Tuesday, November 10
Shadow

Month: August 2025

দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি: আমীর খসরু মাহমুদ চৌধুরী.

দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি: আমীর খসরু মাহমুদ চৌধুরী.

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
ইসমাইল ইমন, চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়। তিনি বুধবার ( ৬ আগষ্ট) বিকেলে নগরীর নিউ মার্কেট মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত বিজয় র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজয় র‍্যালীটি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদিঘী, বক্সি বিট, আন্দরকিল্লা মোড়, চেরাগি মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। চট্টগ্রাম মহানগ...
হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ঝাল খাবার: চীনা গবেষণা

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ঝাল খাবার: চীনা গবেষণা

বিদেশের খবর
চীনের সিছুয়ানের বাসিন্দাদের ঝালের প্রতি যে প্রেম, তা আজ স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। সিছুয়ানে ২১ বছর ধরে চলা এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত মরিচ খাওয়া মানুষের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম। সম্প্রতি চাইনিজ জার্নাল অব এপিডেমিওলোজিতে প্রকাশিত গবেষণায় জানানো হয়, যারা সপ্তাহে ৬-৭ দিন ঝাল খায়, তাদের হৃদযন্ত্র ও মস্তিষ্কে রক্ত চলাচলজনিত রোগের ঝুঁকি ১১ শতাংশ কম। ছেংতু মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ও গবেষক দলের সদস্য ছেন সিয়াওফাং জানান, ২০০৪ সাল থেকে ৩০-৭৯ বছর বয়সী সিছুয়ানের পেংচৌ শহরের ৫৪ হাজার ৮৫৯ জন বাসিন্দার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার মূল ফলাফলে দেখা গেছে, যারা প্রতিদিন ঝাল খায়, তাদের ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকি ১৪ শতাংশ, সেরিব্রোভাসকুলার রোগ (যেমন স্ট্রোক) হওয়ার ঝুঁকি ১২ শতাংশ এবং ইসকেমিক স্ট্রোক হওয়ার আশঙ্কা ১৫ শতাংশ কমে। হালকা...
ছুটে চলেছে চীনের রোবট শিল্প

ছুটে চলেছে চীনের রোবট শিল্প

বিদেশের খবর
২০২৫ সালের শুরু থেকেই চীনের রোবট শিল্পে জয়জয়কার। প্রযুক্তিগত এ উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে ঘটছে শিল্পোন্নয়নও। চীনজুড়ে এখন পর্যন্ত ৫০টিরও বেশি রোবট প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ শুরু হয়েছে বিভিন্ন খাতে। শুধু হিউম্যানয়েড রোবট নয়, সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে সামগ্রিকভাবেই চীনের রোবট শিল্প এগিয়েছে বেশ খানিকটা। সম্প্রতি দক্ষিণ চীনের শেনচেনে ১০ কিলোমিটার দীর্ঘ একটি ‘ইনোভেশন করিডোর’ চালু হয়েছে শুধু রোবটিক্স ও এমবডিড এআইয়ের ব্যবহারিক কেন্দ্র হিসেবে। ‘রোবট উপত্যকা’ নামে পরিচিত এই এলাকা এখন রোবট প্রযুক্তি ও উদ্ভাবনের জমজমাট কেন্দ্র। এখানে সেন্সর, থ্রিডি ভিশন, ও লার্জ মডেল প্রশিক্ষণ কোম্পানিগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় তৈরি হয়েছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে চীনে শিল্প রোবট উৎপাদন বেড়েছে ৩৫.৬ শতাংশ এবং সেবা সংক্রান্ত রোবট উৎপাদন বেড়েছে ২৫.৫ শতাংশ। বর্তমানে চীনে ৯ লাখ ৩০ হাজ...
নভোচারীদের জন্য বিশেষ হাসপাতাল বানাচ্ছে চীন

নভোচারীদের জন্য বিশেষ হাসপাতাল বানাচ্ছে চীন

বিদেশের খবর
মহাকাশে নভোচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও গভীর মহাশূন্য অভিযান সংক্রান্ত চিকিৎসা সহায়তা বাড়াতে চীন গড়ছে একটি ভবিষ্যৎ মহাকাশ হাসপাতাল। শেনচেন ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি এবং শাংহাই ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর মাইক্রোস্যাটেলাইটস যৌথভাবে এই হাসপাতাল গড়ে তুলবে। হাসপাতালটি নভোচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, উন্নত চিকিৎসা যন্ত্র, ওষুধ ও লাইফ-সাপোর্ট সিস্টেম তৈরিতে ভূমিকা রাখবে। বুধবার চায়না সায়েন্স ডেইলি জানিয়েছে, এটি মনুষ্যবিহীন মহাকাশ ভ্রমণ, আন্তঃনাক্ষত্রিক অনুসন্ধান এবং অন্যান্য মহাকাশ স্বাস্থ্য সহায়তা নিয়েও গবেষণা চালাবে। সূত্র: সিএমজি...
বলিউড নায়িকাদের আয় কত?

বলিউড নায়িকাদের আয় কত?

