Wednesday, November 11
Shadow

Month: May 2025

খুলনায় নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

খুলনায় নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অপরাধ, খুলনা, বাংলাদেশ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে এক নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে মোঃ আব্দুল্লাহ সরদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে ডুমুরিয়া থানার কাপালিডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ভুক্তভোগী একজন নারী উদ্যোক্তা। গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল্লাহ সরদারের সাথে গত ২ বছর ধরে তার প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের কারণে ভুক্তভোগী ওই নারী উদ্যোক্তার তার প্রবাসী স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় এবং তার বাবার বাড়ী অবস্থান করতে থাকেন। গত বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাতে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সরদার ওই নারীর শয়ন কক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করার পর  বিয়ে করতে অস্বীকৃতি জানায়।এ ঘটনায় ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।...
শাহবাজ শরিফের ঘোষণা: “নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি”

শাহবাজ শরিফের ঘোষণা: “নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি”

বিদেশের খবর
ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এই মতামত প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, "ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।" তিনি আরও যোগ করেন, "ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।" শাহবাজ শরিফ আরও জানান, পাকিস্তানের পাল্টা অভিযান ‘বুনইয়ানুম মারসুস’ এর মাধ্যমে সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল। এই অভিযানে গুরুত্বপূর্ণ সামরিক স্...
সিনেমার সংকট, ওটিটির উত্থান: বিনোদনের নতুন বাস্তবতা

সিনেমার সংকট, ওটিটির উত্থান: বিনোদনের নতুন বাস্তবতা

জাতীয়
ওটিটি (ওভার দ্য টপ) বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। এই প্ল্যাটফর্মের উত্থানে বদলেছে বিনোদনের ধারা, তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। নাটক, সিরিজ, এমনকি সিনেমাও এখন ওটিটি মাধ্যমে নির্মিত হচ্ছে, যা দর্শকের হাতের মুঠোফোনেই সহজলভ্য। ফলে বিনোদনের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রসারিত হয়েছে শিল্পীদের কাজের সুযোগও। বর্তমানে বাংলাদেশে ডজনখানেক ওটিটি প্ল্যাটফর্ম সক্রিয় রয়েছে। এর মধ্যে ‘চরকি’, ‘বঙ্গ বিডি’, ‘বিঞ্জ’, ‘বায়োস্কোপ’, ‘সিনেম্যাটিক’, ‘আই স্ক্রিন’, ‘দীপ্ত প্লে’, ‘বাংলাফ্লিক্স’, ‘টফি’, ‘টেলিফ্লিক্স’, ‘সিনেস্পট’ উল্লেখযোগ্য। এছাড়াও, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ‘নেটফ্লিক্স’, ‘অ্যামাজন প্রাইম ভিডিও’, ‘হইচই’, ‘আড্ডা টাইমস’, ‘ডিজনি প্লাস হটস্টার’ সহ বেশ কয়েকটি বিদেশি প্ল্যাটফর্মও বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। করোনাকালীন সময়...
নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের জন্য সংশোধিত চিপ আনছে এনভিডিয়া

নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের জন্য সংশোধিত চিপ আনছে এনভিডিয়া

বিদেশের খবর
মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া চীনের বাজারে তাদের এইচ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের আরেকটি সংস্করণ আগামী দুই মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে। দুটি সূত্র জানায়, চীনের প্রধান ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের ইতোমধ্যে এনভিডিয়া জানিয়েছে, কোম্পানিটি আগামী জুলাইয়ে সংশোধিত এইচ২০ চিপটি উন্মোচন করবে। ওয়াশিংটনের পক্ষ থেকে উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর চীনা বাজারে অবস্থান ধরে রাখতে এনভিডিয়ার এ পদক্ষেপকে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এইচ২০ ছিল চীনে বিক্রির জন্য অনুমোদিত এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী এআই চিপ। কিন্তু গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দেন, এই চিপ রপ্তানির জন্য লাইসেন্স প্রয়োজন হবে, ফলে কার্যত এটি চীনে বিক্রি বন্ধ হয়ে যায়। সূত্র জানা...
বলিউডে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা!

বলিউডে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা!

বিনোদন
বলিউড সিনেমায় ভারতীয় সেনাবাহিনী সুপার হিরো। একা একজন জাওয়ানাই পরাস্ত করেন শত শত শত্রু সেনা। আর সিনেমা শেষে উড়ে যায় ভারতের তে-রঙা পতাকা। সেই সঙ্গে গগন বিদারী উল্লাসে প্রকম্পিত হয় প্রেক্ষাগৃহ। তবে এ ধরনের সিনেমাগুলো কাকতালীয়ভাবে মুক্তি পায় নির্বাচনের ঠিক আগে। উদ্দেশ্য, ভারতীয়দের উগ্র জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে বিজেপির ভোট ব্যাংক বাড়ানো। উড়ি, শেরশাহ, গুঞ্জন, এলওসি কারগিল, দ্য ঘাজি অ্যাটাকসহ এ ধরনের প্রতিটি সিনেমাই নির্বাচনের আগে আগুনের উত্তাপ ছড়িয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। বলিউডে ২০ সেকেন্ডে শক্র শেষ হয়, আর বাস্তবে সেনা আসে ২০ মিনিট পরে। যার নিকটতম উদাহরণ পহেলগাঁওয়ে হামলা। ২০১৯ সালের সেই ঘটনা ভুলে যায়নি ভারত। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছিলেন সিনেমার মত হলে হয়ত তিনি শত্রু শত শত ঘাঁটি ধ্বংস করে ফিরতেন। কিন্তু বাস্তব...
ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

