Monday, November 9
Shadow

Month: August 2025

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, নৈতিক  মানুষ গঠনে ব্যর্থ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, নৈতিক  মানুষ গঠনে ব্যর্থ

কলাম
স্বপন বিশ্বাস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি জানিয়ে আসছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার পদ্ধতি এবং পাঠ্যক্রমের বহর। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই সমগ্র ব্যবস্থার ফলশ্রুতিতে আমরা কতটা নৈতিক ও মানবিক মানুষ গড়তে পারছি? বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয়ের চিত্র দেখে উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষক এমনকি শিক্ষাবিদরাও। শিক্ষা এখন কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যমে চাকরি পাওয়ার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। পাঠ্যপুস্তকে নৈতিকতা বিষয়ক কিছু অধ্যায় থাকলেও বাস্তব জীবনে তার প্রতিফলন খুবই কম। পরীক্ষার নম্বর আর জিপিএ পেতে গিয়ে শিক্ষার্থীরা শেখে মুখস্থ বিদ্যা, কিন্তু শেখে না সততা, সহমর্মিতা বা দায়িত্ববোধ। ফলে গড়ে উঠছে এক প্রজন্ম, যারা হয়তো মেধাবী, প্রযুক্তি-দক্ষ, কিন্তু মানবিক মূল্যবোধে অনেকটাই শূন্য। শিক্ষকদের ভূমিকাও এখানে প্রশ...
বাকৃবি গবেষকদলের জৈব ছত্রাকনাশক উদ্ভাবন, রাসায়নিক সারের ব্যবহার কমায় ২৫% 

বাকৃবি গবেষকদলের জৈব ছত্রাকনাশক উদ্ভাবন, রাসায়নিক সারের ব্যবহার কমায় ২৫% 

ক্যাম্পাস, ফিচার
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে স্বাস্থ্য ও পরিবেশ বিপদে পড়েছে। বিষাক্ত এসব বালাইনাশক মানব স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের ক্ষতি করছে। দেশে বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের ব্যবহার সর্বাধিক ৪৫-৪৬ শতাংশ, এরপর কীটনাশক ৩৩ শতাংশ এবং আগাছানাশক ২০-২১ শতাংশ। এগুলোর বেশির ভাগই মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ে। এই সমস্যা সমাধানে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও অনুজীব দিয়ে ফসলের উৎপাদন বর্ধক ও পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবনের দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলের নেতৃত্বে গবেষক দলটি ট্রাইকোডার্মা এসপেরেলাম নামক ছত্রাক ব্যবহার করে একটি নতুন ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন যার নাম পি.জি. ট্রাইকোডার্মা। অধ্যাপক মঞ্জিল ছত্রাকটি ...
‘বাগছাস আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে’: সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক

‘বাগছাস আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে’: সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক

ক্যাম্পাস, ফিচার
নির্দিষ্ট কিছু অভিযোগ এনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নূরনবী। তার পদত্যাগের কিছুক্ষণ পর তাকে দায়িত্ব থেকে নির্দিষ্ট কিছু অভিযোগে অব্যাহতি প্রদান করে বিজ্ঞাপ্তি প্রকাশ করে বাগছাস। অতঃপর সেই অভিযোগকে মিথ্যা দাবি করেন নূরনবী। ২ আগস্ট (শনিবার) শাহবাগে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বাগছাসের যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন নূরনবী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবী উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, কোরাম কেন্দ্রিক সংগঠন পরিলানিনা, এবং সাম্প্রতিক সময়ের কিছু গভীর ও নীতিহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এবং জুলাই অভ্যুত্থানের আদর্শিক অবস্থানকে অক্ষুন্ন রাখতে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। তিনি আরও উ...
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক দম্পতি  লাঞ্ছিত: ভিডিও ভাইরাল

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক দম্পতি  লাঞ্ছিত: ভিডিও ভাইরাল

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক শিক্ষক দম্পতির ওপর শারীরিক লাঞ্ছনার গুরুতর অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক, ওয়ার্ডবয় ও অ্যাম্বুলেন্স চালকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে। ঘটনাটি শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে ঘটেছে বলে জানা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আক্রান্ত শিক্ষক দম্পতি হলেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তাজিবুল হক এবং তাঁর স্ত্রী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, শিক্ষক দম্পতি বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে তাজিবুল হকের রক্তচাপ পরিমাপ করাতে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত বিনতে জান্নাত লিয়া একজন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে চেম্...
পাষাণীর হৃদয়ে ভালবাসা নাই

