Friday, November 20
Shadow

খুলনা

এই ক্যাটাগরিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও অঞ্চলের খবর তুলে ধরা হয়। এখানে শিল্প-কারখানা, নদী ও বনভূমি-নির্ভর জীবন, সুন্দরবনের প্রভাব, পরিবেশগত ইস্যু, স্থানীয় রাজনীতি, অর্থনীতি, কৃষি, রাজনীতি, শ্রমজীবী মানুষের অবস্থা, অপরাধ পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। খুলনার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা ও পরিবেশবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এবং মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়েও এই ক্যাটাগরিতে নিয়মিত আপডেট থাকবে।

পাইকগাছার ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে গেট সংস্কার ও খাল খনন জরুরী

পাইকগাছার ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে গেট সংস্কার ও খাল খনন জরুরী

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা ও কয়রা উপজেলার ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি টিম মিনহাজ নদী পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম তত্ত্বাবধানে টিমটি বুধবার সকালে মিনহাজ নদী পরিদর্শন এবং স্থানীয় এলাকাবাসীদের সাথে মতবিনিময় করে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত এবং সমাধানে করণীয় বিষয় নির্ধারণ করেছেন। খাল খনন ও স্লুইচ গেট সংস্কার সহ নির্ধারিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন হলে বৃহৎ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান হবে বলে মনে করছেন পরিদর্শন টিম। উল্লেখ্য, উপজেলার বদ্ধ নদ-নদীর মধ্যে ঐতিহ্যবাহী মিনহাজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। পাইকগাছা ও কয়রার ৪ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি। পাইকগাছার গড়ইখালী, লস্কর, চাঁদখালী ও কয়রার আমাদী সহ ৪ ইউনিয়নের পানি নিষ্কাশনের নিষ্কাশন হয়ে থাকে...
বিরামহীন বৃষ্টি  উজানের পানিতে ভাসছে শালিখার  ফসলের মাঠ,শতাধিক  ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান পানির মধ্যে।

বিরামহীন বৃষ্টি  উজানের পানিতে ভাসছে শালিখার  ফসলের মাঠ,শতাধিক  ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান পানির মধ্যে।

খুলনা, বাংলাদেশ, মাগুরা
স্বপন বিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলায়  অবিরাম বৃষ্টি ও উজানের পানিতে  উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি, পুকুর, মাছের ঘের,রাস্তা ঘাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থসেবা কেন্দ্র, বসত বাড়ি পানিতে তলিয়ে গেছে। বিস্তৃত ফসলের মাঠ গুলো যেন সাগরের ঢেউ উঠে দোল খাচ্ছে।  এতে ধান, শাকসবজি এ মৌসুমের প্রায় সব ধরনের ফসল ও মাছের মারাত্মক ক্ষতির মুখে  ।  এরপরও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । ফলে আরও ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন উপজেলার হাজার হাজার  কৃষক ও মৎস্য চাষীরা ও সাধারন মানুষ।উপজেলার ৯৫ ভাগ  আমন ধান লাগানোর কাজ শেষ হয়েে গিয়েছিল । কিছু জমি বাকি থাকলেও বীজতলা তলিয়ে যাওয়ার কারণে আর রোপণ সম্ভব হবে না। সরেজমিনে উপজেলার বিভিন্ন  ইউনিয়ন ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে এবং বন্যার পানিতে অনেক জমিতেই ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই, চারদিকে শুধুই থইথই পানি। মনে ...
নড়াইলে শিশু হত্যার দায়ে মৎ মায়ের যাবজ্জীবন

