Monday, November 9
Shadow

Month: September 2025

জাপানিজ ডোমেস্টিক মার্কেট (JDM)-এর আকর্ষণ: বাংলাদেশে JDM গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধি

জাপানিজ ডোমেস্টিক মার্কেট (JDM)-এর আকর্ষণ: বাংলাদেশে JDM গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধি

অর্থনীতি ও বাণিজ্য, করপোরেট
বাংলাদেশের গাড়িপ্রেমীদের মধ্যে "JDM" শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যা পারফরম্যান্স, অনন্য ডিজাইন এবং উন্নত স্বয়ংচালিত প্রযুক্তির একটি সংস্কৃতিকে তুলে ধরে। JDM-এর পুরো অর্থ হলো জাপানিজ ডোমেস্টিক মার্কেট, যা বিশেষভাবে জাপানের বাজারের জন্য তৈরি যানবাহনগুলোকে বোঝায়। এই গাড়িগুলো প্রায়শই বিদেশে রপ্তানি করা মডেলগুলোর চেয়ে আলাদা হয় এবং এতে জাপানের ড্রাইভিং অবস্থা ও গ্রাহকের পছন্দ অনুযায়ী বিশেষ ফিচার থাকে। JDM গাড়িগুলো তাদের কিছু মূল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, যা তাদের অন্যদের থেকে আলাদা করে। বিদেশে বিক্রি হওয়া মডেলগুলোর তুলনায় এগুলোতে প্রায়শই বেশি শক্তিশালী ইঞ্জিন, উন্নত প্রযুক্তিগত ফিচার এবং উচ্চমানের ইন্টেরিওর উপকরণ থাকে। উদাহরণস্বরূপ, নিসান স্কাইলাইন জিটি-আর, টয়োটা সুপ্রা এবং হোন্ডা সিভিক টাইপ আর-এর মতো আইকনিক গাড়িগুলো তাদের ইঞ্জিনিয়ারিং এবং পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে কিং...
নেপালের তরুণ প্রজন্মের আন্দোলন ও ভবিষ্যৎ নেপাল

নেপালের তরুণ প্রজন্মের আন্দোলন ও ভবিষ্যৎ নেপাল

কলাম
স্বপন বিশ্বাস: সাম্প্রতিক সময়ে এমন এক আন্দোলনের ভেতর দিয়ে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে রাজপথে নেমেছে। তাদের কণ্ঠে উঠে এসেছে দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা। কিন্তু সেই আন্দোলনের রূপ নিয়েছে সহিংসতায়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রের সম্পদ ধ্বংসের মধ্য দিয়ে আন্দোলন ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়েছে। সরকারের পতনের দাবির পাশাপাশি রাজপথ জুড়ে ছড়িয়ে পড়া এই আগুন যেন নেপালের ভবিষ্যতের দিগন্তকে ঘিরে ফেলেছে অন্ধকার মেঘে।দেশটির প্রকৌশল বিভাগ ক্ষতির হিসাব করতে গিয়ে চরম হতাশা প্রকাশ করেছে। পুড়ে যাওয়া ভবন, ভাঙা সেতু, নষ্ট হওয়া বিদ্যুৎ সরঞ্জাম, যানবাহন—এসব পুনর্নির্মাণের দায় তাদের কাঁধে এসে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, “জানি না কবে, কিভাবে এ অবকাঠামো আবার দাঁড় করানো সম্ভব হবে।” নেপালের সীমিত অর্থনৈতিক ...
শিশুদের হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ?

শিশুদের হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ?

কলাম
আজিজুল ইসলাম নাফিজ : একবিংশ শতাব্দীতে এসে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখন এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন যেখানে একটিও স্মার্টফোন নেই। শুধু বড়রা নয়, শিশুদের হাতেও এর অবাধ ব্যবহার দেখা যাচ্ছে। প্রায়ই মায়েরা শিশুদের কান্না থামাতে বা খাওয়ানোর জন্য তাদের হাতে মোবাইল তুলে দেন। এটি এখন প্রতিদিনের একটি চিত্র এবং শিশুদের অভ্যাসে পরিণত হয়েছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ৯২% শিশু তাদের বাবা-মায়ের স্মার্টফোন ব্যবহার করে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, শিশুদের জন্য এটি কি আশীর্বাদ নাকি অভিশাপ? স্মার্টফোনকে ইতিবাচকভাবে ব্যবহার করা গেলে এটি শিশুদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।   যোগাযোগ এবং জ্ঞান অর্জন: স্মার্টফোন যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম, যা শিশুদেরকে সারা বিশ্বের বিভিন্ন মানুষের সাথে পরিচিত হতে সাহায্য করে। তারা অনলাইন সেমিনার, ওয়া...
চসিকের অনুমতি ছাড়া রাস্তা কাটা যাবে না : মেয়র ডা. শাহাদাত হোসেন