বিনোদন
অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে।  পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় নায়কদের। কিন্তু নায়িকাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেও তেমনটা হতো না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদল এসেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে অনেকটাই। এখন বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন। ছবিপ্রতি তার উপার্জন ১৫ থেকে ২০ কোটি টাকা। কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দীপিকার পারিশ্রমিকও। গত কয়েক বছরে একের পর দর্শকদের হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা। গেল বছরের শুরুতেই ...
ডিপজলের জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

ডিপজলের জমি দখলের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি

অপরাধ, বিনোদন
চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের রাজধানীর কল্যাণপুরস্থ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ডিপজলের ভাড়া দেওয়া ‘নাভানা সিএনজি কনভার্সন সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর ও ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি তার ম্যানেজারের। ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই। ডিপজলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেদিন আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জন ব্যক্তি প্রতিষ্ঠানটিতে জোর করে প্রবেশ করেন। তারা নাভানার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড টানানোর চেষ্টা চালান। ডিপজলের পক্ষ থেকে এ বিষয়ে ম্যানেজার মো. আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৮) করেছেন। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ও জিডির কপি পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, “আমরা অত্যন্ত দুঃখ ও...
ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

বিনোদন
ওমরাহ হজ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে পরিচিতি পাওয়া লামিমা লাম। কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করে জানালেন, তিনি ওমরাহ সম্পন্ন করেছেন। সেই পোস্টে লামিমা লাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’ লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লেখেন, ‘মাশা আল্লাহ’। পাঁচ বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তৃতীয় মৌসুম দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন লামিমা লাম। এরপর ‘অসময়’, ‘টাকার মেশিন’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। এখন তাকে দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তিতে।...
ব্ল্যাকপিংক তারকা রোজের বাজিমাত

ব্ল্যাকপিংক তারকা রোজের বাজিমাত

বিনোদন
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আট শাখায় মনোনয়ন পেয়েছেন ব্ল্যাকপিংক তারকা রোজ।  আজ বুধবার মনোনয়নের তালিকা প্রকাশ করেছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। এতে ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট কোলাবোরেশন, বেস্ট পপ, বেস্ট ডিরেকশন, বেস্ট আর্ট ডিরেকশন ও বেস্ট ভিজ্যুয়াল ইভেক্টস বিভাগে মনোনয়ন পেয়েছেন রোজ। বেস্ট পপ বিভাগে ‘টক্সিক টিল দ্য এন্ড’ গানের জন্যও মনোনয়ন পেয়েছেন তিনি। এক ইনস্টাগ্রাম স্টোরিতে রোজ লিখেছেন, ‘আমি প্রচণ্ড অবাক হয়েছি, কী বলব বুঝতে পারছি না। আমি রীতিমতো বাকরুব্ধ।’ তিনি আরও লিখেছেন, ‘আজকের দিনটা একদম অবিশ্বাস্য, অদ্ভুত ব্যাপার। কী ঘটছে?’ রোজ ছাড়া ব্ল্যাকপিংকের বাকি তিন সদস্য জেনি (লাইক জেনি), জিসু (আর্থকোয়াক) ও লিসা (বর্ন এগেইন) মনোনয়ন পেয়েছেন। বেস্ট পপ বিভাগে রোজ ছাড়াও মন...
৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্তে ক্ষুব্ধ জাহ্নবী কাপুর

৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্তে ক্ষুব্ধ জাহ্নবী কাপুর

বিনোদন
মরক্কোর রাস্তাঘাট পরিষ্কার রাখতে ৩০ লাখ কুকুর মেরে ফেলা হবে। এমন খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে নিন্দা ও ক্ষোভ। আর এই প্রতিবাদে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাহ্নবী লিখেছেন, ‘এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!’ প্রসঙ্গত, ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে মরক্কো। তাই দেশের রাস্তাঘাট পরিষ্কার করতে এখনই উঠেপড়ে লেগেছে মরক্কো প্রশাসন। রাস্তা পরিষ্কার করার কর্মসূচির মধ্যে ৩০ লাখ কুকুর নিধনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।  আন্তর্জাতিক এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই প্রথম নয়। রাস্তার কুকুরের সংখ্যা কমাতে নানা রকম নৃশংস পথ অবলম্বন করেছে মরক্কো প্রশাসন। ...
বোল্ড লুকে লাস্যময়ী সৃজিতের নায়িকা

বোল্ড লুকে লাস্যময়ী সৃজিতের নায়িকা

বিনোদন
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, এরপরে আসেন অভিনয়ে। সৃজিত মুখার্জির ‘‌এক্স প্রেম’‌ সিনেমা দিয়ে তার টলিউডে অভিষেক, এরপর মোড় ঘুরে যায় জীবনের। সিনেমাটিতে দারুণ প্রশংসিত হয়েছিল মিষ্টি হাসির শ্রুতি দাসের অভিনয়।  অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব অভিনেত্রী। অন্তর্জালে তার ছবি মানেই যেন উষ্ণতা! সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে বেশ বোল্ড লুকেই দেখা গেছে শ্রুতিকে।  ঊরু পর্যন্ত কালো রঙের টাইট প্যান্ট ও কালো রঙের অন্তর্বাস, ওপরে সাদা শার্ট এবং হাতে হাতে কফি মগ। কিচেনে দাঁড়িয়ে এমন কিলার লুকেই পোজ দিয়েছেন শ্রুতি, নেটিজেনদের মন্তব্য অন্তত তাই বলছে। সৃজিতের সিনেমা দিয়ে শুরু হলেও এর পর সিনেমা, ওয়েব সিরিজ করেছেন শ্রুতি কিন্তু সেভাবে নিজেকে তুলে ধরতে পারছেন না। অভিনেত্রী হিসেবে এখনো সফল তকমা না পেলেও মডেল হিসাবে সফল তিনি।  নিজেকে ফি...