বার্মিংহামের লর্ড মেয়রের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বৈঠক
ইসমাইল ইমন, চট্টগ্রাম
চট্টগ্রামকে একটি গ্রীন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবালের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার বার্মিংহাম সিটি কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য বৈঠকে দুই নগরের নেতৃত্ব শুভেচ্ছা বিনিময় করেন এবং আধুনিক নগর উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম—বিশেষ করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, নগর নিরাপত্তা এবং জলবায়ু–সহনশীল শহর গঠনের পরিকল্পনা—সম্পর্কে লর্ড মেয়রকে অবহিত করেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দীর্ঘমেয়াদি নাগরিকবান্ধব উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন।
লর্ড মেয়র বার্মিংহামের স্মার্ট সিটি অভিজ্ঞতা ও টেকসই নগর উন্নয়...









