Monday, November 9
Shadow

Month: November 2025

বুদ্ধিমান রোবট প্রতিযোগিতার ‍চূড়ান্ত পর্ব শেষ হলো বেইজিংয়ে

বুদ্ধিমান রোবট প্রতিযোগিতার ‍চূড়ান্ত পর্ব শেষ হলো বেইজিংয়ে

বিদেশের খবর
বেইজিংয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় চোংকুয়ানছুন এমবডিড ইন্টেলিজেন্স রোবট অ্যাপ্লিকেশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সোমবার ও মঙ্গলবারের দুই দিনব্যাপী এই আয়োজনে চীন ও চীনের বাইরের ৯৯টি দল অংশ নেয়। প্রতিযোগিতা ছিল দুটি বিভাগে—‘অটোনোমাস কমপ্লিশন’ এবং ‘টেলি-অপারেশন কমপ্লিশন’। লক্ষ্য ছিল বাস্তব জীবনের শিল্প ও দৈনন্দিন কাজে রোবট প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, তা প্রদর্শন করা। এতে দেখা গেছে পিয়ানো বাজানো হিউম্যানয়েড রোবট—যারা শুধু বিনোদনই দেয়নি, বরং হাতের সূক্ষ্ম গতি, নড়াচড়ার দক্ষতা ও যথাযথ অবস্থান নিয়ন্ত্রণে বড় অগ্রগতিও তুলে ধরেছে। অন্য এক স্থানে রোবটকে দেখা গেল কাপড় ভাঁজ করতে, ঘর পরিষ্কার করতে, খাবার গরম করতে ও কফি তৈরি করতে। চোংকুয়ানছুন সায়েন্স সিটির ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডিপার্টমেন্টের পরিচালক চিয়াং তাকুয়ান জানান, ফাইনালে ওঠা দলগুলোর ৬০ শতাংশই বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। শীর্ষ ক...
আমি লিখি—এআই মসৃণ করে, সত্যটাই এটাই

আমি লিখি—এআই মসৃণ করে, সত্যটাই এটাই

কলাম
সাবিত রিজওয়ান আমি চ্যাটজিপিটির কাছে আমার লেখা শুধু মসৃণ করাই। “মসৃণ করা” বলতে কী বুঝাই, তা আগের আলোচনায় বলেছি। “আপনি এআই—চ্যাটজিপিটির সাহায্য ছাড়া লিখতে পারেন না”—আমাকে এ ধরনের কথা বলা সম্পূর্ণ মূর্খতা। আমি আহ্বান করি—মূর্খতা ভুলে যান। যখন আমার হাতে স্মার্টফোন ছিল না, চ্যাটজিপিটির সঙ্গে পরিচয়ও ছিল না—তখন কি আমি লিখিনি? অবশ্যই লিখেছি। আমি যাঁদের অনুসরণ করি, তাঁরা এআই ছাড়া লিখেছেন; তাঁদের অদৃশ্য দোয়ায় আমিও লিখেছি, লিখতে পারি। লেখাগুলো কতটা শুদ্ধ হয় জানি না, তবে আপনাদের সেরা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। বর্তমানে এআই-এর সহায়তা নিচ্ছি—বেশি পাঠকের কাছে পৌঁছানোর জন্য এবং শেখার জন্য। মাছের তেল দিয়ে যেমন মাছ ভাজা যায়, আমিও কখনো কখনো এআই-এর তেল দিয়ে এআই-কেই ভেজেছি। পাঠকের সংখ্যা কমছে, বই বিক্রি হচ্ছে না। ফলে প্রকাশকরাও নিজের খরচে বই ছাপতে আগ্রহ হারাচ্ছেন। আমাদের কর্তব্য...
একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

একদিনের ব্যবধানে আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে আবারও মামলা করলেন মামলাবাজ রশিদ

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো:   মাত্র একদিনের ব্যবধানে আবারও আমার দেশ পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মামলাবাজ হিসেবে পরিচিত কর্ণফুলি শীপ বিল্ডার্সের এমডি স্বৈরাচারের দোসর আবদুর রশিদ। এ নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে।  গত মঙ্গলবার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে তিন সাংবাদিকের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানী হয়েছে দাবি করে মামলাটি করেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২ জানুয়ারি সমন জারি করেছেন।  এই মামলায় আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ তিন সাংবাদিককে বিবাদি করা হয়েছে।  এর আগে গত সোমবার তার পক্ষে একই ব্যক্তি নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন। এতে আসামি...
নিরাপত্তা উদ্বেগে জাপানি জলজ পণ্য আমদানি স্থগিত চীনের

