Wednesday, November 11
Shadow

Month: November 2025

যে ৮ কারণে আপনি অনেক পুরুষের চেয়ে এগিয়ে, তবে সিঙ্গেল

যে ৮ কারণে আপনি অনেক পুরুষের চেয়ে এগিয়ে, তবে সিঙ্গেল

ফিচার, লাইফস্টাইল
এখনও সিঙ্গেল? হয়তো কেউ আপনাকে ছেড়ে গেছে। হয়তো আধুনিক ডেটিং দুনিয়ায় আপনি পথ হারিয়েছেন। অথবা, অনেকদিন ধরে কারও সঙ্গে সেই সংযোগটা ঠিক অনুভব করতে পারছেন না। কিন্তু সিঙ্গেল থাকা আপনার মূল্য নির্ধারণ করে না—এ কথা ভুলবেন না। বেশিরভাগ পুরুষই জানেন না, ‘সঠিক’ নারীদের আকৃষ্ট করার গুণগুলো খুব একটা চোখে পড়ে না। সিক্স-প্যাক, দামী গাড়ি বা সবচেয়ে জোরে কথা বলাই আসল বিষয় নয়। অসাধারণ নারীদের কাছে যে গুণগুলো মূল্যবান—তা অনেক গভীর। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে ম্যাচমেকার ও ডেটিং কোচ ব্লেইন অ্যান্ডারসন জানিয়েছেন—৮টি লক্ষণ যা বলে দেয়, আপনি ইতিমধ্যেই বেশিরভাগ পুরুষের চেয়ে এগিয়ে আছেন, এবং দারুণ একটি সঙ্গী আপনার খুব কাছেই। শুধু সময়ের ব্যাপার—কয়েক সপ্তাহ বা কয়েক দিনের। যে গুণগুলো আপনাকে ‘গড়পড়তা পুরুষ’ থেকে আলাদা করে অ্যান্ডারসন জানেন, ডেটিং নিয়ে মানুষের সমস্যাগুলো কেমন। বহু জুট...
অনলাইন ডেটিং কীভাবে বাড়িয়ে দিচ্ছে নারীদের কসমেটিক সার্জারির প্রবণতা

অনলাইন ডেটিং কীভাবে বাড়িয়ে দিচ্ছে নারীদের কসমেটিক সার্জারির প্রবণতা

ফিচার, লাইফস্টাইল
ডেটিং অ্যাপে সম্ভাব্য সঙ্গী খুঁজে পাওয়া আজকাল খুবই সহজ—অ্যাপে নিবন্ধন করুন, পছন্দমতো সোয়াইপ করুন, আর হয়ে গেল! বিশ্বজুড়ে প্রায় ৩২৩ মিলিয়ন মানুষ এখন ডেটিং অ্যাপ ব্যবহার করে। তবে সুবিধার এই দুনিয়ায় রয়েছে এক অদৃশ্য মূল্য। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, ডেটিং অ্যাপ নারীদের মধ্যে কসমেটিক সার্জারি নিয়ে এক ধরনের উদ্বেগজনক আকর্ষণ তৈরি করছে—যার পরিণতি সব সময় সুখকর নাও হতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে Computers in Human Behavior জার্নালে। ‘সোয়াইপ রাইট’ আর সৌন্দর্যের চাপ গবেষকদের মতে, ডেটিং অ্যাপ যেমন সম্পর্কের সন্ধানে সাহায্য করে, তেমনি তৈরি করে অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড। নতুন গবেষণাটি জানাচ্ছে, ডেটিং অ্যাপ ব্যবহারকারী নারীরা কসমেটিক সার্জারি করাতে এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিজেদের ছবি ডিজিটালি পরিবর্তন করতে বেশি আগ্রহী, তুলনামূলকভা...
তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ:  চেয়েছেন নগর সরকার

তারেক রহমানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাতের সাক্ষাৎ: চেয়েছেন নগর সরকার

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো:  লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই বৈঠকে নগর সেবা ব্যবস্থায় সমন্বয়হীনতার কথা তুলে ধরে তিনি ‘নগর সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে উদ্যোগ বাস্তবায়নে উদ্যোগের প্রত্যাশাও ব্যক্ত করেন মেয়র। শনিবার সন্ধ্যায় লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার দীর্ঘ আলাপ হয়। পরে বাংলাদেশ সময় রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করেন মেয়র শাহাদাত। ছবিতে সিটি করপোরেশনে তার এক বছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত 'উন্নয়ন প্রতিবেদন' বইটি তারেক রহমানের হাতে তুলে দিতেও দেখা যায় তাকে। বৈঠকে দলীয় ও জাতীয় রাজনীতির বিষয় নিয়েও আলোচনা হয়।  রোববার লন্ডন থেকে তিনি জানান, সিটি করপোরেশনের মেয়র...
নারীর বিকিনিতে দেশের মানসম্মান ডোবে না

