Tuesday, November 10
Shadow

Month: August 2025

মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ রাসেলের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি

মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ রাসেলের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ‘জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ রাসেলের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এছাড়া আরও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শুরুতেই শহিদ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়...
দিনাজপুরে খেলাফত মজলিসের বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে খেলাফত মজলিসের বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান , দিনাজপুর জেলা প্রতিনিধি:  ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দিনাজপুর লোকভবন প্রাঙ্গণ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম ও জেলা শাখার সেক্রেটারি মাওলানা জোবায়ের সাঈদের নেতৃত্বে এক বিজয় র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লোকভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে 'ধর্মবর্ণ ভিন্ন মত-সবার জন্য খেলাফত, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এই ধরনে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। র‍্যালি শেষে লোক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ,পৌর শাখার সভাপতি হাফেজ...

দিনাজপুরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

জামায়াতে ইসলামি, দিনাজপুর, বাংলাদেশ, রংপুর, রাজনীতি
মাসুদুর রহমান , দিনাজপুর জেলা  প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি  উপলক্ষে দিনাজপুরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বেলা পৌনে ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে শেষ হয়। এর আগে ইনস্টিটিউট মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর সদর আসনের মনোনয়ন প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।&n...
নোয়াখালীর চৌমুহনীতে জুলাই চেতনা ডকুমেন্টারি প্রদর্শনী ; বিপ্লবের আনন্দে জামায়াতের গনমিছিল

নোয়াখালীর চৌমুহনীতে জুলাই চেতনা ডকুমেন্টারি প্রদর্শনী ; বিপ্লবের আনন্দে জামায়াতের গনমিছিল

চট্টগ্রাম, জামায়াতে ইসলামি, নোয়াখালী, বাংলাদেশ, রাজনীতি
সাইফুল ইসলাম নোয়াখালী (বেগমগঞ্জ) : ২০২৪ সালের ছাত্র জনতার গন অভ্যর্থনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডকুমেন্টারি প্রদর্শনী ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩:৩০ মিঃ চৌমুহনীর চৌরাস্তা বাস টার্মিনালে জুলাই বিপ্লবের চেতনায় ধারণকৃত বিভিন্ন ফটো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করে। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে প্রদর্শনী দেখতে আসে। ডকুমেন্টারি প্রদর্শনের পরে শুরু হয় ফ্যাসিস্ট বিদায়ের বিজয়ের আনন্দের গন মিছিল। প্রায় ২০হাজার লোকে সমাগমে মিছিলটি চৌরাস্তা থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-চৌমুহনী-ফেনী মহাসড়ক পদক্ষিণ করে শেষ হয় কাচারিবাড়ি মসজিদে সামনে। এই সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বিপ্লবী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্...
রক্তে কেনা মাতৃভূমি

রক্তে কেনা মাতৃভূমি

ছড়া, সাহিত্য
আশরাফ বিন হানিফ  ছিল স্বাধীন দেশে স্বৈরশাসন, দখলে ছিল প্রাণের মাটি। রক্তের দামে এনেছি ফিরিয়ে, আমার দেশের মাটি প্রতিটি ঘাসে আজও শোনা যায়,  মুক্তির সেই গান। রক্তে কেনা এই মাতৃভূমি, নয় তো কারো দান। রক্তে গড়া এই দেশের মাটি, চিরকাল থাকবে আমার। এই দেশের জন্য জীবন দেবো, প্রতিটি ক্ষণে বারবার।
মায়া

মায়া

গল্প, সাহিত্য
বি এম মিজানুর রহমান  বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে দিওয়ানা বানাইছে... মোবাইলে গান শুনতে শুনতে রবি নের রোজ-এর কথা খুব মনে পড়ছে।হেড ফোন কানে স্মার্ট সিল্কি চুলের রবিনকে চাঁদনী রাতে গ্রামের মেঠো পথে অদ্ভুত লাগছিলো। টর্চ হাতে ট্রাউজার আর গেঞ্জি গায়ে বাদাম বিক্রেতার বেশে তাকে একদম বেমানান। শহুরে গন্ধ কি এতো সহজে শরীর থেকে চলে যায়।যদিও রবিন গ্রামে অভিযোজিত হওয়ার শতভাগ চেষ্টা করছে।কিন্তু ওলটপালট করে দিচ্ছে তাকে রোজ,হ্যা রোজ নামের মেয়েটির চোখে অদ্ভুত মায়া! আজ রোজ-দের বাড়িতে পিঠা বানানো হচ্ছে। এলাকার কিছু বিচ্ছু ছেলেমেয়ে আজ জড়ো হয়েছে রোজদের বাড়ি।পিকনিক, পিকনিক খেলা!চাঁদের আলোয় চাঁদের বুড়ি যেন নেই তিনি রোজ হয়ে রোজদের বাড়ির ফুলবাগানে ঘুরছে! আপনিও আসুন, রবিনকে রোজ বললো। মাঝ উঠোনে চোখ বেঁধে লুকোচুরি খেলা জমে উঠছে।রবিন যদি-ও খুব চিমটির শিকার হয়েছে তথাপি খুব এন...
চীনের শাংহাইয়ে আন্তসীমান্ত পর্যটন বেড়েছে

