Wednesday, November 11
Shadow

Month: May 2025

বাঁধের উৎকণ্ঠায় খুলনা উপকূলবাসীর আতঙ্ক

বাঁধের উৎকণ্ঠায় খুলনা উপকূলবাসীর আতঙ্ক

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার উপকূলবাসী এখনো আইলা-সিডরের ক্ষত কাটিয়ের উঠতে পারে নি। যার দরু এই ক্ষত এখনো তাদের তাড়িয়ে নিয়ে যায় দু:সহ সেই স্মৃতিতে। প্রতিবছরের ঝড়ের মাস আসলে আমাদের মনে খুব ভয় লাগে। বিভিন্ন দুর্যোগে আমাদের বাড়ির সামনে কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকেছে। এতে আমাদের গ্রামবাসীর ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। আমরা বাড়িতে থাকতে পারি না সাইক্লোনে গিয়ে আশ্রয় নিতে হয়। জোয়ারের পানিতে ঘরের ভেতর থাকা মালামাল জিনিসপত্র সব ভেসে যায়। আমাদের ১৪ বিঘা জমি এই কপোতাক্ষ নদের ভাঙ্গনে চলে গেছে। প্রায় ১৫ দিন আগে আবার আমাদের এই বাড়ির সামনের কপোতাক্ষ নদীর হরিণখোলার গ্রামের বেড়িবাঁধে ভাঙ্গনের ধস নেমেছে। নদীর জোয়ারের স্রোতের গতি বৃদ্ধি পেলে ধাক্কা লাগলে যেকোনো সময় এই বাঁধ ভেঙে আবার আমাদের গ্রামে পানি ঢুকতে পারে। নদীতে জোয়ার হলে আমি প্রায় এসে এসে দেখি একেবারে ভেঙে গেল কিনা!এভাব...
শান্তিগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাবে

শান্তিগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাবে

বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বুধবার সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য সিরাজ মিয়ার সভাপতিত্বে ও পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় বক্তারা বলেন, এ্যাম্বাসেডররা যদি শুধু মিটিং এর দিন মিটং এ আসেন অন্য কোন সময়ে তাদের কোন খবর থাকে না, সদস্যদের সাথে তাদের কোন যোগাযোগ নেই তাহলে এ পিএফজি কার্যক্রম পরিচালনা করবে কিভাবে। পিএফজিকে স্বতন্ত্র সংগঠন হিসেবে দাড়করাতে হলে এ্যাম্বাসেডরদের নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হবে। সকল সদস্যদের সক্রিয় রাখতে হবে। তারা ...
ভারত-পাকিস্তান যুদ্ধ: পিঠাপিঠি খেলাটা শেষ করো, আমি আছি সাহায্যের জন্য: বললেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ: পিঠাপিঠি খেলাটা শেষ করো, আমি আছি সাহায্যের জন্য: বললেন ট্রাম্প

বিদেশের খবর
ডোনাল্ড ট্রাম্প ভারতে-পাকিস্তানে ঝগড়াঝাঁটি থামাতে বললেন—"এবার দয়া করে থেমে যাও!" বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, "অবস্থা খুবই খারাপ। আমার মনে হয়, আমি দুই দেশকেই ভালো চিনি, ভালো বোঝাপড়াও আছে। আমি চাই, তারা নিজেরা মিলে মিটমাট করুক।" ট্রাম্প বলেন, "যেমন খেলা গেছে, একে একে বদলা নেওয়া হয়ে গেছে। এবার তো থামতেই পারে, তাই না?" সঙ্গে যোগ করলেন, "যদি আমার কিছু করার থাকে, আমি তৈরি আছি।" https://youtu.be/n3kLVWAESdA এই মন্তব্য আসে একদিন পরই, যখন ভারত চালায় 'অপারেশন সিন্দূর'—পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটির উপর ত্রিমাত্রিক হামলা। প্রথম বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পই ছিলেন যিনি এই অভিযানের প্রতিক্রিয়া দেন। "আমরা তখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই খবর পেলাম," ট্রাম্প বলেন। "এরা অনেক দিন ধরেই মারামারি করছে। আমি শুধু চাই সবকিছু...
আদমদীঘিতে  ইউএনওকে বিদায় সংবর্ধনা

আদমদীঘিতে  ইউএনওকে বিদায় সংবর্ধনা

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী, সংবাদ
সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় উপজেলা অফিসার ক্লাবের আয়োজনে কনফারেন্স রুমে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবিক এই ইউএনওর বদলিতে সকলের চোখে ছিলো বিদায়ের অশ্রু। কিছু মূহুর্ত উপস্থিতি সবাইকে আবেগাপ্লুত হতে দেখা যায়। তিনি পদোন্নতি পেয়ে গত রবিবার (৪ মে) রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব পদে নিযুক্ত হন। তাঁকে বিদায় সংবর্ধনা জানাতে আসেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিদায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান সহ উপজেলা দপ্তরে...
খুলনায় স্বামীর মারের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

খুলনায় স্বামীর মারের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

অপরাধ, খুলনা, বাংলাদেশ
এম এন আলী শিপলু, খুলনা :খুলনার হরিণটানা থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবু সালে টেপু (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টেপু মহানগরীর হরিণটানা থানার জয়খালি ঘোলা এলাকার বাসিন্দা আবু সালে টেপু।জানা গেছে, গত ২ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে একপর্যায়ে আবু সালে টেপু স্ত্রী জান্নাতি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার বাসস্ট্যান্ড সংলগ্ন খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) ভোর ৫টায় জান্নাতি আক্তার মারা যান। মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও স্বামী আবু সালে টেপু তাকে মা...
বিনিময়ের নিষেধাজ্ঞা তুলে নিল চীন-ইইউ, সহযোগিতার শক্তিশালী ইঙ্গিত