নড়াইলে শিশু হত্যার দায়ে মৎ মায়ের যাবজ্জীবন

অপরাধ, খুলনা, নড়াইল, বাংলাদেশ
নড়াইল প্রতিনিধি: নুসরাত জাহান রোজা নামের এক শিশুকে হত্যার দায়ে জোবাইদা বেগম(২১) নামের সৎ মাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ,১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম দন্ডাদেশ দিয়েছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার। গতকাল বুধবার দুপুরে এই আদেশ  দেন। রায় ঘোষণার সময় আসামি জোবাইদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। জোবাইদা বেদম নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী। জজ আদালতের অতিরিক্ত পিপি মো.আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়,গিলাতলা গ্রামের আবুল খায়ের কাজীর ছেলে সজীব কাজীর সঙ্গে ২০২০ সালে প্রথম স্ত্রী রূপা খাতুনের বিবাহ বিচ্ছেদ হয়। ওই ঘরে ইয়াসিন(৫)ও রোজা নামে দুইটি সন্তান রয়েছে । বিবাহ বিচ্ছেদের পর সন্তান দুটি দাদার কাছে থাকে । পরবর্থীতে সন্তানদের কথা ভেবে সজীব কাজী দ্বিতীয় স্ত্রী হিসেবে জোবাইদা...

কেশবপুর থানায় পুলিশের কাজে বাধা ও অসদাচরণ: যশোরে জামায়াতের পেশাজীবী নেতা অ্যাডভোকেট ওয়াজিয়ুর রহমান গ্রেফতার

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের কেশবপুর থানায় পুলিশের কার্যক্রমে বাধা ও অসদাচরণের অভিযোগে জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ওয়াজিয়ুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করলে কয়েক ঘণ্টা পর আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। জানা গেছে, ওয়াজিয়ার রহমানের ভাইয়ের বিরুদ্ধে কেশবপুর থানায় মারামারির একটি মামলা হয়। ওই ঘটনার পর তিনি থানায় গিয়ে উত্তেজিত হয়ে পুলিশের কাজে বাধা দেন ও খারাপ আচরণ করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় কর্তব্যরত পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা এবং অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কেশবপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে এ ধরনের হস্তক্ষেপ গুরুতর অপরাধ। তবে অভিযুক্ত আইনজীবী ওয়াজিয়ার রহমান দাবি করেন, তিনি নির্দোষ এ...
যশোরে নৌকা প্রতীকের জনপ্রতিনিধিদের শ’শ কোটি টাকা লুটের তথ্য পাচ্ছে দুদক

যশোরে নৌকা প্রতীকের জনপ্রতিনিধিদের শ’শ কোটি টাকা লুটের তথ্য পাচ্ছে দুদক

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
 জেমস আব্দুর রহিম রানা, যশোর: বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনকালে যশোরের বিভিন্ন পর্যায়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শত শত কোটি টাকা লুটের তথ্য পাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া প্রকল্প, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর, দুর্নীতি দমন কমিশন (দুদক) এই লুটেরা সাবেক জনপ্রতিনিধিদের অবৈধ সম্পদের খোঁজে জোরালো কার্যক্রম শুরু করেছে। আদালতের মাধ্যমে দুদক ইতোমধ্যে চারজন সাবেক জনপ্রতিনিধি এবং তাদের স্ত্রীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক এমপি শাহীন চাকলাদার, সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল অন্যতম। এছাড়া আরও তিনজনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধ...
পাইকগাছায় কলমিবুনিয়া সপ্রবি জলমগ্ন: শিক্ষক- শিক্ষার্থীদের ভোগান্তি 

পাইকগাছায় কলমিবুনিয়া সপ্রবি জলমগ্ন: শিক্ষক- শিক্ষার্থীদের ভোগান্তি 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা: চারিদিকে পানিতে থৈ থৈ করছে। জলরাশির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একতলা ভবন। সামনে এগিয়ে যেতেই শিশুদের পাঠের শব্দ। এটি একটি সরকারি প্রাথমিক স্কুল। জলাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। মাঠ নিচু থাকায় শিক্ষার্থীরা মাঠে সমাবেশ, খেলাধুলা করতে পারে না। প্রায় দশ-বারো বছর যাবত মৎস্য  বর্ষা মৌসুম এলেই এমন পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি চতুর্দিকে মৎস্য লীজঘের এর পানি না কমানোই। বিবিধ কারণে জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।বিদ্যালয়টির নাম ৬৫ নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে গিয়ে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ৬৫ নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮২ শতক জায়গার ওপর নির্মিত। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৪ জন এবং শিক্ষার্থী সংখ্যা ৫৪ ...
বেনাপোল কাস্টমস থেকে ১৪০ কর্মীকে অপসারণ

