Wednesday, November 11
Shadow

Month: May 2025

খুলনার রূপসায় ভাসছিল মরদেহ, নৌ-পুলিশের উদ্ধার

খুলনার রূপসায় ভাসছিল মরদেহ, নৌ-পুলিশের উদ্ধার

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন হিরনের ঘাট নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ৮ টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডিকে ডেকেছে রূপসা নৌ পুলিশ। স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে অজ্ঞাতনামা ওই যুবকের ভাসমান মরদেহ স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত কেের। রাত সাড়ে ৮ টার দিকে তার মরদেহ নৌ পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের এ প্রতিবেদককে বলেন, রাত ৮ টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করা হয়। তখন তাকে বিপরীত থেকে জানানো হয় খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে উত্তর পাশে একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ স্থলে তুলে আনেন। তিনি আরও বলেন, মরদেহের পর...
লাকসামে ইউএনও’র মানবিক উদ্যোগ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ওয়াকার উপহার

লাকসামে ইউএনও’র মানবিক উদ্যোগ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ওয়াকার উপহার

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ সোমবার (১২ মে) একজন শারীরিক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে চলাফেরার জন্য একটি ওয়াকার প্রদান করেছেন। প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম পল্লব মজুমদার। সে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর (চুনাতি) গ্রামের বাবুল মজুমদারের ছেলে। সে বরইগাঁও জ‍্যোতিপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীকে ওয়াকারটি প্রদান করা হয়। এ সময় শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর বাবা বাবুল মজুমদার, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রতি শারীরিক প্রতিবন্ধী পল্লব'র চলাফেরার জন্য ...
স্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ

স্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ

চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : বিচারপ্রার্থীর কল্যাণে ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ’ স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ। ১২ মে সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি ও সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি বরাবরে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। অপরদিকে, চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. এ এস এম বদরুল আনোয়ার, সেক্রেটারি এড. কাশেম কামাল, প্রধান সমন্বয়কারী এড. বদরুল হুদা মামুন। এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এড. জাহিদ (বীরু), সাব...
লাইভস্ট্রিমিংয়ের সুতায় দুলছে খুচরা বাজারের পেন্ডুলাম

লাইভস্ট্রিমিংয়ের সুতায় দুলছে খুচরা বাজারের পেন্ডুলাম

বিদেশের খবর
চীনা অর্থনীতিতে শনৈঃ শনৈঃ উন্নতি। সেই উন্নতির চাকা যাতে হড়কে না যায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব বরাবরই কাঁধে নিয়েছে প্রযুক্তি। এমনকি ‘সূচাগ্র মেদিনি’ বিক্রিতেও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে ‘রণে’ অংশ নিয়েছে বাহাদুর কোডিং। প্রযুক্তি—তা যত সহজ বা সরলই হোক, চীনা উদ্যোক্তার হাতে পড়লে ব্যবহার হবে ষোলোআনাই। অনেকদিন ধরেই এ প্রযুক্তির খাতায় নাম লিখিয়েছে সরাসরি ভিডিও প্রদর্শন ওরফে ‘লাইভস্ট্রিমিং’। চায়না ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক কমার্স সেন্টারের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে এমনটা।রিপোর্টে বলা হয়েছে, এ ধরনের লাইভস্ট্রিমের একটি রুম থেকেই শিল্পচেইনের এ মাথা থেকে ও মাথায় তৈরি হতে পারে অন্তত ৩০টি নতুন চাকরি। পদবিগুলোর মধ্যে রয়েছে—লাইভস্ট্রিমিং হোস্ট, ভিডিও অ্যানালিস্ট, ভিডিও এডিটর, খরচ বিশ্লেষক। আবার লাইভস্ট্রিমিং কক্ষের জন্য দরকার হয় পণ্য বাছাই বিশেষজ্ঞ, ভিডিও স্ক্রিপ্টের পরিকল্পনাকারী, কনটেন্ট প্রডাকশ...
চীনের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ধারা

