Wednesday, November 11
Shadow

Month: May 2025

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে 

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে 

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘি সাঁওইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনুর রশীদের বিরুদ্ধে অভিভাবক ও এলকাবাসীর অভিযোগ তদন্তের সত্যতা মিলেছে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত ওই শিক্ষকের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে অতি সত্বর একটি সিদ্ধান্ত আসবে। গত বছরের ৩১ ডিসেম্বর উপজেলার নসরতপুর ইউপির সাঁওইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনুর রশীদের বিরুদ্ধে একই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে নুরুজ্জামান, জিয়াউর রহমান ও আবু বক্কর সিদ্দিক নামের তিন ব্যক্তি নানা অনিয়মের কথা উল্লেখ করে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৭ এপ্রিল সেই অভিযোগটির তদন্তে নামেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, না...
ইসলাম শান্তির ধর্মের প্রতিক-মিজানুর রহমান

ইসলাম শান্তির ধর্মের প্রতিক-মিজানুর রহমান

ঢাকা, ফরিদপুর, বাংলাদেশ
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য প্রাত্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন, ইসলাম শান্তির ধর্মের প্রতিক।দেশের মাটিতে ইসলামের সেবক হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক আল্লামা মামুনুল হক তিনটি বছর জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েও একটি বারের জন্য কোন আপোষ করে নি আমাদের নেতা। ইসলাম ধর্মীয় বিশ্বাসের শিক্ষা নিয়ে যারা এগিয়ে চলে তাদের চিন্তা চেতনায় কখনও প্রতিহীংসা চরিতার্থ হওয়ার সুযোগ নেই। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জালিম সরকারের পতন হয়েছে। আজ কোথায় তাদের দাম্ভিকতা। জনগণের উপর যারা জুলুম অত্যাচার নির্যাতন করে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না। একটা সময় তাদেরকে জনবিছিন্ন হতেই হয়। বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রমাণ উল্লেখ করে বলেন, প্রিয় নেতার রিকশা মার্কা প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ ...
ষড়যন্ত্রের প্রতিবাদে আমতলীতে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ

ষড়যন্ত্রের প্রতিবাদে আমতলীতে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু , আমতলী বরগুনাঃ বরগুনার আমতলীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও নতুন করে আরো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ষড়যন্ত্রের পায়তারার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১২ মে) বেলা ১১ টায় উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে সেলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিন শতাধিকের অধীক নারী পুরুষ অংশ নেয়।  জানা গেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. হারুন ফকিরের বিরুদ্ধে স্থানীয় জাকির হোসেন মোল্লা গত ২৭ এপ্রিল আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হারুন ফকিরকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এক সপ্তাহ পর বিজ্ঞ আদালত হারুন ফকিরের জামিন মঞ্জুর করেন। হারুন ফকির জামিন পেয়ে ইউনিয়নে দলীয় ক...
আমতলীতে বজ্রপাতে এক গৃহবধূ নিহত আহত ১জন

আমতলীতে বজ্রপাতে এক গৃহবধূ নিহত আহত ১জন

বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু , আমতলী বরগুনাঃ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচারা গ্রামে সোমবার বিকেল পৌনে ৪টার সময় বজ্রপাতে কহিনুর নামে এক গৃহবধূ প্রান হারিয়েছেন। কহিনুর ওই গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী। মাঠে গরু আনতে গিয়ে তিনি প্রান হারান। পৃথক আরো দুটি বজ্রপাতে ১টি গরু নিহত ও ১জন গুরুতর আহত হন।  নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৪টার সময় দক্ষিণ ডালাচারা গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী কহিনুর বেগম (৪০) আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে গরু আনতে যান। এ সময় সে বজ্রপাতে ঘনটাস্থলেই প্রাণ হারান। স্বজনরা খবর পেয়ে মাঠে গিয়ে তাকে শরীর ঝলশানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।  একই দিন গুলিশাখলী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের লোকমান হাওলাদারের একটি গরুর উপর বজ্রপাত হলে গরুটিও ঘটনাস্থলে নিহত হয়। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ গুলিশাখালী গ্রামে বজ্র...
দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা

দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান, দিনাজপুরঃ ডিপ্লোমা স্টুডেন্ট ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারি নার্সরা আন্তর্জাতিক নার্স দিবসকে বয়কট করেছে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের এর সকল শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রী সমমান করার দাবিতে ১২/০৫/২০২৫ইং তারিখে বেলা ১০:৩০ ঘটিকায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেট থেকে তারা বিহ্মোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে এসে শেষ করে ডিপ্লোমা স্টুডেন্ট ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারি নার্সরা। উক্ত আন্দোলনে দিনাজপুরের সকল স্তরের নার...