বিনোদন
আজকের কাগজ বিনোদন: এ মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যা চলছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রত্যেক ভারতবাসী। যদিও এ পরিস্থিতিতে ভারত সরকার এবং সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই। বিশেষ করে বিনোদন জগতের তারকারা নানাভাবে দেশকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন। তবে এবার সেই প্রসঙ্গে অন্যরকম কথা শুনতে পাওয়া গেল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মুখে। সেনাবাহিনীর গর্বে গর্বিত হয়েছেন অভিনেত্রীও। তবে এই যুদ্ধ আবহে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় সত্রুঘ্নকন্যাকে। গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাতে সামাজিক মাধ্যমের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাক্ষী লিখেছেন, আমি সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করছি। ভারতের জন্য প্রার্থনা করছি। এ মুহূর্তে প্রতিটি উদ্বিগ্ন ভারতীয়র জন্য প্রার্থনা করছি... নিরীহ মানুষের জন্য প্রার্থনা করছি, যারা এই যুদ্ধ আবহে প্রাণ হারিয়েছেন, যুদ্ধের এই সময়ে শান্তির জন্য প্...
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ দশমিক ২, প্রচন্ড তাপদাহে বিপাকে খেটে খাওয়া মানুষ

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ দশমিক ২, প্রচন্ড তাপদাহে বিপাকে খেটে খাওয়া মানুষ

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোদের তাপ আর ভ্যাপসা গরমে কৃষক, দিনমজুর, দোকানদার, ঠেলা-ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অস্থির হয়ে পড়ছেন। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের অর্দ্রতা ছিল ২৪ শতাংশ। যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন।তাপপ্রবাহের কারণে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি বেশি পানি ও ফলমূল খেতে ব...
ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : ফরিদপুরে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৯ মে) দিনগত রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের কোয়াইটসম্যান মারুফ হোসেন বলেন, রাত নয়টার দিকে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাত ১১টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনা পৌঁছানোর কথা ছিল। ভাঙ্গা রেলওয়ে জংশনের যাত্রা বিরতি শেষ করে রাত ৯টা ২০ মিনিটের পর জংশন থেকে বের হয়। পরে সাড়ে নয়টার দিকে জংশনের অদূরে সিগন্যালের ভুলে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে কারও কোনও ক্ষতি হয়নি।...
কেসিসি নির্বাচনের ফল বাতিল চান নির্বাচনে অংশ নেয়া প্রার্থী মুশফিক

কেসিসি নির্বাচনের ফল বাতিল চান নির্বাচনে অংশ নেয়া প্রার্থী মুশফিক

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার আলোচিত নাম এস এম শফিকুর রহমান মুশফিক। খুলনার নগরীর আলোচিত শেখ আবুল কাশেম হত্যা মামলার আসামি ছিলেন। ছিলেন নগরীর আমতলা এলাকার টুটুল হত্যা মামলার ফাসির দন্ডাদেশপ্রাপ্ত আসামি। তিনি নিজেকে কখনও বিএনপি আবার কখনও জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দেন। একাধিকবার অংশ নিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে। কিন্তু আশানুরুপ ভোট না পেয়ে জামানতও হারিয়েছেন তিনি।সর্বশেষ ২০২৩ সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন তিনি। ওই নির্বাচনে কারচুপি এবং উচ্চ আদালতের আদেশ সম্পর্কে তিনি খুলনা প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি জানান, এ শহরের আলো-বাতাসে বেড়ে উঠা তার। ব্যক্তি জীবন কখনও সহজ ছিল না। একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।তিনি আরও জানান, ছাত্র জীবন থেকে রাজনীতির সূচনা হয়েছে তার। তারুণ্যের চাওয়া পাওয়া নিয়ে কাজ করেছেন তি...
খুলনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়: মোংলা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চান নেপালের রাষ্ট্রদূত

খুলনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়: মোংলা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চান নেপালের রাষ্ট্রদূত

খুলনা, বাংলাদেশ, বিদেশের খবর
এম এন আলী শিপলু, খুলনা : বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেছেন, মোংলা বন্দরের সঙ্গে নেপালের সরাসরি রেল যোগাযোগ নেই। সে কারণে মোংলা বন্দর ব্যবহার করতে হলে নেপালের ব্যবসায়ীদের ব্যয় বেশি হয়। সে কারণে তারা আগ্রহী হয় না। তিনি বলেন, মোংলা বন্দর ও আন্তঃদেশীয় রেলপথের মাধ্যমে নেপালের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপন করা গেলে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর গড়ে উঠবে। এতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চললের অর্থনীতি আরও গতিশীল হবে।শুক্রবার (৯ মে) দিনগত রাতে খুলনার একটি অভিজাত হোটেলে ‘নেটওয়ার্কিং ইভেন্ট অন নেপাল-বাংলাদেশ কো-অপারেশন : ডায়নামিকস অব ট্রেড ট্যুরিজম অ্যান্ড কানেক্টিভিটি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। ঢাকাস্থ নেপাল দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।নেপালের রাষ্ট্রদূত বলেন, নেপাল ও বাংলাদেশ উভয় দেশেই রয়েছে চমৎকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক...