দিনের কর্মসময় কর্মনিয়োজিত থাকার আইন : অপরাধ প্রশমনের নতুন দিশা
…..স্বপন বিশ্বাস
অপরাধ দমনে কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা প্রয়োজন হলেও এটি যথেষ্ট নয়। সমাজে অপরাধ কমানোর জন্য মানুষের জীবনযাত্রায় শৃঙ্খলা আনা এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। আজকের বাংলাদেশে বেকারত্ব ও অলস সময় কাটানো এক বড় সমস্যা। যখন কোনো মানুষ দিনের কর্মক্ষম সময়ে কাজে যুক্ত থাকে না, তখন তার ভেতরে অবসাদ, হতাশা বা প্রলোভন জন্ম নেয়। সেই শূন্য সময়ই অনেককে চুরি, ছিনতাই, নেশা বা সহিংসতায় ঠেলে দেয়। তাই একটি জাতীয় নীতি বা আইন প্রণয়নের সময় এসেছে, যা দিনের কর্মসময় সব শ্রেণির মানুষকে কোনো না কোনো কাজে নিয়োজিত রাখতে বাধ্য করবে।অপরাধ দমনে কর্মঘণ্টার গুরুত্ববিভিন্ন গবেষণায় দেখা যায়, অপরাধ সংঘটিত হওয়ার সময়ের একটি বড় অংশই মানুষের অলসতার সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে যুবসমাজ যখন বেকারত্বের বোঝা নিয়ে বসে থাকে, তখন তাদের ভেতরে অপরাধপ্রবণতার ঝুঁকি বাড়ে। কর্মঘণ্টার ভেতরে সকলে কাজে যুক্ত থাকলে অপরাধ করার...



