পুলিশ দিয়ে গুলি করাবেন? পুলিশ কিন্তু আগের ভুল করবে না!
দাশু পাগলা
গতবারের বিপ্লবে অনেক ভুলচুক হয়েছে সত্য। এবার কিন্তু সেসব হবে না। যারা মনে করছেন, গতবারের বিপ্লবে আমার ‘বালটাও ছিঁড়তে পারেনি।’ তারা এবার সাবধানে থাকবেন। এবার কিন্তু তেঁতে আছে জনগণ। জ্বলন্ত উনুনের মতো। এবার খেপলে পিতৃপ্রদত্ত চামড়াখানা টিকিয়ে রাখাও মুশকিল হবে।
বিএনপি তো রাজনীতি করে। একটা দল। আজ এই দিকে ছাতা ধরবে তো কাল আবার ধানক্ষেতে গিয়ে লুকাবে। আমলারা কই পালাবেন? বড় সচিব, ডিসি-ম্যাজিস্ট্রেট যারা আজ অকাতরে দুর্নীতিতে গা ভাসাচ্ছেন, ভেবেছেন আপনাদের তালিকা করা হচ্ছে না? আরেকবার ভাবেন। ভাবতে ভাবতে থই পাবেন না।
সম্পদ লুকাবেন কোথায়? বিদেশে টাকা পাচার করা শিখতেও তো সময় লাগে, তাই না? সমস্ত কিছুর হিসাব হচ্ছে। নিজে পালাবেন, বিপদে ফেলবেন কাছের আত্মীয় স্বজনদের।
বিএনপির নেতারা কেউ কেউ স্বপরিবারে বিদেশে পালাবেন সত্য। সেই বন্দোবস্ত তারা এখনই করছেন। কিন্তু পাতিনেতারা? যার...





