Monday, November 9
Shadow

Month: September 2025

চীনের শীর্ষ ৫০০ উৎপাদনশীল প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

চীনের শীর্ষ ৫০০ উৎপাদনশীল প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

অর্থনীতি ও বাণিজ্য, বিদেশের খবর
২০২৫ সালের শীর্ষ ৫০০ উৎপাদনশীল প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে চীনের শিল্প খাত। শনিবার পূর্ব চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরে আয়োজিত ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশন-এ এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই তালিকা যৌথভাবে প্রকাশ করেছে চায়না এন্টারপ্রাইজ কনফেডারেশন(সিইসি) এবং চায়না এন্টারপ্রাইজ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন(সিইডিএ)। টানা ২১ বছর ধরে এ তালিকা প্রকাশ করে আসছে প্রতিষ্ঠান দুটি, যা চীনের শিল্প উৎপাদন খাতের ধারাবাহিক উন্নয়নের স্প ষ্ট প্রমাণ। সিইসি এবং সিইডিএ- এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি বিং বলেন, বহুমুখী বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, চীনের শীর্ষস্থানীয় উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের মাধ্যমে নিজেদেরকে টিকিয়ে রেখেছে এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে শিল্পখাতের ভিত্তিকে আরও মজবুত করেছে। তিনি আরও বলেন, এই তালিকা শুধু আর্থিক সাফল্যের চিত্রই তুলে ধরে না, বরং চী...
ওষুধের দাম কমাতে চীনের নতুন উদ্যোগ

ওষুধের দাম কমাতে চীনের নতুন উদ্যোগ

বিদেশের খবর
রোগীর স্বজনদের ওপর আর্থিক চাপ কমানোর লক্ষ্যে চীন সরকার ১১তম জাতীয় ওষুধ সংগ্রহ কর্মসূচি চালু করেছে। শনিবার চীনের ন্যাশনাল হেলথকেয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এই কর্মসূচির নিয়মাবলী প্রকাশ করে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ওষুধের ক্লিনিক্যাল সরবরাহ নিশ্চিত করা, গুণগত মান বজায় রাখা এবং বাজারের অস্বাভাবিক প্রতিযোগিতা রোধ করা। ২০১৮ সাল থেকে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ায় অংশ নেয়। এর ফলে ওষুধের দাম কমে এবং প্রধান প্রধান সরকারি হাসপাতালগুলোতে বড় আকারের চুক্তির মাধ্যমে সরবরাহ নিশ্চিত হয়। এবারকার কর্মসূচিতে, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো তাদের ওষুধের চাহিদা, নাম অথবা পছন্দের ব্র্যান্ড উল্লেখ করে জানাতে পারবে। যদি কোনো হাসপাতালের পছন্দের ব্র্যান্ড বিডিংয়ে জয়ী হয়, তাহলে সেই প্রস্তুতকারক সরাসরি সেই প্রতিষ্ঠানে ওষুধ সরবরাহ...
স্থানীয় সরকার নির্বাচন: গণতন্ত্রের শিকড় কতটা গভীর

স্থানীয় সরকার নির্বাচন: গণতন্ত্রের শিকড় কতটা গভীর

কলাম
কথায় আছে– গণতন্ত্রের শিকড় যতটা গভীর, স্থানীয় সরকার ততটাই শক্তিশালী। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় স্থানীয় সরকার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। এটি দেশের গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার একটি অপরিহার্য মাধ্যম। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যেমন– ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, এবং সিটি কর্পোরেশন। এরা জনগণের সবচেয়ে কাছাকাছি থেকে তাদের চাহিদা পূরণ এবং স্থানীয় উন্নয়নে কাজ করে। এই নির্বাচনগুলো শুধু স্থানীয় নেতৃত্ব নির্বাচনের মাধ্যমই নয়, বরং জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করারও একটি সুযোগ। তবে, বর্তমান প্রেক্ষাপটে এই নির্বাচনগুলোর স্বচ্ছতা, নিরপেক্ষতা, এবং কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, যা গণতন্ত্রের শিকড়ের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। একটি দেশে স্থানীয় সরকার কতটা গুরুত্বপূর্ণ?কেন্দ্রীয় সরকার কখনোই ন্যায্যতার ভিত্তিতে একটি দেশের তৃণ...
নাসির নগরে কুকুরিয়া খালের ভাঙ্গা ব্রিজের ধ্বংসাবশেষ, চরম ভোগান্তিতে এ জনপদে মানুষ

নাসির নগরে কুকুরিয়া খালের ভাঙ্গা ব্রিজের ধ্বংসাবশেষ, চরম ভোগান্তিতে এ জনপদে মানুষ

চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ, ম, জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুকুরিয়া খাল। তিন বছর ধরে এ খালে পড়ে আছে ভাঙা সেতুর ধ্বংসাবশেষ। নারী-শিশু-বৃদ্ধ সেতুর ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি বেয়ে ট্রলারে ওঠে। পারাপারের সময় পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত পাঁচজনের, আহত অর্ধশতাধিক। অথচ তিন বছরেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।গোকর্ণ, কুন্ডা, পূর্বভাগ, হরিপুর, উপজেলা সদরসহ পাঁচ ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত কুকুরিয়া খাল দিয়ে। গুরুত্ব বিবেচনা করে ১৯৯৯-২০০০ অর্থবছরে পাউবো এ খালের ওপর ৩৯ মিটার দীর্ঘ সেতু ও ছয় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে। ২০২২ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরেই সাপোর্ট টু রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৬৯ মিটার নতুন সেতু নির্মাণের জন্য সাত কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়। ‘অর্থ সংকট’ দেখিয়ে সেই প্রস্তাব পাস করা হয়নি। এরপরও কয়ে...

ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিহত ইসমাইলের পরিবারের পাশে ইউএনও আশরাফুল আলম

বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও স্বশরীরে নিহত ইসমাইলের বাড়ীতে গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা অনুদান ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে দেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সকলের জন্যই বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছে, এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না। সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে, আমরাও প্রশাসনের পক্ষ থেকে এ পরিবারটির পাশে থাকার চেষ্টা কর...
পায়রা’র খুপরিতে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম:মুখ থুবড়ে পড়েছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ

পায়রা’র খুপরিতে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম:মুখ থুবড়ে পড়েছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা মুখ থুবড়ে পড়ে আছে পাইকগাছা পৌরভবনের নির্মাণ কাজ। চার তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ ছয় বছর আগে শুরু হয়। দুই বছর মেয়াদি ওই প্রকল্পের ৪০ ভাগ কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ কাজের সময়সীমা তিন বছর পার হলেও এখনো পৌরভবন নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। এ অবস্থায় জরাজীর্ণ সংকীর্ণ পুরতন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ। পাইকগাছা পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। প্রথম শ্রেণির পৌরসভা গঠিত হওয়ার পর নিজস্ব ভবনের জন্য পৌরসভার শিববাটি মৌজায় পাইকগাছা-কয়রা প্রধান সড়কের পাশে কেনা হয় সাড়ে ৪ বিঘা জমি। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট পৌর ভবন নির্মাণের কাজও শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। আর কাজ করছে ঠিকাদারী প্রতি...
এক টুকরো রুটির জন্য কিশোরী হত্যা: মনিরামপুরের নীরব ট্র্যাজেডি ও সমাজের বিবেক পরীক্ষা

এক টুকরো রুটির জন্য কিশোরী হত্যা: মনিরামপুরের নীরব ট্র্যাজেডি ও সমাজের বিবেক পরীক্ষা

কলাম
জেমস আব্দুর রহিম রানা যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামে ঘটে যাওয়া কিশোরী হত্যার ঘটনা শুধু পারিবারিক ট্র্যাজেডি নয়। এটি সমাজের নৈতিকতা, পরিবারিক দায়িত্ব, শিশু অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক ভয়ঙ্কর প্রতিফলন। মাত্র ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে রুটি চুরির অভিযোগে তার বাবার হাতে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনা পুরো জেলা স্তব্ধ করেছে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এবং তাদের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হলেও, মনিরামপুরে তা ব্যর্থ হয়েছে। শিশুরা ক্ষুধার কারণে ছোটখাটো ভুল করতে পারে, কিন্তু সেই ভুলের জন্য মৃত্যুর শাস্তি গ্রহণযোগ্য নয়। পরিবার, সমাজ, শিক্ষক এবং রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের সুরক্ষা, শিক্ষা, খাদ্য এবং সহানুভূতির পরিবেশ নিশ্চিত করা। শিশুর বাবা-মায়ের দায়িত্ব ছিল তাকে ভালোবাসা, সহমর্মিতা এবং শিক্ষা দিয়ে বড় করা। কিন্তু সহানুভূতি ও মানবিক সমঝোতার অভাব শিশু...
দিনের কর্মসময় কর্মনিয়োজিত থাকার আইন : অপরাধ প্রশমনের নতুন দিশা