নারীর বিকিনিতে দেশের মানসম্মান ডোবে না

কলাম
মোজাফফর হোসেন, ফেসবুক থেকে আপনারা যারা উদ্বিগ্ন মিথিলার বিকিনি বাংলাদেশের মানসম্মান সব ডুবিয়ে দিলো ভেবে, তারা নিশ্চিত ও নিশ্চিন্ত থাকেন, নারীর বিকিনিতে দেশের মানসম্মান ডোবে না। মানসম্মান যায় ঘুষ দুর্নীতিতে, অপশাসন কুশাসনে। মানসম্মান যায় জোচ্চুরি আর মিথ্যাচারে। মানসম্মান যায় মূর্খামি আর ইতরামিতে। যেগুলো আপনারা নিশ্বাস গ্রহণের মতো অতি স্বাভাবিক করে তুলেছেন। দেশের মানসম্মান রক্ষার দায় মিথিলার বিকিনির উপর না চাপিয়ে নিজেদের স্বভাব-চরিত্রের উপর নিন, দেশের মঙ্গল হবে। মিথিলার বিকিনিতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ভেবে তার জীবন দুর্বিষহ করে তুলবেন না। ইউরোপ আমেরিকার প্রতিযোগীরাও আছেন একই পোশাকে, কিন্তু ওসব দেশের ভাবমূর্তি আপনার কাছে উজ্জ্বল, কারণ ঘুষে দুর্নীতি অপশাসনে তারা চ্যাম্পিয়ন কান্ট্রি না। বিশ্বের অন্যতম দুর্নীতিপরায়ন দেশের নাগরিক আপনি, এটা নিয়ে ভাবেন। পাসপোর্ট রাংকিংয়ে বাংলাদেশের অবস...
বাসা-বাড়ির সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

বাসা-বাড়ির সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ,কবর স্থানের সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন ও কুকুরের উৎপাতের বিষয়ে একাধিক আঞ্চলিক , জাতীয় পত্রিকায় ও নিউজ পোর্টালে সংবাদ প্রচার এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার কারণে  হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হন আজকের কাগজ ডট কম ও দৈনিক আজকের বাংলা'র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন। আবাসিক বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে চলাচলের রাস্তায় ময়লার ডাস্টবিনের কারনে এলাকার পরিবেশ দুষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে,এই বিষয়ে চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার নজরে আনলে মেয়র এলাকা পরিদর্শন শেষে,চসিক কর্মকর্তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী,ক্লিন, গ্রীন হেলদি ও সেইফ ...
বেঁচে থাকাটাই আনন্দের: বিদ্যা সিনহা মিম

বেঁচে থাকাটাই আনন্দের: বিদ্যা সিনহা মিম

বিনোদন
এবারের জন্মদিনটা মিমের কাছে একেবারেই বিশেষ ছিল। কারণ, দিনটিতে তিনি বাসাতেই ছিলেন। পরিবারের সঙ্গে কাটিয়েছেন।মিম জানান, রাত থেকেই একের পর এক কেক কাটতে হচ্ছে। তাঁর কথায়, ‘কেক কেটে আর কথা বলেই মিমের দিন পার।’ মিম জানান, দিনটি নিয়ে তেমন কিছু ভাবেন না, তবে সবাই তাঁকে নিয়ে ফেসবুকে স্মরণ করেন। মিম বলেন, ‘এত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন ও ফেসবুক স্ট্যাটাসে ভালোবাসা জানাচ্ছেন, আমার স্ট্রাগলসহ নানা কথা লিখছেন, এসবই ভালো লাগার।’ মিম জানান, দিনটি নিয়ে তেমন কিছু ভাবেন না, তবে সবাই তাঁকে নিয়ে ফেসবুকে স্মরণ করেন। মিম বলেন, ‘এত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন ও ফেসবুক স্ট্যাটাসে ভালোবাসা জানাচ্ছেন, আমার স্ট্রাগলসহ নানা কথা লিখছেন, এসবই ভালো লাগার।’ আপনার কাছে জীবনের অর্থ কী—এমন প্রশ্নে মিম বলেন, ‘জীবনের প্রতিটি মুহূর্তই আনন্দের। বেঁচে থাকাটাই আনন্দের। জীবনে আমি আনন্দ খুঁজি।’ ...
প্রথম ঝলকেই ঝড় তুলল ‘বাহুবলী’ নির্মাতার নতুন ছবি

