ধরা পড়ে যাবেন, সেই ভয়ে ২০ লাখ রুপি পোড়ালেন প্রকৌশলী!
একের পর এক ৫০০ রুপির নোটের বান্ডেল আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছেন। আর সেই পুড়ে যাওয়া অর্থ কমোডে ফেলে ফ্লাশ করে দিচ্ছেন স্ত্রী। এভাবে ২০ লাখ রুপি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেন এক সরকারি প্রকৌশলী। কিন্তু শেষরক্ষা হয়নি।তল্লাশি চালিয়ে আরো ৪০ লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ ও আর্থিক দুর্নীতি দমন শাখা। ভারতের বিহার রাজ্যের পাটনায় এ ঘটনা ঘটেছে বলে শনিবার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, আয়বহির্ভূত সম্পত্তির মামলায় এক প্রকৌশলীর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল আর্থিক দুর্নীতি দমন শাখা। কিন্তু তল্লাশি হতে পারে বলে আগেই আঁচ পেয়েছিলেন পাটনার গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রকৌশলী বিনোদ কুমার রায়।
ধরা পড়ার ভয়ে তিনি ঘরে রাখা ৫০০ রুপির বান্ডেলগুলো পুড়িয়ে ফেলেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, প্রায় ২০ লাখ রুপি পুড়িয়ে ফেলেছেন এই প্রকৌশলী। ঘর থেকে...









