আমি লিখি—এআই মসৃণ করে, সত্যটাই এটাই
সাবিত রিজওয়ান
আমি চ্যাটজিপিটির কাছে আমার লেখা শুধু মসৃণ করাই। “মসৃণ করা” বলতে কী বুঝাই, তা আগের আলোচনায় বলেছি।
“আপনি এআই—চ্যাটজিপিটির সাহায্য ছাড়া লিখতে পারেন না”—আমাকে এ ধরনের কথা বলা সম্পূর্ণ মূর্খতা।
আমি আহ্বান করি—মূর্খতা ভুলে যান।
যখন আমার হাতে স্মার্টফোন ছিল না, চ্যাটজিপিটির সঙ্গে পরিচয়ও ছিল না—তখন কি আমি লিখিনি? অবশ্যই লিখেছি। আমি যাঁদের অনুসরণ করি, তাঁরা এআই ছাড়া লিখেছেন; তাঁদের অদৃশ্য দোয়ায় আমিও লিখেছি, লিখতে পারি। লেখাগুলো কতটা শুদ্ধ হয় জানি না, তবে আপনাদের সেরা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি।
বর্তমানে এআই-এর সহায়তা নিচ্ছি—বেশি পাঠকের কাছে পৌঁছানোর জন্য এবং শেখার জন্য। মাছের তেল দিয়ে যেমন মাছ ভাজা যায়, আমিও কখনো কখনো এআই-এর তেল দিয়ে এআই-কেই ভেজেছি।
পাঠকের সংখ্যা কমছে, বই বিক্রি হচ্ছে না। ফলে প্রকাশকরাও নিজের খরচে বই ছাপতে আগ্রহ হারাচ্ছেন। আমাদের কর্তব্য...