প্রথম ঝলকেই ঝড় তুলল ‘বাহুবলী’ নির্মাতার নতুন ছবি

বিনোদন
অস্কারজয়ী ‘আরআরআরের’ পর নতুন সিনেমা নিয়ে আসছেন এস এস রাজামৌলি। গতকাল শনিবার এক অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। ‘বারাণসী’ নামের সিনেমাটির প্রধান গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল হায়দরাবাদে জমকালো এক অনুষ্ঠানে ছবির নাম ও প্রথম ঝলক উন্মোচন করেন রাজামৌলি। রামোজি ফিল্ম সিটিতে ৫০ হাজার ভক্তের গর্জনরামোজি ফিল্ম সিটির রাতের আকাশ কাঁপিয়ে ওঠে মহেশ-ভক্তদের গলায় গর্জন—‘জয় বাবু, জয় জয় বাবু!’ এই স্লোগানের মধ্যেই শুরু হয় নাম উন্মোচনের আয়োজন। মঞ্চে ‘বারাণসী’র জনপ্রিয় গান ‘সঞ্চারী’ পরিবেশন করেন শ্রুতি হাসান। গানটির সুরকার অস্কারজয়ী সংগীত পরিচালক এম এম কিরাবাণী। তিনি ছবির প্রধান খলনায়ক ‘কুম্ভের’ চরিত্রটিরও সংগীত-পরিচিতি ...
ঢাকা-১২ আসনে হাতপাখার প্রার্থীর পরিবর্তনের যাত্রা | আগামীর বাংলাদেশ হবে ইসলামের

ঢাকা-১২ আসনে হাতপাখার প্রার্থীর পরিবর্তনের যাত্রা | আগামীর বাংলাদেশ হবে ইসলামের

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
পরিবর্তনের অঙ্গিকার নিয়ে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরে বাংলানগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি প্রার্থী তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী বিশাল নির্বাচনী শোডাউন করেছেন। শুক্রবার বাদ জুমা শোডাউনটি রহিম মেটাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আসনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বেলা ২ টা থেকে ৪.১৫ মি. পর্যন্ত আসনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তেজগাঁও ট্রাক স্টেশন এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্তি ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। উপস্থিত ছিলেন নগরনেতা হাফেজ নাজমুল হাসান, ঢাকা-১২ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক মঈন পাটোয়ারী, মাওলানা রুহুল আমিন, সদস্য সচিব হেলাল উদ্দিন সহ দায়িত্বশীলবৃন্দ।ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান...
শ্বাসকষ্ট জনিত কারণে বাকৃবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

শ্বাসকষ্ট জনিত কারণে বাকৃবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের আবাসিক শিক্ষার্থী আবরার নাঈব নোমান মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আবরার ২০১৯–২০ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। প্রভোস্ট জানান, আবরার শ্বাসকষ্টে ভুগছিলেন। বিকেলে তিনি একবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে হলে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ময় এই শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী ও আবাসিক শিক্ষার্থীদের মাঝে...
মনিরামপুরের অনন্য মানবিক উদ্যোগ ‘আমাদের অ্যাম্বুলেন্স’: বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

মনিরামপুরের অনন্য মানবিক উদ্যোগ ‘আমাদের অ্যাম্বুলেন্স’: বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

খুলনা, বাংলাদেশ, যশোর
জেমস আব্দুর রহিম রানা, যশোর: মৃত্যুর মুহূর্ত মানুষের জীবনের এক গভীরতম শোকের সময়। এ সময় পরিবারের মানসিক বিপর্যয় যেমন তীব্র হয়, তেমনি দুরত্ব ও অর্থনৈতিক সীমাবদ্ধতা মৃতদেহ পরিবহনের মতো মৌলিক প্রয়োজনকেও কঠিন করে তোলে। এই কঠিন বাস্তবতার মাঝেই মনিরামপুর উপজেলায় জন্ম নিয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ—‘আমাদের অ্যাম্বুলেন্স’। এটি এমন একটি সেবা, যা সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মৃতদেহ পরিবহন করে মনিরামপুরে পৌঁছে দেয়। সেবা গ্রহণকারী পরিবারকে এক টাকাও বহন করতে হয় না। পদ্মা সেতু, মধুমতী উড়ালসেতু থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে—যে কোনো সেতু বা মহাসড়কের টোলও বহন করে থাকে কর্তৃপক্ষ। ২০২৪ সালের ১ জুন থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগটির উদ্যোক্তা মনিরামপুরের কৃতি সন্তান, করোনা যুদ্ধে অসামান্য অবদানের জন্য জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মানবিক ডাক্তার মেহেদী হাসান। প্রাণঘাতী ম...