ভাঙ্গায় আ’লীগ পরিবারের দুই সন্তানের কুকীর্তির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল আজীজ টুকু মোল্লা পরিবারের দুই সন্তানের জুলুম অত্যাচার ও কুকীর্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী।রোববার দুপুরে নারী পুরুষ বৃদ্ধবনিতার উপস্থিতিতে পীরেরচর গ্রামীণ সড়কে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহনকারী বক্ত্যারা অভিযোগ করেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা আবদুল আজীজ টুকু মোল্লার ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফয়সাল মোল্লা ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনি মোল্লা ক্ষমতার দাপটে গ্রামের লতিফ মুন্সী ও দেলোয়ার মুন্সীকে চাইনিজ কু...









