পাহাড়ের কোলে এক স্বপ্নের স্কুল: বান্দরবানে ফিউচার ফ্লেয়ার
ফাউন্ডেশনের শিক্ষা অভিযাত্রা
দুর্গম রুমার পাহাড়ে যেখানে শিশুরা একসময় জুম চাষে যেত, সেখানে আজ তারা বই হাতে স্বপ্ন দেখে শিক্ষার সর্বোচ্চ শিখরের।
আতিকুর রহমান, বাকৃবিএক পাহাড়ি সকাল, এক নতুন শুরুভোরের আলোয় বান্দরবানের পাহাড় ঘেরা রুমা উপজেলা। মেঘের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ঠান্ডা ঝিরিপাড়া এলাকায় ক্ষুদ্র একটি ঘর যেখানে নতুন আলোরা স্বপ্ন দেখছে অনন্য একযাত্রার। এখানকার বাতাসে এখন এক ভিন্ন শব্দ ভেসে আসে, “অ, আ, ক, খ…”। যে হাতগুলো একসময় শস্য রোপণের জন্য পাহাড়ি ঢালে মাটি খুঁড়ত, আজ সেই ছোট হাতেই ধরা পড়েছেখাতা-কলম। নয় বছরের ছেলেটি নমুংসিং মারমা, আগে প্রতিদিন বাবার সঙ্গে জুম চাষে যেত। পাহাড়ের চূড়ায় ঘাম ঝরিয়ে দিন কাটাত। কিন্তু এখন তার সকাল শুরু হয় স্কুলে গিয়ে, বানান শেখে আর একটুএকটু করে শিক্ষিত হওয়ার স্বপ্নে। সে বলে, “আগে বুঝতাম না এই পাহাড়ের বাইরেও কিছু আছে। এখন মনে হয়, একদিন আমি শহরে যাবো, সেখানে গ...









