাহত মিথ্যাচার,ডাকসু বানচলের ষড়যন্ত্র, বাকৃবি ও নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা। মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা।   সমাবেশে আরো বক্তব্য দেন শহর সভাপতি হাবিবুর রহমান আরমান।  প্রধান অতিথি এইচ এম আবু মুসা বক্তব্যে বলেন,  হাট্টিমাটিম কবিতা যেমন শুনতে ভালোলাগে কিন্তু তার সত্যতা নেই তদ্রূপ ছাত্রদল ছাত্রশিবিরের উপর যেসকল আভিযোগ তুলেছে তার কোন ভিত্তি নেই। ছাত্রসমাজ জানে কারা নারীর প্রতি নিপিড়ন কারী। ছাত্রশিবির সবসময় নারীর অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং যারা ছাত্রশিবিরের নামে মিথ্যা প্রপাগাণ্ডা ছাড়ায় তাদেরক...

পাইকগাছায় এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি   পাইকগাছায় এন্টি- মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক (এএমআর) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লোনাপানি গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি ডা. আওরঙ্গজেব আল হোসাইন। প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, নারায়ণ চন্দ্র শিকারী, মাও. আবু সাদেক, শিক্ষক রবিউল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সুমন কুমার সাহা, নবলোক ...
যশোরে ঘর গোছাতে ব‍্যস্ত বিএনপি, চুড়ান্ত প্রার্থী নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত

যশোরে ঘর গোছাতে ব‍্যস্ত বিএনপি, চুড়ান্ত প্রার্থী নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত

খুলনা, জামায়াতে ইসলামি, বাংলাদেশ, বিএনপি, যশোর, রাজনীতি
জেমস আব্দুর রহিম রানা, যশোর:  ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে ঘর গোছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি। একাধিক প্রার্থী মাঠে থাকায় দৃশ্যমান হয়েছে অভ্যন্তরীণ কোন্দলও। আর চূড়ান্ত প্রার্থী নিয়ে মাঠে নেমে পড়েছে জামায়াত। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, জামায়াতে ইসলামী সাংগঠনিক ভিত্তি মজবুতের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যে ছয়টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। তারা হলেন-যশোর-১ (শার্শা) মাওলানা আজিজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর-৩ (সদর) আবদুল কাদের, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউপি) অধ্যাপক গোলাম রসূল, যশোর-৫ (মনিরামপুর) অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৬ (কেশবপ...
খোলা ম্যানহোল: ঢাকার রাজপথে এক নীরব মরণফাঁদ

খোলা ম্যানহোল: ঢাকার রাজপথে এক নীরব মরণফাঁদ

কলাম
সাদিয়া সুলতানা রিমি  ঢাকা, কোটি মানুষের প্রাণের শহর। এই শহরের রাস্তাগুলো যেন এক জীবনপ্রবাহ, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম ছুটে চলে মানুষ আর যানবাহন। কিন্তু এই প্রবহমান রাস্তার নিচেই লুকিয়ে আছে এক নীরব বিপদ, যা প্রতিদিন অসংখ্য মানুষের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে—খোলা ম্যানহোল। ঢাকা শহরকে কেন্দ্র করে খোলা ম্যানহোল যেন একটি মরণফাঁদ, যা কেবল প্রাণহানিই নয়, শহরের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। ঢাকার রাস্তাঘাটে হাঁটাচলা করা এখন এক দুঃসাহসিক অভিযান। একদিকে দ্রুতগতির যানবাহন, অন্যদিকে হুটহাট করে গজিয়ে ওঠা গর্ত আর খানাখন্দ। এরই মাঝে সবচেয়ে ভয়াবহ হলো খোলা ম্যানহোল। এগুলোর কোনো নির্দিষ্ট অবস্থান নেই; যেকোনো ব্যস্ত সড়কের পাশে, ফুটপাতে, এমনকি মূল রাস্তার মাঝখানেও এগুলো দেখা যায়। প্রায়শই এগুলো কোনো সতর্কীকরণ চিহ্ন ছাড়াই অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। সামান্য বৃষ...
কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরের হাতে কিশোর খুন!

কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরের হাতে কিশোর খুন!

অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম কুমিল্লার মনোহরগঞ্জে কথা কাটাকাটির জেরে ফরহাদ হোসেন (১৮) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে ওঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনাটি ঘটেছে। নিহত ওই কিশোর উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনোহরগঞ্জ থানা পুলিশ মাহফুজ (১৫) নামে অপর এক কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই কিশোর উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরহাদ ও মাহফুজ দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে আসছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজ শেষে তারা ব্যাটারী চালিত অটোরিকশায় করে  ল...