খোরশেদ আলম নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলম। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে পুরস্কৃত করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মান্দা থানায় যোগদানের পর থেকেই এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় জুলাই মাসের সার্বিক মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর নাম ঘোষণা...







