এক টুকরো রুটির জন্য কিশোরী হত্যা: মনিরামপুরের নীরব ট্র্যাজেডি ও সমাজের বিবেক পরীক্ষা
জেমস আব্দুর রহিম রানা
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামে ঘটে যাওয়া কিশোরী হত্যার ঘটনা শুধু পারিবারিক ট্র্যাজেডি নয়। এটি সমাজের নৈতিকতা, পরিবারিক দায়িত্ব, শিশু অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক ভয়ঙ্কর প্রতিফলন। মাত্র ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে রুটি চুরির অভিযোগে তার বাবার হাতে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনা পুরো জেলা স্তব্ধ করেছে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এবং তাদের মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হলেও, মনিরামপুরে তা ব্যর্থ হয়েছে। শিশুরা ক্ষুধার কারণে ছোটখাটো ভুল করতে পারে, কিন্তু সেই ভুলের জন্য মৃত্যুর শাস্তি গ্রহণযোগ্য নয়। পরিবার, সমাজ, শিক্ষক এবং রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের সুরক্ষা, শিক্ষা, খাদ্য এবং সহানুভূতির পরিবেশ নিশ্চিত করা।
শিশুর বাবা-মায়ের দায়িত্ব ছিল তাকে ভালোবাসা, সহমর্মিতা এবং শিক্ষা দিয়ে বড় করা। কিন্তু সহানুভূতি ও মানবিক সমঝোতার অভাব শিশু...






