Wednesday, November 11
Shadow

Month: May 2025

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে নগরীর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত যুবক কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। সে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে আমিরুল ইসলামের বাড়ির ভাড়া বাড়ির রান্নাঘরে থাকা নারকেল গাছের শুকনো পাতায় আগুন লাগে। আমিরুল ইসলাম তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময়ে ভেজা শরীর নিয়ে সে বৈদ্যুতিক কাটআউট স্পর্শ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান আমিরুলের মৃত্যু বিষয়টি নি...
খুলনার দাকোপে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

খুলনার দাকোপে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নে মধ্য দাকোপ মদিয়াচক সিটি বুনিয়া সার্বজনীন শশ্মন ঘাট এলাকা দিয়ে বয়ে যাওয়া চড়া নদী থেকে শনিবার (১০ মে) বেলা ১১ টার দিকে ওই এলাকার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ ধারণা করছে, এই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের মতো। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছিল।দাকোপ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের (ইউপি) সদস্য শেখর মন্ডল বলেন, তার ওয়ার্ডে মাদিয়া সিটিবুনিয়া সার্বজনীন শশ্মান ঘাট সংলগ্ন চড়া নদীতে দাকোপ ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দা অনন্ত মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডল (৪০) এর মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরনে একটি জিন্সের প্যান্ট পরা আছে এবং খালি গায়ে লাল রংঙের গামছা দিয়ে সামনে দুই হাত বাঁধা। তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন...
শ্যামনগরের চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচ জনকে জরিমানা

শ্যামনগরের চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচ জনকে জরিমানা

অপরাধ, খুলনা, বাংলাদেশ
এম এন আলী শিপলু, খুলনা : সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নুরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী।এ সময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়। পরে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।পরে জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা ...
আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেপ্তার

আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেপ্তার

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি বগুড়া  : দুইটি নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জার্জিস আলম রতনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রতন পৌর শহরের মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা এবং ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়। এই দুইটি মামলায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেপ্তার করে পুলিশ। আদমদীঘি থানার অফিসার ইনচা...
ফুলতলায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর আলোচনায় খুবি উপাচার্য

ফুলতলায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর আলোচনায় খুবি উপাচার্য

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্যকর্মের উৎস ও প্রেরণাস্থল এই সবুজ শ্যামল বাংলাদেশ। এ দেশের তৃণমূল মানুষ, নদী ও নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য তার চিন্তা ও মননে যে নান্দনিক ভাব ও ভাষাশিল্প সৃষ্টি করেছিল, সেটাই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। তিনি শুধু বাংলার সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসেও চিরস্থায়ী হয়ে আছেন।শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রকৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।উপাচার্য ফুলতলার দক্ষিণডিহি ও রূপসার পিঠাভোগের সঙ্গ...
 সিয়াম ভাসমান ফিড মিলের উদ্বোধন

 সিয়াম ভাসমান ফিড মিলের উদ্বোধন

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন রোড নামক স্থানে সিয়াম ভাসমান ফিড মিলের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শুক্রবার (৯ মে) বাদ জুম্মা এই ফিড মিলের আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়। এ লক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিয়াম ভাসমান ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান মধু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা ফাহিম হোসেন খন্দকার, যুবদল নেতা জুয়েল হোসেন, আব্দুল আউয়াল খন্দকার প্রমূখ।...
চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত….             প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার সাহিত্য…..

চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত…. প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার সাহিত্য…..

চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেম ক্লাবের জুলাই বিপ্লব হলে বলাকা প্রকাশনের আয়োজনে অনুষ্ঠিত হলো তিনটি সাহিত্যকর্মের প্রকাশনা অনুষ্ঠান। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রকৌশলী রফিক সিকদার রচিত কাব্য সমগ্র ও নাট্য সমগ্র, এবং ফেরদৌসী সিকদার রচিত আমার ছোটগল্প। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বলাকা প্রকাশনের স্বত্বাধিকারী লেখক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অধ্যাপক হোসাইন কবির, গবেষক কাইছার কবির, অধ্যক্ষ শিমুল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ডা. তৌফিক। প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে পাঠ করেন আতিক সিকদার, ডা. নাবিলা সিকদার তম...
খুলনা বিভাগীয় কমিটির বিবৃতি: মাংস-ডিম-দুধে কারসাজি করলেই আইনানুগ ব্যবস্থা

খুলনা বিভাগীয় কমিটির বিবৃতি: মাংস-ডিম-দুধে কারসাজি করলেই আইনানুগ ব্যবস্থা

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন শিপলু, খুলনা : পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র পক্ষ থেকে এক বিবৃতি প্রদান করা হয়েছে।শুক্রবার (৯ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় যে, পোল্ট্রি-ডেয়ারী শিল্পের উৎপাদিত পণ্য মুরগির মাংস-ডিম ও দুধ গরীবের আমিষখ্যাত নিরাপদ-পুষ্টিকর খাদ্য। এই খাদ্যে উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত স্বচ্ছতা-জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করতে বিধি-বিধান জারি আছে। কিন্তু উৎপাদন পর্যন্ত সঠিক থাকলেও পরবর্তী পর্যায়ে আর মান ঠিক থাকে না। যা অত্যন্ত দু:খজনক ও অমানবিক।সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার পর মনে হয়েছে যে, পাইকার-সরবরাহকারী ও খুচরা বিক্রেতার কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে সমগ্র প্রানিসম্পদ বিভাগের সুনাম নষ্ট হচ্ছে। নিরাপদ খাদ্যদ্রব্যকে অনিরাপদ, অস্বাস্থ্যকর পরিবেশে, ওজনে কারসাজি, মূল্য তালিকার পাকা ক্যাশমে...
আদমদীঘিতে নেশার ট্যাবলেট টাপেন্টাডল সহ গ্রেফতার ৪ জন

আদমদীঘিতে নেশার ট্যাবলেট টাপেন্টাডল সহ গ্রেফতার ৪ জন

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : বগুড়ার আদমদীঘিতে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে নেশার ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে নাঈম মন্ডল (২৫), মুরইল তালুকদার পাড়ার জছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২) মুরইল পুর্বপাড়ার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯) ও নওগাঁর আত্রাই উপজেলার ভূপাড়ার জহুরুল সরদারের ছেলে আরিফ সরদার রাব্বি (১৯)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আদমদীঘি উপজেলায় অব্যাহত মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘির মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাঈম মন্ডলের শয়ন কক্ষে মাদক র...
খুলনা জেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

খুলনা জেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

খুলনা, জামায়াতে ইসলামি, বাংলাদেশ, রাজনীতি
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মপরিষদের টিম সদস্যদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে পরিচালনা করেন সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম।বিশেষ অতিথির আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে আল্লাহর বিধান ও রাসুল (সা.) এর নীতি যথাযথভাবে অনুসরণ করা। মূলত, আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী হ...