জমি নিয়ে বিরোধ; নওগাঁয় চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
  নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জের ধরে চাচাকে কুপিয়ে হত্যা করেছ ভাতিজা। চাচা আরসাদ আলীকে (৫০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা নুর হাবিব সুমনকে (৪০) আটক করেছে পুলিশ। ১২ মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চাচা আরসাদ আলী ও ভাতিজা নুর হাবিব সুমন একই বাড়িতে বসবাস করতেন। জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এদিন সকালে আবারো তাদের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা আরসাদ আলী গরুকে পানি খাওনোর জন্য বাড়ির বাহিরে যায়। সকাল সাড়ে টার দিকে গরুকে পানি খাওয়ানো শেষ করে আরসাদ আলী বাড়িতে প্রবেশ করার সময় ভাতিজা সুমন তার ওই চাচাকে হাসুয়া দিয়ে মাথার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আরসাদ আলী গুরুতর রক্তাক্ত জখম হলে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরি...
৪০০ টাকার বিনিময়ে বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

৪০০ টাকার বিনিময়ে বাউফলে তাল গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু 

পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ
বাউফল পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পড়ে মো. সোহান (২০)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্ত গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশাগতভাবে চুক্তিভিত্তিক নারিকেল ও পানিতাল সংগ্রহের কাজ করতেন। জানা গেছে, মাত্র ৪০০ টাকার চুক্তিতে তিনি ওই তাল গাছে উঠেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাল গাছে ওঠার পর পানিতাল সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান জানান, "নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে...
৩৭ শিক্ষার্থীকে শো-কজ করলেও ক্লাসে ফেরেননি কুয়েট শিক্ষকরা

৩৭ শিক্ষার্থীকে শো-কজ করলেও ক্লাসে ফেরেননি কুয়েট শিক্ষকরা

খুলনা, বাংলাদেশ
খুলনাঃ শিক্ষকদেরকে লাঞ্ছিতের জন্য কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে সোমবার (১২ মে) কুয়েট কর্তৃপক্ষ শো-কজ করেছে। গত ১৯ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদেরকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ সাতটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, নোটিশ দেওয়া শিক্ষার্থীদেরকে আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার ষষ্ঠ দিনেও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। এছাড়া আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্...
মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পথসভা অনুষ্ঠিত

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।১২ মে সোমবার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ড মাছ চত্বরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এ পথসভার আয়োজন করা হয়। এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজাদ হোসেনে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতির (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবীতে বক্তব্য রাখেন,  এ পথসভার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।বিশেষ অতিথি ...
দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দা‌বিতে কুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দা‌বিতে কুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

খুলনা, বাংলাদেশ
খুলনাঃ ১৮ ফেব্রুয়ারির হামলা ও শিক্ষক লাঞ্ছনার বিচারের মাধ্যমে দ্রুত একাডেমিক কার্যক্রমে চালুর দাবিতে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১২ মে) বেলা পৌঁণে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট কুয়েটের সকল ক্লাস পরীক্ষা, সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় তিন মাস ধরে আমাদের সকল একাডেমিক কার্যক্রম অচল হয়ে রয়েছে। আমাদের সকল কিছু স্থবির হয়ে রয়েছে। আমরা স্থবিরতার বিপক্ষে। আমরা চাই সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু হোক, ক্লাস পরীক্ষা চালু হোক এবং আমরা দ্রুত কুয়েট ক্যাম্পাস থেকে সকল কিছু সম্পন্ন করে বের হয়ে যেতে চাই। স্যারদের কাছে করজোড়ে প্রার্থনা করি, ছাত্রদের উপর যে...