Wednesday, November 11
Shadow

Month: April 2025

পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

পাক-ভারত উত্তেজনা ‘এভাবে নয়, ওভাবে’ মিটে যাবে : ট্রাম্প

বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ কমিয়ে বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের বিরোধ ‘এভাবে বা ওভাবে’ মীমাংসা হয়ে যাবে। এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক অবনতির দিকে যাওয়ার প্রেক্ষিতে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই সীমান্তে ১,৫০০ বছর ধরেই উত্তেজনা রয়েছে, কাজেই, জানেনই তো, অবস্থা আগের মতোই আছে।' তিনি আরও বলেন, 'তারা এটা এভাবে বা ওভাবে মিটিয়ে নেবে।' ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত রয়েছে। উভয় দেশই পুরো অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে, তবে আলাদাভাবে শাসন করে আসছে। ভারতশাসিত কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বা...
‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী

‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিদেশের খবর
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী ‘সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’। ইসলামাবাদ থেকে এএফপি জানায়, অ্যাবোটাবাদ শহরে সেনাবাহিনীর একাডেমিতে এক সামরিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শরিফ বলেন, ‘দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের বেপরোয়া অনুপ্রবেশের জবাবে আমাদের পরিমিত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া এর স্পষ্ট প্রমাণ।’...
পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প

পুতিন হয়তো ‘যুদ্ধ থামাতে চান না’ : ট্রাম্প

বিদেশের খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাম্প্রতিক দিনে ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, ‘হয়তো পুতিন যুদ্ধ থামাতে চান না।’ ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হয়তো মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা’ করতে হবে। ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিনে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও নগরীতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না।’ ট্রাম্প লিখেছেন, ‘তিনি আমাকে ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন। তাকে কি ‘ব্যাংকিং’ বা ‘সেকেন্ডারি স্যাংশনস’-এর মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? খুব বেশি মানুষ মারা যাচ্ছে!!!’ এদিকে ক্রেমলিন শনিবার জানিয়েছে, মস্কোয় শুক্রবার...
সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সুত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বৃহস্পতিবার ২১ নং স্মারকে জানানো হয়েছে। আদেশে উল্লেখ আছে, যেহেতু তিনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিক ভাবে নারী ঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়ে ছিলেন। যা অসদাচরণ এবং পলায়নের সামিল। তিনি সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত কর...
বাউফলে এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাউফলে এতিম শিশুদের নিয়ে যমুনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) : ১১ বছর পেরিয়ে ১২ বছরে আপনাদেরই যমুনা টেলিভিশন। দায়িত্বশীলতার সঙ্গে, নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই, যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে জনগণের অসীম ভালোবাসা। শুরু থেকেই, আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল টিম যমুনার লক্ষ্য। সব দল-মতের, বিপুল আকাঙ্খা পূরণই, যুগের পথে যমুনার লক্ষ্য।  আপনাদের যমুনা টেলিভিশনের ১২ বছরে পদার্পণের আনন্দঘন মূহুর্তকে স্মৃতির পাতায় জমা রাখতে, পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। স্লোব বাংলাদেশ এনজিও পরিচালিত একটি এতিম খানার শিশুদের নিয়ে ছিলো নানা আয়োজন। খানিক সময়ের এ আয়োজনের পুরোটা সময় জুড়ে নিঃসঙ্গ শিশুদের সাথে যোগ দিয়ে সময়টাকে আরো সুন্দর করে তোলেন অতিথিবৃন্দ।  আজ শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু  হয়ে পরে নিঃসঙ্গ (এতিম) শিক্ষার্থীদের গল্প আড্ডা, অত...
১৩ ব্যাচের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন-বঞ্চিত, আইডি কার্ডও অধরা

১৩ ব্যাচের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন-বঞ্চিত, আইডি কার্ডও অধরা

বরিশাল, বরিশাল জেলা, শিক্ষা
ববি প্রতিনিধি : ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হয়ে প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষোভ ও ভোগান্তির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নতুন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন ও পরিচয়পত্র বিতরণ করে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। বছরের অর্ধেক পেরিয়ে গেলেও এখনো সেন্ট্রাল ওরিয়েন্টেশন ও আইডি কার্ড বিতরণ হয়নি। ফলে নবীন শিক্ষার্থীরা একদিকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে পরিচয়ের প্রমাণ দিতে গিয়েও সমস্যায় পড়ছেন। প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী ভর্তি...
নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপরাধ, বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্র লীগের সাধারণ সম্পাদক তোহাবিন আলম তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাকে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানায় মামলা সূত্রে গেছে, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসের দরজা জানালা, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র,শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়ে ফেলা সংক্...
শেরপুরে নিখোঁজের ২দিন পর নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের ২দিন পর নারীর মরদেহ উদ্ধার

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর: শেরপুরে নিখোঁজের দু’দিন পর খালেদা বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন চরের একটি মরিচক্ষেত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খালেদা বেগম কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন চরের একটি মরিচক্ষেতে বিবস্ত্র অবস্থায় একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্যে মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিখোঁজ...
অন্যের জীবন আলোকিত করে নিজেই এখন অন্ধকারে

অন্যের জীবন আলোকিত করে নিজেই এখন অন্ধকারে

ফিচার, মনের বাঁকে, সাহিত্য
মোঃ ফরমান উল্লাহ : হারিকেন ছিল এক সময় খুবই গুরুত্বপূর্ণ লাইট। হারিকেন ছাড়া শিক্ষার্থীরা ছিল অসহায়। সন্ধ্যা হওয়ার আগেই প্রথম কাজ ছিল রাতে পড়ার টেবিলের জন্য হারিকেন পরিষ্কার করা। এটা ছিল শিক্ষার্থীদের নিত্য দিনের কাজ। হারিকেন ছাড়া পড়ার টেবিল আলোকিত করার অন্য কোন মাধ্যম তেমন ছিল না। যারা নিম্নবিত্ত পরিবারে ছিল তারা হারিকেনের পরিবর্তে কুপি বাতি ব্যবহার করতো। নব্বই দশকের দিকেও হারিকেনের প্রচলন ছিল। তখনও বিদ্যুতের ছোঁয়া পায়নি অনেকে। যারা শহরে বাস করতো তাদের ঘরে হয়তোবা বিদ্যুতের আলো জ্বলত। তারা লোডশেডিং এর ভয়ে প্রত্যাকের ঘরে বিকল্প হিসাবে হারিকেন সংরক্ষনে রাখত। এই হারিকেনের আলোয় আলোকিত হয়েছে কোটি শিক্ষার্থীর জীবন। বর্তমানে বিদ্যুতের সংস্পর্শে হারিকেনের ব্যবহার নাই বললেই চলে। যে হারিকেন অন্যের জীবন আলোকিত করেছে সে-ই এখন অন্ধকারে পতিত হয়েছে। বর্তমান যুগে অনেকেই হারিকেন চিনবে না ...
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম  চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা বলী

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা বলী

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ, প্রকাশ ( বাঘা বলী)। কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় ঐতিহাসিক লালদীঘি মাঠে এই বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক বলী অংশ নেন। কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলী হিসেবে খেতাব অর্জন করেন বাঘা শরীফ বলী।২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে ২৬ এপ্রিল শনিবার। সিএমপি কমিশনার হাসিব আজিজ বলী খেলা উদ্বোধন করেন। চ্যাম্পিয়নের ফলাফল ঘোষণা করেন মেলা কমিটির সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন বলীদের হাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মে...