Tuesday, November 10
Shadow

Month: August 2025

দোদুল্যমান নির্বাচনের পটভূমিতে পিআর বিতর্ক: সময় কি উপযোগী?

দোদুল্যমান নির্বাচনের পটভূমিতে পিআর বিতর্ক: সময় কি উপযোগী?

কলাম
শোয়েব সাম্য সিদ্দিক শুরুতেই প্রশ্ন: এখন কেন পিআর?জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনীতির ময়দান উত্তপ্ত, তখন হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। কেউ বলছেন, ‘‘এটা গণতন্ত্রের পরিপক্ব রূপান্তর’’, আবার কেউ বলছেন, ‘‘এ এক বিপজ্জনক বিভ্রান্তি’’। সরকারের ঘনিষ্ঠ মহলে আচমকা পিআর নিয়ে তৎপরতা ও জনসংযোগের ঝড় উঠায় মনে প্রশ্ন জাগে: ঠিক এমন সময়েই কেন এত আলোড়ন? দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতায় যখন নির্বাচনের স্বচ্ছতা, ভোটাধিকার এবং নিরপেক্ষতার মতো মৌলিক প্রশ্নগুলোরই সমাধান মেলেনি, তখন এক গভীর কাঠামোগত সংস্কার হঠাৎ আলোচনায় আনা কি সত্যিই গণতন্ত্রের জন্য? নাকি এ কেবল ‘‘দৃষ্টি সরানোর কৌশল’’? পি আর সহজভাবে বুঝিপি আর বা Proportional Representation এমন একটি ভোট পদ্ধতি, যেখানে দলগুলো সংসদে আসন পায় তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক হিসেবে। অর্থাৎ, যে দল জাতীয়ভাবে...
শান্তিরক্ষায় চীনের অবদানের প্রশংসা জাতিসংঘের

শান্তিরক্ষায় চীনের অবদানের প্রশংসা জাতিসংঘের

বিদেশের খবর
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে চীনের অবদানের প্রশংসা করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত ২৯টি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ করেছে চীন এবং ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষী কর্মী মোতায়েন করেছে। এছাড়া ২৬টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে দেশটি। চিকিৎসা সেবা এবং সড়ক নির্মাণ, শান্তি স্থাপন এবং বন্ধুত্ব গড়ে তুলতে অবদান রেখেছে দেশটির শান্তিরক্ষীরা। বর্তমানে, ১ হাজার ৮০০ জনেরও বেশি চীনা সামরিক কর্মী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা এবং জাতিসংঘ সদর দপ্তরে মিশন পরিচালনা করছে। চীন জাতিসংঘ শান্তিরক্ষী অভিযানে দ্বিতীয় বৃহত্তম আর্থিক অবদানকারী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদের তুলনায় বেশি শান্তিরক্ষী সরবরাহ করে। সূত্র: সিএমজি...
চীনে রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ির বিক্রি, বাজার দখলে নিচ্ছে নতুন শক্তির যানবাহন

চীনে রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ির বিক্রি, বাজার দখলে নিচ্ছে নতুন শক্তির যানবাহন

বিদেশের খবর
চলতি বছরের প্রথমার্ধে চীনের নতুন শক্তির যানবাহনবা বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই সময়ে মোট যানবাহন বিক্রির ৪৪.৩ শতাংশই ছিল বৈদ্যুতিক গাড়ি, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি দেশটির মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশনের এসব তথ্য জানিয়েছে। ২০২০ সালে চীন সরকার ২০৩৫ সালের মধ্যে মোট গাড়ি বিক্রির ৫০ শতাংশের বেশি বৈদ্যুতিক গাড়ি দিয়ে পূরণ করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। বর্তমান পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে, সেই লক্ষ্য পূরণের পথে দেশটি দ্রুত এগিয়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রণোদনা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির সহজলভ্যতা এই প্রবৃদ্ধির প্রধান কারণ। এর ফলে চীনের গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির দাপট দিন দিন বাড়ছে এবং জীবাশ্ম জ্বালানি নির্ভর গাড়ির দিন শেষ হওয়ার পথে। সূত্র: সিএমজি...
ঘুরে আসুন সিচাংয়ের পেলখু লেক থেকে

