Tuesday, November 10
Shadow

Month: August 2025

আমতলীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে ৫৫ হাজার শিশু পাবে বিনা মূল্যে টিকা

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু , আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ৫৫ হাজার শিশু টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে টিকা পাবে । এ বিষয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয়ে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। আগামী ১ সেপ্টমবর থেকে এ টিকা কার্যক্রম প্রদান শুরু হবে।  টিকা প্রদান কার্যক্রম সফল করার জন্য রবিবার সকাল ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে তার কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ইলয়াস খান রানা, ডা, মো. রোকনুজ্জামান রাশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, আমতলী থানার পুলিশ পরিদর্শক মো. রফিক, সাংবাদিক মো. জাক...
চট্টগ্রাম প্রতিদিন নিষিদ্ধ ও আয়ান শর্মাকে গ্রেফতারের দাবি

চট্টগ্রাম প্রতিদিন নিষিদ্ধ ও আয়ান শর্মাকে গ্রেফতারের দাবি

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি ও বিতর্কিত সাংবাদিক আয়ান শর্মার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সনাতনী সমাজ ও চট্টলাবাসী ।  একই সঙ্গে ‘চট্টগ্রাম প্রতিদিন’ ও ‘আলোকিত চট্টগ্রাম’ পত্রিকার নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়েছে। ১০ আগষ্ট রবিবার, দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।  কর্মসূচির আয়োজন করে সনাতনী সমাজ ও বীর চট্টলাবাসী। মানববন্ধন শেষে একই দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা অপপ্রচার ও জন্মাষ্টমীকে ঘিরে সনাতন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চাঁদাবাজ খ্যাত নিউজ পোর্টাল ‘চট্টগ্রাম প্রতিদিন’। আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি আয়ান শর্মাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। মানববন্ধনে উপস্থিত ...

জবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সাথে শাখা ছাত্রদলের সাক্ষাৎ

ক্যাম্পাস
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (১০ আগস্ট) বিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান হিমেল ও সসদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতা কর্মীরা নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমানকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘জবি প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করে আসছে। নিরপেক্ষ ভাবে সততার সাথে এটাই করে যাবে এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রেসক্লাবের ...
নাসির নগরে এক জেলে বৈঠার আঘাতে  অন্য জেলের মৃত্যু

নাসির নগরে এক জেলে বৈঠার আঘাতে  অন্য জেলের মৃত্যু

অপরাধ, চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ, ম, জায়েদ হোসেন নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)  ৭ আগষ্ট ২০২৫ রোজ  বৃহস্পতিবার  রাত আনুমান সাড়ে নয ঘটিকার সময় প্রতিদিনের মত তিন জন জেলে কালি মোহন দাস(৬৫),মনিন্দ্র দাস(৫৫), ও দিলীপ সরকার(৩৫)তারা নদীতে মাছ ধরতে যায়।তারা প্রায় সাত বছর যাবৎ একসাথে মাছ ধরার কাজ করে আসছে।বৃহস্পতিবার রাতেও  তারা তিনজন মিলে প্রতিদিনের মতো তারা মাছ ধরার উদ্দেশ্যে ভলাকুট  উত্তর পাড়া গাঙ্গের পাড় নৌকা দিয়ে মাছ ধরতে যায়।   সেদিন মনিন্দ্র দাস একটু অসুস্থ থাকায় তিনি নৌকার মধ্যে শুয়ে ছিলেন।তারপর কালী মোহন দাস তাকে গালিগালাজ করতে থাকে।মনিন্দ্র দাস অসুস্থ বলে প্রতিবাদ করায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে কালী মোহন দাস মনিন্দ্র দাসের মাথায় নৌকার বৈঠা দিয়ে সজোরে আঘাত করে।মনিন্দ্র দাস রক্তাক্ত হয়ে নৌকায় লুটিয়ে পরে।দিলীপ দাস এই দৃশ্য দেখার...

আমতলীতে আওয়ামীলীগ নেতা হলদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
আমতলী বরগুনা প্রতিনিধি বরগুনা জেলাধীন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বিএনপি ২ নং ওয়ার্ড কমিটিতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন সভাপতি হিসেবে আওয়ামীলীগের প্রবীন নেতা সুলতান হাওলাদারকে মনোনীত করায়, তৃনমূলের ত্যাগী নেতাকর্মীরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিতর্কিত ওয়ার্ড কমিটি বাতিল করে সকলের অংশগ্রহনে গ্রহণযোগ্য নতুন কমিটির দাবি করেছেন। বিএনপি তৃনমূলের ত্যাগী নেতাকর্মীরা বলেন, আওয়ামীলীগের প্রবীন নেতা সুলতান হাওলাদার (ছেলে যুবলীগ নেতা শাহীন রেজা) কে হলদিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড কমিটিতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন সভাপতি হিসেবে মনোনীত করার জন্য ভয়ভিতী হুমকি দিয়ে কাউন্সিলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সকলকে প্রার্থী হিসেবে অংশ গ্রহন করতে দেওয়া হয় নাই। আমরা তৃনমূল বিএনপি প্রতিদ্বন্দ্বিতাবিহীন বিতর্কিত কমিটি বাতিল করে সকলের অংশগ্রহনে গ্রহণযোগ্য নতুন কমিটি চাই। অনুসন্ধ্যনে প্রমাণ পাওয...

জবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সাথে শাখা শিবিরের সাক্ষাৎ

ক্যাম্পাস
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) এর ২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্বের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জবি প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শাখা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জবি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।  এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি আশা করবো জবি প্রেসক্লাব সবসময় সত্যকে সত্য বলার সাহস রাখবে। কারো পক্ষে বাড়িয়ে বা কমিয়ে কিছু বলবে না। যা সত্য৷ সাংবাদিকতার মাধ্যমে তাই তুলে ধর...

অনেক রোগ সারাবে কালমেঘ ভেষজ

ফিচার, স্বাস্থ্য
একেএম নাজমুল আলম, কুষ্টিয়া: প্রকৃতির ভাণ্ডারে অসংখ্য ভেষজ গাছ রয়েছে, যেগুলো মানুষের দেহের রোগ প্রতিরোধে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। তেমনই একটি গাছ হলো কালমেঘ (বৈজ্ঞানিক নাম: Andrographis paniculata)। আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেকেই এই গাছ চেনেন, তবে এর বহুমুখী ঔষধি গুণ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। কালমেঘ একটি তিক্ত স্বাদের ভেষজ গাছ, যা সাধারণত বর্ষাকালে বেশি জন্মায়। গাছের উচ্চতা ৩০ থেকে ১২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাতাগুলো সবুজ, লম্বাটে এবং গাছের কাণ্ড নরম। শীতে এর ফুল ও ফল হয়। অজানা তথ্য  কালমেঘকে বাংলায় “সব রোগের মহৌষধ” বলা হয়।  এ গাছের পাতার রস এতটাই তিক্ত যে, অনেক পোকামাকড়ও এটি খেতে সাহস পায় না। প্রাচীন আয়ুর্বেদ, ইউনানি ও চীনা চিকিৎসায় কালমেঘ বহু রোগের প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত হয়।  এটি প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, য...
থিয়ানকং স্টেশনে ব্যস্ত সপ্তাহ কাটালেন চীনা নভোচারীরা

থিয়ানকং স্টেশনে ব্যস্ত সপ্তাহ কাটালেন চীনা নভোচারীরা

বিদেশের খবর
চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে শেনচৌ–২০ এর তিন নভোচারী গত সপ্তাহে নানা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সম্প্রতি চায়না ম্যানড স্পেস এজেন্সির খবরে জানা গেল, কমান্ডার ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে গত সপ্তাহে থিয়ানচৌ-৯ কার্গো ক্রাফটে আনা দুটি নতুন ইভিএ স্যুট আনপ্যাক করেন। ডি ও ই মডেলের এই স্যুট আগে ৩ বছরে ১৫ বার ব্যবহারের সুযোগ ছিল, এখন তা ৪ বছরে ২০ বার হয়েছে। স্যুটগুলো পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করেন তিন নভোচারী। জীববিজ্ঞান গবেষণায় তারা অর্গান-অন-আ-চিপ প্রযুক্তি ব্যবহার করেন, যাতে মহাকাশে মস্তিষ্কে রক্ত চলাচল সংক্রান্ত বাধা নিয়ে আরও জানা যায় এবং কোষ, টিস্যু ও অঙ্গ পর্যায়ে মস্তিষ্কের কার্যকারিতার প্রভাব বোঝা যায়। এ ছাড়া হাড়ের বিপাকীয় নিয়ন্ত্রণ, মাইক্রোবায়োটা ও পুষ্টিগত বিপাক নিয়েও পরীক্ষা হয়। কমান্ডার ছেন তোং রামান স্পেকট্রোস্কোপি দিয়ে প্রস্রাবের উপাদানের বিপাকীয...
“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য”- মাও. আবুল কালাম আজাদ 

“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য”- মাও. আবুল কালাম আজাদ 

খুলনা, খুলনা জেলা, জামায়াতে ইসলামি, বাংলাদেশ, রাজনীতি
পাইকগাছা প্রতিনিধি   বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আর আমিন ট্রাস্টে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তৃতা বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার স...
পাইকগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিস উদ্বোধন

পাইকগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিস উদ্বোধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ, রাজনীতি
পাইকগাছা প্রতিনিধি :  পাইকগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার কার্যালয় শ্রীকন্ঠপুর গ্রামে উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা মাও. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য, খুলনা জেলা শাখার সেক্রেটারি খুলনা -৬ আসনের প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতী মাওলানা আহম্মদ আলী সরদার, ইসলামী যুব আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম হাসিব গোলদার। বক্তৃতা করেন, জামায়াত ইসলামীর খুলনা জেলা সূরা সদস্য অধ্যাপক মোমিন উদ্দিন, রাড়ুলী ইউনিয়ন সেক্রেটারী অধ্যাপক ইনতাজ আলী প্রমুখ।...