চসিকের অনুমতি ছাড়া রাস্তা কাটা যাবে না : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি : ওয়াসার ঠিকাদাররা অনুমতি ছাড়া রাস্তা কেটে জনভোগাান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।  রবিবার (১৪ সেপ্টেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে চসিকের বিভাগীয় সমন্বয় সভায় সভায় তিনি এ কথা বলেন। মেয়র ওয়াসার কারণে সৃষ্ট নগরীর দুর্ভোগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়াসা সমন্বয়হীনভাবে রাস্তা কাটছে। এতে কোটি কোটি টাকার উন্নয়নকাজ নষ্ট হচ্ছে এবং জনগণের কষ্ট বাড়ছে। কোন সড়ক টেন্ডারের আওতায় আছে বা নতুন করে নির্মাণ হবে, তার তালিকা আমরা দেব। সেই সড়কগুলোতে কোনোভাবেই কাটাকাটি করা যাবে না। অনুমতি ছাড়া রাস্তা কাটলে চসিক তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। সড়কে খনন করলে ওয়াসাকে প্রতিটি সড়ক হস্তান্তরের আগে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে—কোথায় কত ক্ষতি হয়েছে এ...

সাংবাদিক দেখে ক্ষেপে গেলেন ডিলারের বাবা

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
 মাইনুল ইসলাম রাজু , আমতলী বরগুনা প্রতিনিধি :  বরগুনার আমতলীতে চাল বিক্রির বিতাড়নের সময় সাংবাদিক দেখে ক্ষেপে গেলেন পরিচালক।  চাউল ঠিক নাই! হইবে কি এহন, আপনি গিয়ে টিইউনওর কাছে জবাব দিহিতা করেন। আমতলী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গুলিশাখালি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ( OMS) চাল বিক্রির বিতরণে ওজনে কারচুপি করার অভিযোগে সাংবাদিক ঘটনাস্থলে গেলে সাংবাদিক দেখেই ক্ষেপে যান বর্তমান ডিলার মোঃ ইলিয়াস মিয়ার বাবা ও সাবেক ডিলার গোলাম মস্তোফা শরিফ। বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য মোঃ ইলিয়াস মিয়াকে ডিলার হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু পরিচালনা করেন মোঃ গোলাম মস্তোফা শরিফ। এর আগেও ইলিয়াস মিয়ার বাবা গোলাম মস্তোফা শরিফের বড় ভাই সাবেক আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের প্রভাব খাটিয়ে ডিলার নিয়োগ পান। নতুন ডিলার নিজের নামে না পেয়ে তার ...
১৬ বছর বয়সেই বিশ্বকাপে বাজিমাত চীনা কিশোরীর

১৬ বছর বয়সেই বিশ্বকাপে বাজিমাত চীনা কিশোরীর

খেলা
মাত্র ১৬ বছর বয়সে বিশ্ব শ্যুটিং অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন চীনের পেং শিনলু। রোববার নিংবোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপের নারী ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি শুধু স্বর্ণ জেতেননি, একইসাথে বিশ্ব এবং জুনিয়র উভয় রেকর্ড ভেঙেছেন। ফাইনালে পেং ২৫৫.৩ পয়েন্ট স্কোর করেন, যা এপ্রিলের লিমা বিশ্বকাপে চীনেরই ওয়াং চিফেই-এর করা ২৫৪.৮ পয়েন্টের আগের বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে যায়। এটি ছিল পেং-এর প্রথম বিশ্বকাপ এবং এতে তিনি দুটি পদক জিতেছেন। এর আগে তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন শেং লিহাও-এর সাথে জুটি বেঁধে মিশ্র দল ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন, যেখানে তারা ৬৩৬.৯ স্কোর করে নতুন যোগ্যতা অর্জনকারী বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এই অসাধারণ সাফল্যের পর পেং বলেন, "আমি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব, যাতে আরও ভালো ফল পেতে পারি।" তিনি নিজ দেশের দর্শকদের সমর্থনকেও ধন্যবাদ জানান। নিংবো বিশ্বকাপ শেষে পদক তালিকায়...
চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন: নাহিদ ইসলাম

চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন: নাহিদ ইসলাম

এক্সক্লুসিভ, জাতীয়
সেপ্টেম্বর ১৫: চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি চীন সফরকালে সিএমজি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকার তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে গণতন্ত্র, অগ্রগতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি—সবকিছুতেই চীনের সাথে সম্পর্ক রয়েছে। আমরা চীনের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও রাজনীতি সম্পর্কে অনেক কিছু শিখেছি।’ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করা দরকার—বিশেষ করে তরুণ প্রজন্ম ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে। বর্তমানে চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। তারা এখানে শান্তিপূর্ণ পরিবেশ পাচ্ছেন। তরুণদের বিনিময় নিশ্চয়ই দুই দেশের বিনিময়কে এগিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আপনি কী মনে করেন? এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউরোপ-আমের...
বন্ধু ইমের সঙ্গীতায়োজনে ফারাবি ধ্রুবর প্রথম একক অ্যালবাম ‘দোলনচাঁপা ঘুম’ প্রকাশিত

বন্ধু ইমের সঙ্গীতায়োজনে ফারাবি ধ্রুবর প্রথম একক অ্যালবাম ‘দোলনচাঁপা ঘুম’ প্রকাশিত

বিনোদন
সঙ্গীতশিল্পী ফারাবি ধ্রুব তৈসিফর রহমান ইমের সঙ্গীতায়জনে তার প্রথম একক অ্যালবাম 'দোলনচাঁপা ঘুম' প্রকাশ করেছেন। গত ১২ সেপ্টেম্বর মগ আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটি আনুষ্ঠানিক মুক্তি পায়। ২০১৯ সাল থেকে বন্ধু তৈসিফর রহমান ইমের সঙ্গে নিজের লেখা ও সুর নিয়ে কাজ শুরু করেন ফারাবি। এ যাত্রায় যুক্ত হন জায়েদ আকরাম শীতল। তার লেখা গান 'ইশ', 'মোহনা' ও 'দোলনচাঁপা ঘুম'-এর সুর করার মধ্য দিয়েই ফারাবির সংগীতজগতে পদচারণা শুরু। ২০২২ সালে প্রকাশিত 'ইশ' গানটি ব্যাপক সাড়া ফেলে। ২০২৩ সালে পড়াশোনার জন্য ফারাবি চেক প্রজাতন্ত্রের প্রাগে পাড়ি জমান এবং মাসারিকোভা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সেই সময় থেকেই বন্ধু ইমের সঙ্গে একযোগে তার নিজের লেখা গান 'আলাদা মানুষ', 'লাবনী' এবং 'কারণ'-এর সুর ও মিক্সিংয়ের কাজ করেন। অবশেষে, দীর্ঘ সময়ের সাধনা ও যাত্রার ফলাফল হিসেবে প্রকাশিত হলো ...
নওগাঁয় পঞ্চকবির প্রভাঃ আলো ও সুরের সন্ধ্যায়

নওগাঁয় পঞ্চকবির প্রভাঃ আলো ও সুরের সন্ধ্যায়

Uncategorized
নওগাঁ প্রতিনিধিঃ বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন এর প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের হলরুমে ‘একুশে পরিষদ নওগাঁ’-র আয়োজনে অনুষ্ঠিত হয় “পঞ্চকবির প্রভাঃ আলো ও সুরের সন্ধ্যায়” শীর্ষক এ অনুষ্ঠান।অনুষ্ঠানের সূচনা বক্তব্য ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এস এম আহনাফ নূর রাহী এবং সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল।তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে একক ও দলীয় পরিবেশনায় পঞ্চকবির গান ও রচনাবলি দর্শকদের আবেগে ভাসিয়ে তোলে। সম্মেলক গানগুলো পরিচালনা করেন সম্পা ভট্টাচার্য, বিপুল কুমার ও অপূর্ব কুমা...
জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে- পীর সাহেব চরমোনাই

জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে- পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৩ সেপ্টেম্বর, শনিবার এক বিবৃতিতে বলেছেন, ২৪ এর জুলাইতে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটা অংশ। পরের কাজ ছিলো, সংবিধান, আইন ও রাজনৈতিক সংস্কার করে দেশে স্বৈরচার সৃষ্টির সম্ভাব্য সকল পথ রুদ্ধ করা। কিন্তু অতিব দুঃখের সাথে দেখছি যে, মৌলিক সংস্কার সম্পন্ন না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারো পুরোনা অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন বাস্তবতায় স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক, সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাই বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলোতে শোক এখনো বহমান, আহতদের ক্ষত এখনো শুকায় নাই, অন্ধ হয়...