দিনের কর্মসময় কর্মনিয়োজিত থাকার আইন : অপরাধ প্রশমনের নতুন দিশা

কলাম
…..স্বপন বিশ্বাস অপরাধ দমনে কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা প্রয়োজন হলেও এটি যথেষ্ট নয়। সমাজে অপরাধ কমানোর জন্য মানুষের জীবনযাত্রায় শৃঙ্খলা আনা এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। আজকের বাংলাদেশে বেকারত্ব ও অলস সময় কাটানো এক বড় সমস্যা। যখন কোনো মানুষ দিনের কর্মক্ষম সময়ে কাজে যুক্ত থাকে না, তখন তার ভেতরে অবসাদ, হতাশা বা প্রলোভন জন্ম নেয়। সেই শূন্য সময়ই অনেককে চুরি, ছিনতাই, নেশা বা সহিংসতায় ঠেলে দেয়। তাই একটি জাতীয় নীতি বা আইন প্রণয়নের সময় এসেছে, যা দিনের কর্মসময় সব শ্রেণির মানুষকে কোনো না কোনো কাজে নিয়োজিত রাখতে বাধ্য করবে।অপরাধ দমনে কর্মঘণ্টার গুরুত্ববিভিন্ন গবেষণায় দেখা যায়, অপরাধ সংঘটিত হওয়ার সময়ের একটি বড় অংশই মানুষের অলসতার সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে যুবসমাজ যখন বেকারত্বের বোঝা নিয়ে বসে থাকে, তখন তাদের ভেতরে অপরাধপ্রবণতার ঝুঁকি বাড়ে। কর্মঘণ্টার ভেতরে সকলে কাজে যুক্ত থাকলে অপরাধ করার...
চুমুর অনন্ত যাত্রা

চুমুর অনন্ত যাত্রা

কবিতা, সাহিত্য
জেমস আব্দুর রহিম রানা, যশোর চুমু তো সবাই খায়।কেউ খায় অভ্যাসে, কেউ খায় তৃষ্ণায়,কেউ খায় দেহের ক্ষুধা মেটাতে,কেউ আবার খায় নিছক খেলায়, ক্ষণিকের নেশায়। কিন্তু আসল চুমু জন্ম নেয় অন্য কোথাও।সেই মুহূর্তে, যখন ঠোঁটের আলতো ছোঁয়াশরীরের সীমানা ছাড়িয়ে যায় গভীরে,যেখানে নিঃশ্বাস নিঃশ্বাসের সাথে মিলেমিশে যায়,আর নীরবতা ভেসে ওঠে একমাত্র একটি নাম—অনুজ। সেই চুমু আর কেবল স্পর্শে আটকে থাকে না।এটি হয়ে ওঠে আত্মার গোপন সংলাপ,যেখানে প্রেম ও কামনা একসাথে ভেসে চলে এক অবিচ্ছেদ্য স্রোতে।দেহের উষ্ণতা গলে যায় হৃদয়ের শান্তিতে,প্রতি নিঃশ্বাস, প্রতি স্পর্শ, প্রতি শব্দ হয়ে ওঠে এক নতুন ধ্বনি। চুমু তখন একটি যাত্রা,যেখানে দু’জন মানুষ ধীরে ধীরে ডুবে যায় একে অপরের গভীরে।শরীর, মন আর আত্মার সব সীমারেখা হারিয়ে যায়,প্রেমের অজানা নদী দু’জনকে একাকার করে ফেলে। সেই যাত্রায় আগুন জ্বলে।দেহ জ্বলে ওঠে তীব্রতায়,কিন্তু সেই আগুনই...
মনিরামপুরে মসজিদের ইমাম বাবার হাতে কিশোরী কন্যার হত্যাকাণ্ডে কাঁপছে দেশ

মনিরামপুরে মসজিদের ইমাম বাবার হাতে কিশোরী কন্যার হত্যাকাণ্ডে কাঁপছে দেশ

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
 জেমস আব্দুর রহিম রানা, যশোর:  এক টুকরো রুটির জন্য জীবন দিতে হলো তেরো বছরের নিষ্পাপ কিশোরী মাহমুদা সিদ্দিকাকে। যে মেয়েটির মা–বাবার স্নেহে বড় হয়ে ওঠার কথা ছিল, তাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো তারই বাবার হাতে। যশোরের মনিরামপুরের রোহিতা বাজারে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সমগ্র অঞ্চল, কেঁপে উঠেছে মানুষের বিবেক। পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় একটি দোকান থেকে রুটি চুরির অভিযোগ ওঠে মাহমুদার বিরুদ্ধে। ক্ষুধার তাড়নায় চুরি করা সেই রুটি মুহূর্তেই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। দোকানদার বিষয়টি জানালে প্রথমে জনসমক্ষে মা শাহিনুর আক্তারের হাতে জুতা পেটা খেতে হয় মেয়েটিকে। অপমানের আঁচ বুকে নিয়ে ঘরে ফিরলেও মুক্তি মেলেনি। বাবা মাওলানা আয়নুল হকও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মারের চোটে মেয়েটি যখন কান্না থামাতে না পেরে হাঁপাতে থাকে, তখন বাবা নিজের হাতেই তার গলা টিপে ধরে—সেখানেই ...