Wednesday, November 11
Shadow

Month: May 2025

সাবেক এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাবেক এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অপরাধ, কুমিল্লা, চট্টগ্রাম, জাতীয়, বাংলাদেশ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম, কুমিল্লা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ৮-এর বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। ওইদিন বিকেলে কুমিল্লা জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ বাদি হয়ে চাঁদা দাবি, সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে গত বছরের ২৭ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞতানামা ৮০ থেকে ৯০ জনকে বিবাদী করে কুমিল্লার আদালতে মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামকে হুকুমের ...
খুলনায় ভারতীয় নাগরিকসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

খুলনায় ভারতীয় নাগরিকসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

অপরাধ, খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: খুলনার হরিণটানা, লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে বিদেশি মদ এবং ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ জানায়, হরিণটানা থানার কৈয়া এলাকা থেকে সুজিত রায় (৩২) নামে এক ভারতীয় নাগরিককে তিন বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার মুড়গাছা নবপল্লী গ্রামের জনৈক খোকন রায়ের ছেলে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। এদিকে লবণচরা থানার মোল্লাপাড়া এলাকা হতে মোঃ আসিফ এহসান সাব্বির (২৮) নামে একজন ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। সে সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার জনৈক মোঃ আনোয়ার হোসেন খোকনের ছেলে। অপরদিকে খালিশপুর থানার ন...
প্রিমিয়ার ইউনিভার্সিটি ‘র ভাইস চ্যান্সেলর এর সাথে সৌজন্য সাক্ষাত করলেন কলেজ , স্কুল শিক্ষক নেতৃবৃন্দ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ‘র ভাইস চ্যান্সেলর এর সাথে সৌজন্য সাক্ষাত করলেন কলেজ , স্কুল শিক্ষক নেতৃবৃন্দ

ফিচার, শিক্ষা
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে অবস্থিত স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রাইভেট ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি 'র ভাইস চ্যান্সেলর প্রফেসর নসরুল কদিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ৭ মে, বুধবার সকাল ১১ টায় জিইসিস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এর সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।এসময় বিভিন্ন কলেজ ও স্কুল শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। মোঃ আব্দুল হক, আহ্বায়ক, চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, মকসুদুল ইসলাম, আজাদ হোসেন,আলী হায়দার, ওমর ফারুক, মোঃ কফিল উদ্দিন, পারভিন সুলতানা, জাহেদ ইকবাল ও আক্তার হোসেন প্রমুখ। ভাইস চ্য...
ভারত পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশে কী কী প্রভাব পড়তে পারে

ভারত পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশে কী কী প্রভাব পড়তে পারে

এক্সক্লুসিভ, জাতীয়
ভারত-পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। নিচে সম্ভাব্য কিছু প্রভাব তুলে ধরা হলো: ১. অর্থনৈতিক প্রভাব আমদানি-রপ্তানি বিঘ্নিত হওয়া: ভারত বা পাকিস্তান হয়ে যাওয়া ট্রানজিট পথ ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে বাংলাদেশের ভারতের সঙ্গে স্থলবন্দর ও রেলপথ ব্যবহার নির্ভর ব্যবসা। মূল্যস্ফীতি বৃদ্ধি: যুদ্ধ পরিস্থিতিতে খাদ্যদ্রব্য, জ্বালানি ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে, যা সাধারণ জনগণের ওপর চাপ ফেলবে। বিনিয়োগে ভাটা: দক্ষিণ এশিয়াজুড়ে অনিশ্চয়তা তৈরি হলে বাংলাদেশেও বিদেশি বিনিয়োগকারীরা ধীর গতি নেবে। ২. সামাজিক ও মানবিক প্রভাব অভিবাসী সংকট: যুদ্ধের কারণে পাকিস্তান বা ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে মানুষ পালিয়ে আশ্রয় খুঁজতে পারে, যার কিছু অংশ বাংলাদেশেও আসার আশঙ্কা থাকে। সামাজিক অস্থিরতা...
মিসাইল পড়ে, তারপর কমলা আগুনের গোলা: অপারেশন সিন্দুর-এর প্রথম ভিডিওচিত্র