পাষাণীর হৃদয়ে ভালবাসা নাই

কবিতা, সাহিত্য
মোঃ শাহজালাল হাসান  যে তোমায় ভালবাসে না,  তাকে মন্ত্র দিয়ে বাঁইন্ধা রাখতে পারবা না।  তার মন জোর করে দখল করতে হবে ব্যর্থ,  যতই কর ভালবাসা পাবার বায়না;  পাষাণীর হৃদয়ে প্রেম জাগে না।  মনের মাঝে তার ছবি একেঁ করিও না ভুল,  তার রুচিতে তুমি তুচ্ছ!  শুধু একতরফা ভালবাসাই হবে  যে গাছটির প্রাণ নাই তাতে ফুটবে না ফুল।  রূপ আছে বলে যে মন সুন্দর, এটি ভাবিও না,  যারে তারে জায়গা দিও না মনে  নইলে একদিন কাঁদবে, চিৎকার করে কাঁদতে পারবে না।...
প্রতিবন্ধী হয়েও জীবন যুদ্ধে এগিয়ে চলেছে আকাশ রায়

প্রতিবন্ধী হয়েও জীবন যুদ্ধে এগিয়ে চলেছে আকাশ রায়

খুলনা, নড়াইল, বাংলাদেশ
কার্ত্তিক দাস, নড়াইল: বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষাকালে মাঠটি পানিতে ডুবে থাকে। হাটু সমান পানি থাকায় মাঠে খেলার উপযোগি পরিবেশ ছিল না। যে কারণে আকাশ রায়ের বাড়ির উঠানকে বেছে নিয়েছিল খেলার জন্য।মাটির দেয়ালের ঘর । সেই দেয়ালে দাগ কেটে গোলপোষ্ট বানিয়ে খেলা করছিল কয়েক বন্ধু মিলে। আকাশ রায় ছিল গোলকিপার। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। কে জানতো বৃষ্টির পানিতে দেয়াল ধসে পড়বে! সেই দেয়ালের নিচে মাটি চাপা পড়েছিল আকাশ। এতে তার মেরুদন্ডে প্রচন্ড আঘাত লাগে।বয়স তখন তার ৫/৬ বছর। ছেলেকে উন্নত চিকিৎসা করানোর মত তেমন আর্থিক সঙ্গতি ছিল না আকাশের বাবা রূপ কুমার রায়ের। অগত্যা স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান তিনি।কয়েক মাস অপেক্ষার পর তেমন উন্নতি না দেখে বাবা রূপ কুমার মুষড়ে পরেন। এক পর্যায়ে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য তিনি ধারদেনা করে নিয়ে যান ভারতের একটি হাসপাতালে। দূর্গা পূজা থাকায় চিকিৎসক...
পদক জিতে রেকর্ড গড়ল চীনের ১২ বছর বয়সী সাঁতারু

পদক জিতে রেকর্ড গড়ল চীনের ১২ বছর বয়সী সাঁতারু

খেলা
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই ইতিহাসের পাতায় ঠাঁই নিল চীনের ইউ চিতি। বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে পদক জয়ের রেকর্ড গড়ল সে। সিঙ্গাপুরে চলমান আসরে মেয়েদের ৪ রাউন্ডের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতেছে চীন। সেই দলের সদস্য হিসেবে পদক উঠেছে ইউ চিতির গলায়। এই ইভেন্টে যুক্তরাষ্ট্র সোনা ও অস্ট্রেলিয়া রুপা পেয়েছে। স্কুলছাত্রী চিতি ব্যক্তিগত সাফল্য অর্জনেরও জোরাল সম্ভাবনা জাগিয়েছিল। বৃহস্পতিবারই মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের ফাইনালে সাঁতরায় সে। কিন্তু অল্পের জন্য চতুর্থ হওয়ায় পদক পাওয়ার সুযোগ হাতছাড়া হয়। আন্তর্জাতিক টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে পদক জয়ের বিশ্ব রেকর্ড অবশ্য ভাঙতে পারেনি চিতি। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ২০০ মিটার ব্যক্তিগত ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিল ডেনমার্কের ইনগে সোরেনসেন। তখন তার বয়স ছিল ১২ বছর ১ মা...
ভাঙছে নড়াইলের নবগঙ্গা নদী, আতংকে এলাকাবাসী