ঘুরে আসুন সিচাংয়ের পেলখু লেক থেকে

বিদেশের খবর
আফরিন মিম, সিএমজি বাংলা: চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের উঁচু ভূমিতে অবস্থিত লেক পেলখু। এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। বরফঢাকা পর্বতশৃঙ্গের প্রতিবিম্বে ভরা স্বচ্ছ জলরাশি, পাহাড়-ঘেরা প্রশান্ত পরিবেশ, এই লেক প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যের এক নিঃশব্দ সাক্ষ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৯০ মিটার উঁচুতে অবস্থিত এই পেলখু লেক। মাউন্ট ছোমোলাংমা (এভারেস্ট) জাতীয় প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের সবচেয়ে বড় অন্তর্দেশীয় হ্রদ। এটি প্রায় ৩০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত, যার আকৃতি দেখতে অনেকটা লাউয়ের মতো। লেকটির তিন দিক পাহাড়ে ঘেরা এবং এর মাত্র ৬০ কিলোমিটার দক্ষিণে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাউন্ট শিশাফোংমা।এটি বিশ্বের ১৪তম উচ্চতম পর্বত, যার উচ্চতা ৮ হাজার ২৭ মিটার। পেলখু লেক একটি টেকটনিক বা ভূ-গাঠনিক হ্রদ, যার একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর পানির গঠন—দক্ষিণ অংশে মিষ্টি পানি আর উত্তরে লবণাক্ত...
উত্তর-পূর্ব চীনের ছাংছুন শহরের সিনমিন অ্যাভিনিউ: অতীত ও বর্তমানের মেলবন্ধন

উত্তর-পূর্ব চীনের ছাংছুন শহরের সিনমিন অ্যাভিনিউ: অতীত ও বর্তমানের মেলবন্ধন

বিদেশের খবর
আফরিন মিম, সিএমজি বাংলা: উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে অবস্থিত সিনমিন অ্যাভিনিউ যেন ইতিহাস আর আধুনিকতার এক অনন্য সাক্ষ্য। ১৯৩৩ সালে নির্মিত এই ঐতিহাসিক সড়কটি একসময় মাঞ্চুখুও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ও আদালতের কেন্দ্রবিন্দু ছিল। জাপানিদের দখলের সময় গঠিত মাঞ্চুখুও নামক কৃত্রিম রাষ্ট্রের বহু প্রশাসনিক ভবনই ছিল এই সড়কের দুই পাশে। ২০২৫ সালের ৫ জুলাই, আধুনিক রূপে এই অ্যাভিনিউ নতুন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া পুনর্নির্মাণ কাজের ফলে, ১ হাজার ৪৪৫ মিটার দীর্ঘ সড়কটির আশেপাশে সৃষ্টি হয়েছে অতিরিক্ত ৪.৫ হেক্টর নগর অঞ্চল ও ১৩টি ছোট ছোট থিম পার্ক, যা এলাকাটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও পরিবেশবান্ধব। এই সড়কের মধ্যখানে ছাংছুন ইতিহাস ও সংস্কৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে, যা এই অঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ স্থান। এই জাদুঘরট...
নতুন রূপে জেগে উঠছে সিচাংয়ের লাসা

নতুন রূপে জেগে উঠছে সিচাংয়ের লাসা

বিদেশের খবর
রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি : দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা নতুন রূপে জেগে উঠছে। এক হাজার ৩শ’ বছরের পুরনো ঐতিহ্যের এই শহরে লাসা নদীর দু’পাড়ে নির্মিত হয়েছে নতুন ইকো-করিডোর, যার দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। এই প্রকল্পটি লাসা শহরের পানি ব্যবস্থাপনা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপের অংশ। এটি শহরের কেন্দ্রস্থলের সঙ্গে সংযুক্ত করছে সিয়ানচু আইল্যান্ড এবং সুন আইল্যান্ডকে। প্রকল্পে রয়েছে স্লুইস গেট মজবুতকরণ, ব্রিজ নির্মাণ, নদীপাড়ের পরিবেশ উন্নয়ন এবং স্মার্ট ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। পানি চলাচলের পথকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আবার নদীতে ফিরে যায়। এমনটিই জানিয়েছেন পানিসম্পদ দফতরের উপপরিচালক চাং চ্যংফিং। "আমরা চোংকান খালের মাধ্যমে নদীর পানি শহরের ভেতর আনি, তারপর তা পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়ে আবার নদীতে ফির...
নাসির নগরে ইউ এন ও কর্তৃক পুরস্কৃত হলেন হাফেজ ফজলে রাব্বুল। 

