পৃথিবীতে ফিরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন চীনের শেনচৌ-২০ নভোচারীরা
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচৌ–২১ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল থেকে বের হয়ে শেনচৌ-২০ মিশনের কমান্ডার ছেন তোং জানালেন, গত কয়েক দিনে দলটি পার্টি, দেশ ও জনগণের নিবিড় নজরদারি ও যত্ন পেয়েছে। প্রকল্পের সহকর্মীরাও সবসময় তাদের পাশে ছিলেন। এতে তারা আরও গভীরভাবে বুঝতে পেরেছেন—মানববাহী মহাকাশ অভিযানে জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয়।
শুক্রবার বেইজিং সময় ১৬:৪০ মিনিটে শেনচৌ–২১ এর রিটার্ন ক্যাপসুলটি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে। এরপর একে একে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তিন নভোচারীকে।
কমান্ডার ছেন আরও জানালেন, ‘আজ আমরা সুস্থভাবে দেশে ফিরেছি। মহান মাতৃভূমির প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদের প্রত্যাবর্তন সুরক্ষিত করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা। আমরা ফিরে এসেছি! আমার মহান দেশকে নিয়ে আমি গর্ব করি।’
আরেক নভোচারী ছেন চোংরুই জানান, নিজের...









