Monday, November 9
Shadow

Month: September 2025

পাঁচ জেলায় দুই লক্ষাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা প্রদান কার্যক্রম উদ্বোধন হল যশোরে

খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: স্বচ্ছ দৃষ্টি। উজ্জল ভবিষ্যৎ। আমার চশমা আমাকে আরো স্পষ্টভাবে বোর্ড দেখতে সাহায্য করে ’’ শিরোনামে দেশের পাঁচটি জেলায় স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করে চশমা ও চক্ষু সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে যশোরে। সি টু লার্ন প্রোগ্রামের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এবং ভিশন স্প্রিং এর যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে পাঁচটি জেলার প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলার ঝিকরগাছা উপজেলার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও জেল...

মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমে জোর, ইউএনওর নেতৃত্বে বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাজী, মাদ্রাসা ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। একে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, ”শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি ও অভিভাবকদের মানসিক...
ন্যায্য বিশ্ব গঠনে চীনের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের প্রশংসা করলেন ইরানি প্রেসিডেন্ট

ন্যায্য বিশ্ব গঠনে চীনের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের প্রশংসা করলেন ইরানি প্রেসিডেন্ট

বিদেশের খবর
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (জিজিআই)-এর প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। আরও শান্তিপূর্ণ, নিরাপদ, ন্যায্য ও সমতাভিত্তিক বিশ্ব গঠনের পথে জিজিআই’কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সম্প্রতি উত্তর চীনের থিয়েনচিনে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পেজেশকিয়ান। এর আগে তিনি রোববার থেকে সোমবার পর্যন্ত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নেন এবং পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে বেইজিংয়ে যান। দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও চীন দুটি প্রাচীন সভ্যতা, যাদের সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রেসিডেন্ট সি ২০১৬ সালে ইরান সফরে গেলে দুই দেশের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হ...
দাম্পত্যে ভালোবাসা ও সহবাস: সম্পর্ক রক্ষার অবহেলিত সেতু

দাম্পত্যে ভালোবাসা ও সহবাস: সম্পর্ক রক্ষার অবহেলিত সেতু

মনের বাঁকে, লাইফস্টাইল
লেখক: জেমস আব্দুর রহিম রানা দাম্পত্য সম্পর্ক মানবজীবনের সবচেয়ে প্রগাঢ় এবং জটিল সম্পর্কগুলোর মধ্যে একটি। এটি শুধুই সামাজিক বা আইনগত বন্ধন নয়; এটি প্রেম, বোঝাপড়া, দায়িত্ববোধ, আস্থা এবং পারস্পরিক সম্মানের এক সমন্বিত জাল। প্রতিটি দম্পতির জীবন একটি জীবন্ত গল্প। বহুবছর সংসার টিকে থাকলেও তা সুখী হয় না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও অন্তরে জমে থাকে দূরত্ব, একাকীত্ব এবং সম্পর্কের ফাঁক। দাম্পত্যে দূরত্বের মূল কারণ প্রায়শই ভালোবাসার অভাব, সহবাসে অনীহা এবং একে অপরকে বোঝার অক্ষমতা। সহবাস কেবল শারীরিক মিলন নয়; এটি আবেগের আদান-প্রদান, মানসিক শান্তি এবং সম্পর্ককে নবায়িত করার একটি গুরুত্বপূর্ণ সেতু। সহবাসকে অবহেলা করলে সম্পর্ক দুর্বল হয়, ঘনিষ্ঠতা হারায় এবং সংসার শুধু বাহ্যিকভাবে টিকে থাকে। দাম্পত্যে আবেগ, ঘনিষ্ঠতা এবং সহবাসের গুরুত্ব অপরিসীম। এটি সম্পর্ককে সুগভীর, স্থায়ী এবং...
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মাহমুদুর রহমানের

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মাহমুদুর রহমানের

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি  ‘বাংলাদেশে প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী শাসনামলে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, অধিকার হরণ করা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ফ্যাসিবাদের পেছনের প্রধান শক্তি ছিল প্রতিবেশী দেশ ভারত।’—এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবে সবাই একসঙ্গে দুই শক্তির বিরুদ্ধে লড়াই করেছে—একদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন অভ্যন্তরীণ ফ্যাসিবাদী সরকার, অন্যদিকে ভারতের আধিপত্যবাদী শক্তি। ‘এই দুই লড়াই একসঙ্গে হয়েছে এবং এই লড়াইয়ে দেশের গণতন্ত্র প্রিয় নিপীড়িত জনগণের জয় হয়েছে।’তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল ও ছাত্র শক্তি মাঠে লড়াই করেছে আগামী নির্বাচনে তাদের কেউ ক্ষমতায় যাবে, কেউ বিরোধী দলে থাকবে। তবে রাষ্ট্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব...

পাইকগাছা পৌরসভার ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল সেরা করদাতার সম্মাননা 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি  পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ৩ মাসের বেতন বন্ধ সহ প্রায় ৩১ লক্ষ টাকার ঘাটতি পূরণ করে মাত্র এক বছরে সকলের সহযোগিতা নিয়ে বর্তমানে উদ্বৃত্ত ১২ লক্ষ টাকা। কৃতিত্ব টা প্রাপ্তদার পাইকগাছা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তথ্যটি পৌর নির্বাহী অফিসার মোঃ লালু সরদার এর মাধ্যমে জানাগেছে। এ উপলক্ষ্যে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে প্রথম বারের মতো পাইকগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৫জন সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাইকগাছা পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পাইকগাছা পৌরসভার কার্যালয়ে কর নিরুপন ও আদায় স্থায়ী কমিটির সভাপতি, ৬ ও ৯ নং ওয়ার্ড প্রশাসকের কর্মসম্পাদন সহায়ক ...
আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন

আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু , আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন শিশু পার্কের উদ্বোধন করা হয়। পার্কের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ পার্কের উদ্বোধন করা হয়। আমতলী উপজেলা পরিষদের উত্তর পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে শিশুদের বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড এবং সামনের পুকুরে প্যাডেল বোড দিয়ে একটি আধুনিক মানের শিশু পার্ক স্থাপন করেন আমতলী উপজেলা প্রশাসন। পার্কটি বৃহস্পতিবার বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ইউএনও পত্নী আমেনা বেগম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিআরডিবির চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন, বিএনপি নেতা মো. জাম...
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার লিটার চোলাইমদ উদ্ধার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার লিটার চোলাইমদ উদ্ধার

অপরাধ, নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, অভিযান চালানোর সময় চিহ্নিত মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ড্রাম, পাতিল, প্লাস্টিকের পাত্র, রাসায়নিক দ্রব্য, চুলা ও খালি বোতল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদক ও উপকরণ জনসমক্ষে ধ্বংস করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদের ব্যবসা রমরমা হয়ে ওঠে। এ বিষয়ে থানায় অভিযোগ করার পরই পুলিশ এ অভিযান পরিচালনা করে।উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন বলেন, “সম্প্রতি এই এলাকায় মদ তৈরি...

মান্দায় নবাগত সহকারী কমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামি, নওগাঁ, বাংলাদেশ, রাজনীতি, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিল নওরোজ বৈশাখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব ও বাইতুল মাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।এসময় তারা সহকারী কমিশনারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবাগত এসিল্যান্ডের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।...

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি  পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় অব. অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অব. উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, বজলুর রহমান, প্রাক্তন ব্যাংকার প্রজিৎ কুমার রায়, বিকাসেন্দু  সরকার, সাংবাদিক আব্দুল আজিজ, পঞ্চানন সরকার, আফরা নাজলীন ও সমীরণ ঢালী উপস্থিত ছিলেন। ...