ভাঙছে নড়াইলের নবগঙ্গা নদী, আতংকে এলাকাবাসী

খুলনা, নড়াইল, বাংলাদেশ
কার্ত্তিক দাস, নড়াইল: ভাঙ্গতে শুরু করেছে নড়াইলের নবগঙ্গা নদী । ইতোমধ্যে কালিয়া উপজেলার নদী তীরবর্তী গ্রাম, বাজার,ফসলিজমি,ঘরবাড়ি ধর্মীয়প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলিণ হয়েছে। এতে পাল্টে যাচ্ছে এলাকার মানচিত্র। আতঙ্কে নির্ঘুম রাতযাপন করছে এলাকার মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারবৃন্দ। জানাগেছে,গত ১৫ দিনের বিরামহীন বর্ষণে নদীতে পানি বৃদ্ধি এবং স্রোত বেড়ে যাওয়ায় কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বারইপাড়া, মাহাজন বাজার, বড়দিয়া নৌবন্দর বাজার,গৌড়ীয় মঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা ঝুকির মধ্যে রয়েছে। আতঙ্কে নির্ঘুম রাতযাপন করছেন নদী তীরবর্তী এলাকাবাসী। সরজমিন দেখা যায়, কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও কালিয়া পৌরসভার উথলি গ্রামে শুরু হয়েছে ভাঙ্গন। নদীগর্ভে চলে গেছে ঘরবাড়ি, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। ভাঙ্গনের ঝুকিতে রয়েছে বারইপাড়া মাহাজন স...
 ফিরে যদি আসো একদিন 

 ফিরে যদি আসো একদিন 

গল্প, ফিচার, সাহিত্য
একেএম নাজমুল আলম  সামনে রাখা মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে শেষবার নীলাঞ্জনা পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ – “তুমি সব কিছুতেই তোমার কাজ, ভবিষ্যৎ আর স্বপ্ন নিয়ে এত ব্যস্ত, আমি কোথায় আছি সেটা কখনও ভেবেছো?” তারপর থেকে আর কোনো উত্তর নেই।  দুই বছর আগের গল্প সফল তখন থার্ড ইয়ারের ছাত্র, অদম্য স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছে—নিজেকে একজন সফল এন্টারপ্রেনার বানাবে। আর ? তার ক্লাসমেট, তার বন্ধু, তার প্রেম—সবই একসাথে। কখনও গুলিস্তানের ফুটপাত ধরে হেঁটে চা খাওয়া, কখনও মোহাম্মদপুরের নদীর ধারে বসে শুধু চুপচাপ থাকা— সফলের জীবনে নীলাঞ্জনা ছিল একটি অনুভব, একটি সাহস, একটি ঘরের মতো নিরাপদ স্থান। কিন্তু সফল ছিল স্বপ্নপিপাসু— সে কাজ করত স্টার্টআপে, রাত জাগত, কোড লিখত, বিনিয়োগ খুঁজত, ভবিষ্যৎ বানাত। এবং একই সাথে দূরত্ব তৈরি করত।  নীলাঞ্জনা বলত, “ভালোবাসা মানে শুধু পা...
জুলাই বীর অগ্নিসন্তান ও সাংবাদিকদের সম্মাননা দিলো জবি বাগছাস

জুলাই বীর অগ্নিসন্তান ও সাংবাদিকদের সম্মাননা দিলো জবি বাগছাস

ক্যাম্পাস, ফিচার
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি : জুলাই গন অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সম্মুখ সারির আন্দোলনকারী শিক্ষার্থী ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দিয়েছে শাখা কেন্দ্রীয় গনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।  আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আয়োজিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলে বাগছাসের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসীর, এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সেক্রেটারি অধ্যাপক ড. রইস উদ্দিন।  এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, "আমার খুব মনে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিরাট বিরাট মিছিল বের হতো যেখানে সামনে নারীরা থাকতো আর পেছনে ছেলেরা ঢাল হয়ে থাকতো। বি...