নিরাপত্তা উদ্বেগে জাপানি জলজ পণ্য আমদানি স্থগিত চীনের

বিদেশের খবর
জাপানি জলজ পণ্য আমদানি স্থগিত করার বিষয়টি জাপানকে জানিয়েছে চীন। বুধবার এ তথ্য জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও বলেন, জাপান আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চীনে রপ্তানি হওয়া জলজ পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। কিন্তু এখন পর্যন্ত জাপান প্রতিশ্রুত নথি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, চীনের তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক ভুল মন্তব্য চীনে ব্যাপক জনঅসন্তোষ সৃষ্টি করেছে। মাও বলেন, বর্তমান পরিস্থিতিতে—যদি জাপানি জলজ পণ্য চীনে রপ্তানিও হয়ে থাকে, তাও এগুলোর বাজার থাকবে না। সূত্র: সিএমজি...
গোলাপি-সাদায় সেজেছে চীনের জলাভূমির আকাশ

গোলাপি-সাদায় সেজেছে চীনের জলাভূমির আকাশ

বিদেশের খবর
শরতের নরম রোদ আর স্নিগ্ধ আবহাওয়ায় বিরল এক সৌন্দর্যের দেখা মিললো চীনের শায়ানসি প্রদেশের আকাশে। কমলা রঙের গোলাপি ডানার ক্রেস্টেড আইবিস আর লম্বা লাল ঠোঁটের ব্ল্যাক স্টর্ক—এই দুই দুর্লভ পাখিগুলোর পাহাড়, জঙ্গল আর নদীর ওপর দিয়ে উড়ে বেড়ানোর দৃশ্য দেখে যেন মনে হয় প্রকৃতির বুকে রঙের ছিটা ছড়িয়ে দিচ্ছে। একসময় বিলুপ্তির মুখে থাকা এ প্রজাতিগুলো টিকে আছে চীন সরকারের দীর্ঘ সংরক্ষণ প্রচেষ্টায়। একসময় প্রায় হারিয়ে যেতে বসা ক্রেস্টেড আইবিসকে বলা হয় ‘অরিয়েন্টাল জেম।’ হানচোং শহরের সিসিয়াং, মিয়ানসিয়ান ও ফোপিংয়ের জঙ্গলে এখন দল বেঁধে বিশ্রাম নিতে দেখা যায় তাদের। নীল আকাশ, সবুজ গাছ আর তাদের গোলাপি ডানার রং—মিলে যেন এক নিঃশব্দ চিত্রকলা। বহু বছরের যত্নে ফোপিং কাউন্টিতে আইবিসের সংখ্যা এখন শতাধিক। ছোট্ট এই এলাকা হয়ে উঠেছে তাদের নিরাপদ আশ্রয়। স্বচ্ছ নদীর জলে ধীর পায়ে হাঁটে ব্ল্যাক স্টর্ক—...
লাতিন আমেরিকার বাজারে চীনা স্মার্টফোনের জয়জয়কার

লাতিন আমেরিকার বাজারে চীনা স্মার্টফোনের জয়জয়কার

বিদেশের খবর
শপিংমল থেকে রাস্তাঘাট—লাতিন আমেরিকার সবখানেই এখন দেখা যাচ্ছে চীনা ব্র্যান্ড শাওমি, ওপ্পো ও হুয়াওয়েইর ফোন। সাশ্রয়ী দামে সর্বোচ্চ প্রযুক্তিতে নির্মিত চীনের এসব ফোনের প্রতি আনুগত্য দেখাতে দেরি করছেন না লাতিন ক্রেতারাও। সিঙ্গাপুরভিত্তিক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, এখন লাতিন আমেরিকার স্মার্টফোন বাজারের ৬০ শতাংশেরও বেশি চীনা ব্র্যান্ডগুলোর দখলে। পেরুতে এ হার প্রায় পৌঁছেছে ৭০ শতাংশে। অনলাইনে ২৫ লাখেরও বেশি ফলোয়ার আছে পেরুর প্রযুক্তি বিশেষজ্ঞ লিওনেল দেলগাদোর। তিনি জানালেন, ‘চীনা নির্মাতারা সাহসী ও উদ্ভাবনী। তারা ঝুঁকি নেন এবং সবসময় নতুন ফিচার যোগ করতে চান। এখন দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু দামী ফোনেই নয়, মাঝারি দামের ফোনেও সংযুক্ত হচ্ছে— যা ব্যবহারকারীদের জন্য দারুণ এক মূল্য সংযোজন।’ লাতিন আমেরিকায় চীনা ফোন জনপ্রিয় হওয়ার পেছনে ভূমিকা রেখেছে আরও ক...
পলাতক হাসিনা মৃত্যুদণ্ড যে কারণে গুরুত্বপূর্ণ