মিসাইল পড়ে, তারপর কমলা আগুনের গোলা: অপারেশন সিন্দুর-এর প্রথম ভিডিওচিত্র

বিদেশের খবর
ভারত পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইবার সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে নিখুঁত হামলা চালিয়েছে। ‘অপারেশন সিন্দুর’ নামের এই ত্রিবাহিনী অভিযানটি রাতে পরিচালিত হয় এবং এতে একসঙ্গে নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়। ভারতের এই সামরিক পদক্ষেপটি ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহলগামে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার জবাবে নেওয়া হয়, যেখানে ২৬ জন নিহত হয়েছিলেন—এদের বেশিরভাগই ছিলেন পর্যটক। সরকার পাকিস্তানি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু ভিডিওচিত্র প্রকাশ করেছে। এক ভিডিওতে দেখা যায়—রাতের আঁধারে একটি ব্যস্ত রাস্তায় বহু মানুষ, অনেকেই মোটরসাইকেলে, জড়ো হয়েছে। দূরে আকাশে কমলা রঙের আলো আর ধোঁয়ার কুন্ডলি। এর কিছুক্ষণ পর শোনা যায় একটি বাঁশির মতো শব্দ—এরপরই একটি বিশাল বিস্ফোরণ। ধারণা করা হচ্ছে, এটি ভারতের এসসিএএলপি (SCALP) লং-রেঞ্জ মিসাইল অথবা হ্যামার (Hamm...
জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি

জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি

বিদেশের খবর
ভারতের হামলার প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক ডেকেছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। পেহেলগামের হামলার জেরে ভারতের আঘাত বুধবার মধ্যরাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের মোট নয়টি স্থানে হামলা চালিয়েছে। ভারত দাবি করেছে, পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলাগুলো সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে। পাকিস্তানের প্রতিক্রিয়া পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, তারা তাদের পছন্দের সময় ও স্থানে এ হামলার জবাব দেবে। ইতোমধ্যেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপি...
পাকিস্তানে ভারতের হামলার সর্বশেষ পরিস্থিতি

পাকিস্তানে ভারতের হামলার সর্বশেষ পরিস্থিতি

বিদেশের খবর
পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত। বড় হামলা আহমেদপুর শারকিয়ায় সবচেয়ে বড় হামলাটি হয়েছে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে আহমেদপুর শারকিয়ায়। আইএসপিআর জানিয়েছে, সেখানে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো হয় এবং এতে ৩ বছরের একটি মেয়ে শিশুসহ পাঁচজন নিহত হয়। বাকি হামলা হয়েছে শিয়ালকোটের মুরিদকে শহর এবং পাঞ্জাব প্রদেশের শকরগড়ে। ভারতের অপারেশন সিঁদুর ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্র...
পাকিস্তানের পাল্টা হামলায় উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

পাকিস্তানের পাল্টা হামলায় উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

বিদেশের খবর
ভারতের হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের হামলা আরও জোরদার হতে পারে এমন আশঙ্কায় ভারত তাদের উত্তরাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে ধর্মশালা (হিমাচল প্রদেশ), লেহ, জম্মু ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), অমৃতসর (পাঞ্জাব), বিকানের (রাজস্থান) এবং হিন্দন (দিল্লি এনসিআর)। এয়ারলাইন্সগুলোর নির্দেশনা ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাত্রীদের তাদের যাত্রা পরিকল্পনা যথাযথভাবে করতে এবং ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে নির্দেশনা দিয়েছে। স্পাইসজেট এক বিবৃতিতে বলেছে, "বর্তমান পরিস্থিতির কারণে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর যেমন ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। ফলে সব ধরনের ফ্লাই...
ভারতের ভূপাতিত হওয়া ৫ যুদ্ধবিমানের ৩টিই রাফাল ফাইটার জেট: পাকিস্তানি সংবাদমাধ্যম

ভারতের ভূপাতিত হওয়া ৫ যুদ্ধবিমানের ৩টিই রাফাল ফাইটার জেট: পাকিস্তানি সংবাদমাধ্যম

বিদেশের খবর
এছাড়া পাকিস্তানের হামলায় ভারতীয় একটি এসইউ-৩০ যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জি...
ভারত-পাকিস্তান সংঘাত: সীমিত হামলার জটিল হিসাব

ভারত-পাকিস্তান সংঘাত: সীমিত হামলার জটিল হিসাব

বিদেশের খবর
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। বিশেষ করে জম্মু ও কাশ্মীরে হামলার পর নয়াদিল্লি প্রায়শই এর জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর ভারতের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়ে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের উপস্থিতিতে টেলিভিশন চ্যানেলগুলোতে যুদ্ধের আহ্বান জানানো হয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এই উন্মাদনা নতুন মাত্রা পেয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত থেকে পাকিস্তানকে শাস্তি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। যদিও কেউ কেউ দ্রুত পদক্ষেপ নেওয়ার বিপক্ষে সতর্ক বার্তা দিচ্ছেন, তবুও সীমিত হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, সীমিত হামলা যে সীমাবদ্ধই থাকবে, এমন নিশ্চয়তা নেই। অনেক সময় ভুল হিসাব থেকেই যুদ্ধ শুরু হতে দেখা গেছে। পারমাণবিক অস্ত্রের জটিল সমীক...