বেনাপোল কাস্টমস থেকে ১৪০ কর্মীকে অপসারণ

অপরাধ, খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: বেতন ছাড়াই কোটিপতি, চলতেন দামি গাড়িতে এবং গড়ে তুলেছেন আলিশান বাড়ি এমন সব গুরুতর অভিযোগের মুখে থাকা বেনাপোল কাস্টমস হাউসের ১৪০ জন বেসরকারি কর্মীকে (এনজিও) একযোগে অপসারণ করা হয়েছে। ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় এবং দুর্নীতির স্বর্গরাজ্য তৈরির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন যোগদানের পরই এই কঠোর পদক্ষেপ নিলেন, যা বন্দর ব্যবহারকারী ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, কাস্টমস হাউসের কমিশনারের দপ্তর থেকে শুরু করে শুল্কায়ন ও পরীক্ষণ গ্রুপ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ শাখায় এই ‘এনজিও’ কর্মীরা অবস্থান করতেন। সরকারি কর্মচারী না হয়েও তারা কাস্টমসের কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যকে মা...
৫ই আগস্ট বিজয় মিছিল: পাইকগাছায় পৌর বিএনপি’র উদ্যোগে কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৫ই আগস্ট বিজয় মিছিল: পাইকগাছায় পৌর বিএনপি’র উদ্যোগে কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
পাইকগাছা প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিজয় র‍্যালি সফল করার লক্ষ্যে পাইকগাছা পৌর বিএনপি'র উদ্যোগে কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে এসকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এসএম মোহর আলীর সঞ্চালনায় বক্তৃতা করেন পৌর যুগ্ম আহ্বায়ক  সেলিম রেজা লাকী ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপি'র আতাউর রহমান, জিয়াউদ্দিন নায়েব, চিকিৎসক শাহাবুদ্দিন আহমেদ, ওবায়দুল ইসলাম ডালিম, অ্যাড. সুবেহ সাদিক, গাজী রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মন্টু, মোহাম্মদ করিম, কাইয়ুম সরদার, মোহাম্মদ আলী, জাকির হোসেন সরদার, মোশারফ হোসেন বাবলু, শাহীন সরদার, রাসেল শেখ, ইব্রাহিম হোসেন, আলামি...
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৫

অপরাধ, কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে মারধর ও বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আজ রোববার দুপুরে মামলা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী দম্পতি। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারার কালু প্রামাণিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তিনি স্বামীর সঙ্গে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে ছয় থেকে সাতজন ভ্যানের গতি রোধ করেন এবং ওই দম্পতিকে মারধর করেন। এরপর স্বামীকে বেঁধে রেখে পাশের লিচুবাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা...
বিয়ে বাড়ি থেকে পাইকগাছার কলেজ ছাত্রী নিখোঁজ 

বিয়ে বাড়ি থেকে পাইকগাছার কলেজ ছাত্রী নিখোঁজ 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দীপ্তি সরকার নামে এক কলেজ ছাত্রী বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাত দুইটার দিকে তালা উপজেলার গুনালী নলতা এলাকার বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কলেজ ছাত্রী। সে পাইকগাছা উপজেলার দেবদুয়ার মালো পাড়ার সুব্রত সরকার ও রঞ্জিতা সরকারের মেয়ে। দীপ্তি দরগাহপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় তালা ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ হয়েছে। কলেজ ছাত্রীর সন্ধানে কাজ করছে পুলিশ। প্রেম ঘটিত কারণে নিখোঁজ হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে অনেকেই। কলেজ ছাত্রীর পিতা সুব্রত সরকার বলেন প্রায় মাস খানিক আগে মেয়ে দীপ্তি তার মামার বাড়ি ডুমুরিয়ার শোভনায় বেড়াতে যায়। এরপর ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে সে সাতক্ষীরার তালা উপজেলার গুনালী নলতায় তার মামার বিয়েতে যায়। বিয়ে শেষে রাত দুইটার দিকে ফিরে আসার সময় দীপ্তি কে খুঁজে পাওয়া যায় না। রাতভোর ...