চীনের শাংহাইয়ে আন্তসীমান্ত পর্যটন বেড়েছে

বিদেশের খবর
চলতি বছরের প্রথম সাত মাসে চীনের শাংহাই শহরে আন্তর্জাতিক পর্যটকের যাতায়াতে বড় প্রবৃদ্ধি দেখা গেছে। শাংহাই কাস্টমস-এর সর্বশেষ তথ্যানুযায়ী, শাংহাইয়ের বিমান ও নৌবন্দরগুলো মিলিয়ে মোট প্রায় ২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার আন্তর্জাতিক যাত্রী যাতায়াত করেছেন, যা গত বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে। বিমানপথে যাত্রীর সংখ্যা ছিল ২ কোটির কিছু বেশি। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শাংহাই বিমানবন্দর ১ লাখ ৪৮ হাজার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছে, যেখানে যাত্রীর সংখ্যা ছিল প্রায় ২ কোটি ৩৬ লাখ। একই সময়ে নগরীর ক্রুজ পোর্টগুলো ৩৮১টি ক্রুজ জাহাজ পরিচালনা করেছে, যেখানে ১১ লাখ ৯১ হাজার যাত্রী যাতায়াত করেছে। সিএমজি বাংলা...
বেগমগঞ্জে একদিনে পল্লী বিদ্যুৎের ৩০ মিটার চুরি ; অভিযোগে হয়রানি 

বেগমগঞ্জে একদিনে পল্লী বিদ্যুৎের ৩০ মিটার চুরি ; অভিযোগে হয়রানি 

অপরাধ, চট্টগ্রাম, নোয়াখালী
সাইফুল ইসলাম, নোয়াখালী (বেগমগঞ্জ) : বেগমগঞ্জে একদিনে বিভিন্ন জায়গা থেকে পল্লী বিদ্যুৎের প্রায় ৩০টি মিটার ছুরি হয়েছে।  এই ব্যপারে পল্লী বিদ্যুৎ স্থানীয় অফিসের  কর্মকর্তাদের জানালে তারা লোকাল থানায় হারানোর অভিযোগ করতে বলে। কিন্তু বেগমগঞ্জ থানায় হারানোর অভিযোগ করতে গেলে দুপুর ১টা পর্যন্ত কোন অভিযোগ নেয়নি। থানার তদন্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন এটা কোন হারানো বিষয় না, এটা ছুরির ঘটনা। তাই আমরা এটা অভিযোগ আকারে নিতে পারছিনা।  যদি নিতে হয় অপেক্ষা করুন থানার ওসি বাহিরে আছে। ওনি আসলে সিন্ধান্ত নিবে এটি অভিযোগ আকারে নিবে কিনা?  অভিযোগ ছরি নাকি হারিয়েছে বিষয়ে পল্লী বিদ্যুৎ নোয়াখালীর জিএম কে কল করলে তিনি গলায় অসুস্থ কথা বলতে পারছেনা বলে কল কেটে দেয়। ভুক্তভোগী জমিদার হাটের তৌহিদুল ইসলাম জানান আমরা সকাল থেকে অপেক্ষা করে ও কোন কর্মকর্তা এটার কোন সঠিক সমা...
চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

বিদেশের খবর
প্রযুক্তি বিশ্বে আবারও নতুন কার তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টোরাল তথা পিএইডডি প্রোগ্রাম। সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা! রীতিমতো ডক্টরাল প্রোগ্রামেই ভর্তি করানো হয়েছে সুয়ে বা-০১ নামের রোবটটিকে। শাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে ওটা। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সম্প্রতি শাংহাইতে হয়ে যাওয়া ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে। সুয়ে বা০১ এর নির্মাতা লি লিংতু ও তার দল। শাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ড্রয়েডআপ নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি। রোবটটির নকশা করেছেন শাংহাই থিয়েটার একাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ বলা হচ্ছে সুয়ে বাকে। রোবটটির বিকাশ...
কানসুর হ্রদে বিরল গ্রেট ক্রেস্টেড গ্রিব পরিবার

কানসুর হ্রদে বিরল গ্রেট ক্রেস্টেড গ্রিব পরিবার

বিদেশের খবর
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের চিনছাং শহরের লংশৌ হ্রদে সম্প্রতি দেখা গেছে গ্রেট ক্রেস্টেড গ্রিব নামের বিরল জলচর পাখির একটি পরিবার। সদ্য ফোটা একটি ছানাও আছে এ পরিবারে। সম্প্রতি চিনছুয়ান জেলায় তোলা হৃদয়গ্রাহী এক ভিডিওতে দেখা যায়, মায়াময় এক দৃশ্য—মা-বাবার পিঠে চড়ে ছোট ছানা ডানা মেলে উঁকি দিচ্ছে। মা-বাবার সঙ্গে মাছ ধরা ও ডুব দেওয়ার অনুশীলন করতেও দেখা গেছে তাকে। কখনো হ্রদের জলে ঢেউ তুলে মেতে উঠছে খেলায়। আগেও গ্রেট ক্রেস্টেড গ্রিব পাখির দেখা মিলতো লংশৌ হ্রদে। তবে এবারই প্রথম বাসা ও বাচ্চা সহ দেখা গেছে, যা স্থানীয় পরিবেশের উন্নতির ইঙ্গিত দেয়। গ্রেট ক্রেস্টেড গ্রিব চীনে দ্বিতীয় শ্রেণির সংরক্ষিত বন্যপ্রাণী। চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, এই জাতের পাখিসহ ১,৯২৪টি বন্যপ্রাণীকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে তা...