Monday, November 9
Shadow

Month: December 2025

বাকৃবিতে বায়োটেকনোলজি কারিকুলাম প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবিতে বায়োটেকনোলজি কারিকুলাম প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

কৃষি, ক্যাম্পাস, ফিচার
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নব প্রতিষ্ঠিত ‘ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি’ এর উদ্যোগে ‘বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি ডিগ্রির জন্য কোর্স কারিকুলাম প্রণয়ন’ শীর্ষক একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) , সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক (অব.) ড. মোঃ গোলাম রাব্বানী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান। কর্মশালাটি সঞ্চালনা করেন বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাহমিদা খাতুন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন...
লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির

লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির

জামায়াতে ইসলামি, রাজনীতি
আজ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক এক বাংলাদেশি নাগরিক এবং গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (৪ ডিসেম্বর, বৃহস্পতিবার) এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং ঘটনার পূর্ণ তদন্ত ও বিচার দাবি করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সুবজ নামের (২৫) এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় তাকে গুলি করা হয়। এদিকে গত শনিবার (২৯ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে ...
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন। আগামীকাল ০৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ঢাকার রমনা'য় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া সারাদেশে থেকে জেলা ও শাখা থেকে আগত প্রতিনিধি, দায়িত্বশীল ও কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। এবারের সম্মেলনের প্রতিপ...