শিক্ষার্থীদের পাঠে অমনোযোগিতা: কারণ ও প্রতিকার
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দিবে—এ কথা আমাদের সবারই জানা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বর্তমান শিক্ষার্থীদের একটি বড় অংশ পাঠে অমনোযোগী হয়ে পড়ছে, যা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় সংকেত।
প্রথমত, শিখন ঘাটতি ও শ্রেণি অনুপযোগিতা অমনোযোগিতার একটি প্রধান কারণ। অনেক শিক্ষার্থী পূর্ব শ্রেণির মৌলিক পাঠ ঠিকভাবে আয়ত্ত না করেই পরবর্তী শ্রেণিতে উঠছে। ফলে নতুন পাঠ্যবস্তু তাদের কাছে দুর্বোধ্য হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ সংকট, অধিক শিক্ষার্থী, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষা উপকরণের অভাব।
দ্বিতীয়ত, প্রযুক্তি আজ যেমন আশীর্বাদ, তেমনি নিয়ন্ত্রণহীন ব্যবহারে অভিশাপেও রূপ নিচ্ছে। মোবাইল ও ইন্টারনেট আসক্তি, ভিডিও গেম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া শিক্ষার্থীদের মনোযোগ হরণ করছে। অনেক সময় শিক্ষার্থীরা ক্লাসেও ডিভাইস ব্যবহ...