বিনিময়ের নিষেধাজ্ঞা তুলে নিল চীন-ইইউ, সহযোগিতার শক্তিশালী ইঙ্গিত

জাতীয়, বিদেশের খবর, সংবাদ
চীন ও ইউরোপীয় পার্লামেন্ট পারস্পরিক বিনিময়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ চীন-ইউরোপ সম্পর্কের টেকসই, সুস্থ এবং স্থিতিশীল উন্নয়নে নতুন গতি এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার, কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ড-এর প্রকল্প ব্যবস্থাপক আলবার্তো টার্কস্ট্রা এই সিদ্ধান্তের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ‘এটা শুধু কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির দিক থেকেই নয়, রাজনৈতিক আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।‘ টার্কস্ট্রা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির জেরে ইউরোপীয় ইউনিয়ন নতুন ও স্থিতিশীল অংশীদার খুঁজতে বাধ্য হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে চীনই হয়ে উঠেছে তাদের সেরা পছন্দ। তিনি বলেন, ‘অনেক ইউরোপীয় কোম্পানি চীনকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখে। ...
নতুন জার্মান চ্যান্সেলর মেৎসকে সি চিন পিং ও লি ছিয়াংয়ের অভিনন্দন

নতুন জার্মান চ্যান্সেলর মেৎসকে সি চিন পিং ও লি ছিয়াংয়ের অভিনন্দন

জাতীয়, বিদেশের খবর, সংবাদ
জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে অভিনন্দ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল মঙ্গলবার ফোন করে এ অভিনন্দন জানান তিনি। সি চিন পিং বলেন, চীন-জার্মানি সর্বমুখী কৌশলগত অংশীদার। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৩ বছরে, দু’দেশ পারস্পরিক সম্মান ও আস্থায় অবিচল ছিল, সমান সহাবস্থান করে, বরাবরই পারস্পরিক উপকারিতা ও জয়-জয় উন্নয়নের সহযোগিতা পথে চলে আসে। ফলে হাতে হাত রেখে, একে অপরের ভাল অংশীদার হয়ে, উচ্চমানের সহযোগিতায় দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক সুস্থ্য উন্নয়ন ত্বরান্বিত করে। বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় অর্থনৈতিক গোষ্ঠী এবং বিশ্বে প্রভাবশালী বড় রাষ্ট্র হিসেবে, দু’দেশের উচিত ইতিহাসের সাধারণ ধারার সাথে সঙ্গতিপূর্ণ, বিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতা থেকে শেখা গভীরতর করা, ঐক্য ও সহযোগিতা জোরদার করে, দু’দেশের জনগণের কল্যাণ বাড়ানো, যৌথভাবে সমান ও সুশৃঙ্খল বিশ্ব ব...
যুক্তরাষ্ট্রের সাথে উচ্চপর্যায়ের আর্থ-বাণিজ্য বৈঠক প্রসঙ্গে চীনা মুখপাত্রের জবাব

যুক্তরাষ্ট্রের সাথে উচ্চপর্যায়ের আর্থ-বাণিজ্য বৈঠক প্রসঙ্গে চীনা মুখপাত্রের জবাব

বিদেশের খবর
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (বুধবার) জানিয়েছেন যে, মার্কিন নতুন সরকার শপথগ্রহণের পর ধারাবাহিক বিশৃঙ্খল ও যুক্তিহীন একতরফা শুল্ক আরোপ ব্যবস্থা নিয়েছে, যা গুরুতরভাবে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের ক্ষতি করেছে এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্য শৃঙ্খলা লঙ্ঘন করেছে, যা বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার ও প্রবৃদ্ধিতে কঠোর চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। নিজের বৈধ অধিকার রক্ষায় চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষ শুল্ক ব্যবস্থার সমন্বয় নিয়ে অব্যাহতভাবে মন্তব্য করেছে এবং বিভিন্ন পদ্ধতিতে চীনের কাছে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। মার্কিন পক্ষের তথ্য বিশ্লেষণ করে বৈশ্বিক আকাঙ্খা, চীনের স্বার্থ, মার্কিন শিল্প ও ভোক্তাদের আহ্বান বিবেচনা করে ওয়াশিংটনের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। এ পরিপ্রেক্ষিতে, চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং প্রতিনিধি দলের নেতা হিসে...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে চীন

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে চীন

বিদেশের খবর
গাজা উপত্যকায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন সামরিক অভিযানের বিরোধিতা করে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মুখপাত্র লিন চিয়ান। লিন চিয়ান বলেন, চীন আশা করে,সব পক্ষই যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ নেবে এবং সংঘাতের রাজনৈতিক সমাধানের সঠিক পথে ফিরে আসবে। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে চীন বলে জানান তিনি। সূত্র: সিএমজি...
ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান চীনের

ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহ্বান চীনের

বিদেশের খবর
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বুধবার ভোরে ভারত পাকিস্তানের ভেতরে কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও শক্ত প্রতিক্রিয়া জানায়। এ বিষয়ে চীন জানায়, তারা ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে। দুটি দেশ চীনেরও প্রতিবেশী।’ চীন সন্ত্রাসবাদের সব ধরনের রূপের বিরোধিতা করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় দেশকেই সংযত ও শান্ত থাকতে হবে।’ উল্লেখ্য, বু...