পলাতক হাসিনা মৃত্যুদণ্ড যে কারণে গুরুত্বপূর্ণ

কলাম
Mohammad Saiful এর ফেসবুক থেকে। যারা ভাবছেন পলাতক হাসিনার মৃত্যুদন্ডের রায় গুরুত্বপূর্ণ না,কারণ সে (ভারতের) কোলে বসে আছে। দেশে নাই, উপস্থিত নাই, ফাঁসি দিতে পারবে না। আপনাদের ভাবনা সম্পূর্ণ ভুল! এই রায়ের বিশেষ কিছু তাৎপর্য আছে। প্রথমত , ভারতে বসে একমুহূর্তে হাসিনা এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবে না! মানে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের বিপক্ষে আপিল করতে হলে আসামীকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গ্রেফতার হয়ে আত্মসমর্পণ করতে হবে। সময়সীমা ৩০ দিন এরপর আপিল করার সুযোগ শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত ধরেন, শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে কিংবা সে নিজ ইচ্ছায় দেশে আসলেই রাতারাতি ফাঁসি কার্যকর করতে আইনি কোনো বাঁধা থাকবে না। যেমন: ২০২০ সালে শেখ মুজিব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী কলকাতা ফেরত ক্যাপ্টেন মাজেদকে যেভাবে রাতারাতি ফাঁসি কার্যকর করেছিলো ঠিক তেমনটাই হবে হাসিনা...
নতুন পুকুরে ‘বিনা কারণে’ মাছ আসার রহস্য

নতুন পুকুরে ‘বিনা কারণে’ মাছ আসার রহস্য

কৃষি, ফিচার
প্রায়শই দেখা যায়, কোনো নতুন পুকুর বা পাহাড়ের চূড়ায় থাকা বিচ্ছিন্ন হ্রদে হঠাৎ করেই মাছের আনাগোনা শুরু হয়েছে, যদিও সেখানে মাছ পৌঁছানোর কোনো সরাসরি পথ নেই। কীভাবে এটি সম্ভব হয়? বহু বছর ধরে এই রহস্য জীববিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে। সাম্প্রতিক গবেষণা এই ধাঁধার একটি চমকপ্রদ উত্তর খুঁজে পেয়েছে: এর পেছনে রয়েছে হাঁসের, বিশেষ করে মল্লার্ড হাঁসের হজমশক্তির এক অসাধারণ ক্ষমতা। বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে অনুমান করে আসছিলেন যে, পাখি বা অন্যান্য প্রাণী জলাশয় থেকে জলাশয়ে মাছের ডিম বহন করতে পারে। তবে, এটি কীভাবে ঘটে, তা নিয়ে বিস্তারিত প্রমাণ ছিল সীমিত। ২০১৯ সালে 'প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস (PNAS)' জার্নালে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণায় বিজ্ঞানীরা এই ঘটনার প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করেন। তারা দেখেন, কিছু নির্দিষ্ট প্রজাতির মাছের ডিম মল্লার্ড হাঁসের হজম প্রক্রিয়াতেও অক্ষত থাকতে সক্ষম...
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব 

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব 

অপরাধ, চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো  নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থানের আবাসিক বাসা- বাড়ি সামনের চলাচলের রাস্তায় ময়লা- আবর্জনা স্তূপ সরানোর বিষয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বাংলা'র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এ প্রতিবাদ জানান।  বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে রাস্তায় উপর ময়লার স্তূপের কারণে পরিবেশ দুষিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ডাস্টব...
গৌরীপুরে ‘মিড-ডে মিল’ শুরু, প্রথম দিন শিক্ষার্থীরা পেল শুধু দুধ—টেন্ডার জটিলতায় অন্যান্য খাবার আটকে

গৌরীপুরে ‘মিড-ডে মিল’ শুরু, প্রথম দিন শিক্ষার্থীরা পেল শুধু দুধ—টেন্ডার জটিলতায় অন্যান্য খাবার আটকে

বাংলাদেশ, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা শহর
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বহু প্রতীক্ষিত স্কুল ফিডিং কর্মসূচি গৌরীপুরে সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হলেও উদ্বোধনী দিনে প্রত্যাশিত খাদ্যতালিকার বেশিরভাগই অনুপস্থিত ছিল। টেন্ডারসংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক জটিলতার কারণে সোমবার শিক্ষার্থীরা ‘মিড-ডে মিল’ এ শুধু ইউএইচটি দুধ পেয়েছে। যদিও প্রথম দিন পুরো খাবার দেওয়া সম্ভব হয়নি, তবুও দুধ হাতে পেয়ে বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মাঝে হাসি-উচ্ছ্বাস দেখা যায়। এ কর্মসূচির আওতায় উপজেলাব্যাপী ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার পাবে। প্রথম দিন সব স্কুলে দুধ পৌঁছায়নি,তবে মঙ্গলবার সব স্কুলে পৌঁছে যাবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম জানান, প্রথম দিনের কিছু সীমাবদ্ধতার কারণে সব বিদ্যালয়ে একযোগে দুধ পৌঁছানো সম্ভব হয়নি। তবে দু...