নাসির নগরে ইউ এন ও কর্তৃক পুরস্কৃত হলেন হাফেজ ফজলে রাব্বুল। 

চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ, ম,জায়েদ হোসেন, নাসির নগর, ( ব্রাহ্মণ বাড়ীয়া): ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় মাত্র ১৩৫ দিনে সম্পূর্ণ কোরআন শরিফ হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছে ১০ বছরের শিশু ফজলে রাব্বুল। উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের এই শিশু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শিশু হাফেজ নামে পরিচিত পেয়েছে।  হাফেজ শিশুর বাবা মোঃ ফরিদ মিয়া ও  পারভীন বেগম দম্পতির স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানানোর, এই স্বপ্নকে বুকে লালন করে ভর্তি করা হয় বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে হজরত শাহ জালাল ( রহঃ)  দারুস সুন্নাহ হাফেজিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসায়। সেখানে ভর্তি হওয়ার পর মাত্র ১৩৫ দিন (৪ মাস ১৫ দিনের)  মধ্যে পুরো ৩০ পারা কোরআন  শরীফ মুখস্ত করে হাফেজ হয় ফজলে রাব্বুল।  তার এ অর্জনে আনন্দিত তার পরিবার , শিক্ষক,সহপাঠী সহ এলাকাবাসী। তার এমন সাফল্যে মাদ্রাসা এবং সামাজিক যোগাযোগ মাধ্য...
স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকুন: এস. এম জিলানী

স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকুন: এস. এম জিলানী

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
ইসমাইল ইমন চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী বলেছেন, বিএনপিকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। যারা ধর্মের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছেন, তারাই এসব ষড়যন্ত্রে জড়িত। তাদের মুখে এক, অন্তরে আরেক। তারা সংস্কারের কথা বলছে ৫ আগস্টের পর থেকে। তারা বলছেন—বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ ২০২৩ সালে বিএনপিই সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএনপি একটি নির্বাচনমূখী রাজনৈতিক দল। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়না, অবৈধভাবেও ক্ষমতা দখল করতে চায়না। জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায়। আর যারা সংস্কার সংস্কার বলছে, তারা আজ পযর্ন্ত একটি সংস্কার প্রস্তাবনাও দিতে পারেনি। যারা বলছে বিএনপি নির্বাচন চায়, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এটা কি মুনাফেকি নয়? রবিবার (৩ আগস্ট) বিকালে নগরীর মুরাদপুর এলজিইডি ...
তোমার অপেক্ষায় নাঈম

তোমার অপেক্ষায় নাঈম

গল্প, সাহিত্য
একেএম নাজমুল আলম  বর্ষার সন্ধ্যা। আকাশে গর্জে উঠছে মেঘ, ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। ঢাকার ব্যস্ত শহরের এক কোণে বসে নাঈম আজও অপেক্ষা করছে। প্রতিদিনের মতোই। হাতে একটা ছাতা, পাশে দু’কাপ কফি। ছয় বছর হয়ে গেল তৃণা নেই। সেই তৃণা, যার মুখ দেখে নাঈম প্রথম প্রেমে পড়েছিল। তৃণাকে প্রথম দেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। চোখে ভারি চশমা, কানে হেডফোন, হাতে একটা উপন্যাস — 'হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে”'। মেয়েটার চেহারার চেয়ে বেশি মুগ্ধ করেছিল তার একাগ্রতা। কয়েকদিন পর সাহস করে পাশে বসেছিল নাঈম। – “হ্যালো! তুমি কী পড়ছো?” তৃণা তাকিয়েছিল এক ঝলক, হালকা হাসি দিয়ে বলেছিল, “তোমাকে পড়ছি না, সেটা নিশ্চিত।” এই শুরু। এরপর প্রেমটা জমে উঠতে সময় লাগেনি। ঢাকা শহরের রাস্তাঘাট, বইমেলা, লালবাগ কেল্লা, আজিমপুরের রিকশাভ্রমণ — সবখানেই ছিল তাদের গল্প। কিন্তু জীবন গল্পের মতো সহজ না। তৃণার...
বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা

বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা

ক্যাম্পাস, ফিচার
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। রোববার (৩ আগষ্ট) সকালে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে তারা সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এসে বাহা'কে লাল কার্ড প্রদর্শন করে। এসময় শিক্ষার্থীরা 'মানতে হবে কম্বাইন্ড', 'দিতে হবে কম্বাইন্ড', 'এক দফা, এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড' সহ নানান স্লোগান দিতে থাকেন। এর আগে গত ৩১ জুলাই বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদ যৌথ এক বিবৃতিতে জানান, "অদ্য ৩১ জুলাই বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে বাংলাদে...