চীনের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ধারা

বিদেশের খবর
চীনের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ধারা চীন তার শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক থেকে শুরু করে জুনিয়র ও সিনিয়র হাইস্কুল পর্যন্ত একটি স্তরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা কাঠামো গড়ে তুলছে। সোমবার প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, শিক্ষার্থীদের ধাপে ধাপে এআই সম্পর্কে ধারণা থেকে শুরু করে প্রযুক্তি উদ্ভাবনের দক্ষতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং কণ্ঠস্বর শনাক্তকরণ ও চিত্র শ্রেণিবিন্যাসের মতো মৌলিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো হবে।এরপর জুনিয়র হাইস্কুল পর্যায়ে শিক্ষার্থীরা এআই–এর কার্যপদ্ধতি, যেমন মেশিন লার্নিং, আরও গভীরভাবে শিখবে এবং জেনারেটিভ এআই থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ভুল শনাক্ত করতে শেখাবে, যাতে তাদের সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে ওঠে।শিক্ষকদেরও এআই–সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির জন...
ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদক পেল সাত চীনা নারী

ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদক পেল সাত চীনা নারী

বিদেশের খবর
আন্তর্জাতিক নার্স দিবসে স্বাস্থ্য ও সেবাখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ সাত নারী নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদকে ভূষিত করেছে চীন। আন্তর্জাতিক এই সম্মাননা নার্সিং পেশাজীবীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ।এ বছর ১৭টি দেশের মোট ৩৫ জন নার্সকে এ সম্মাননা দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বাধিক সংখ্যক এই পুরস্কার পেয়েছে চীন।আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, চীনা পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উহানের এইডস ক্লিনিক্যাল ট্রেনিং সেন্টারের এক নার্স, হংকং রেড ক্রসের একজন সিনিয়র মেডিকেল স্বেচ্ছাসেবক এবং একটি সামরিক হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত একজন নার্স।ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদক একটি আন্তর্জাতিক সম্মান, যা বিশ্বব্যাপী অনন্য নার্সদের প্রদান করা হয়। ১৯৮৩ সালে চীন প্রথম এই নির্বাচনে অংশগ্রহণ করে, এবং সেই থেকে মোট ৯৭ জন চীনা নার্স এই মর্যাদাপূর্ণ পদক লাভ করেছেন।সূত্র: সিএমজি...
জাপানের জনসংখ্যা সংকট যা ভবিষ্যতের পথে এক কঠিন বাস্তবতা

জাপানের জনসংখ্যা সংকট যা ভবিষ্যতের পথে এক কঠিন বাস্তবতা

কলাম
জাপান, পূর্ব এশিয়ার অন্যতম উন্নত দেশ, একসময় ছিল প্রযুক্তি আর শিল্পখাতে বিশ্বের অগ্রগামী শক্তি। কিন্তু বর্তমান সময়ে দেশটি ভয়াবহ জনসংখ্যা সংকটের মুখোমুখি। কম জন্মহার এবং দীর্ঘায়ুর ফলে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি জাপানের অর্থনীতি ও সমাজব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জাপানের এক-তৃতীয়াংশ জনগণ হবে ৬৫ বছরের বেশি বয়সী। এই প্রবণতা শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গভীর সংকটের ইঙ্গিত দেয়। এটি জাপানের জন্য সত্যি একটি বড় কঠিন বাস্তবতা। জনসংখ্যা কমার কারণ কী? জাপানে জন্মহার কমে যাওয়ার মূল কারণগুলো বেশ স্পষ্ট। দেশটির তরুণ প্রজন্ম ক্যারিয়ার গড়ে তোলার দিকে বেশি মনোযোগী। উচ্চশিক্ষা গ্রহণ, চাকরি নিশ্চিতকরণ এবং স্থিতিশীল ক্যারিয়ার গড়ার আগে অধিকাংশ তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান না। এছাড়া, সন্তানের লালন-পালনের খরচ ...
দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ আমেরিকায়, গোল্ড কার্ড কর্মসূচি চালুর প্রস্তুতি চলছে

দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ আমেরিকায়, গোল্ড কার্ড কর্মসূচি চালুর প্রস্তুতি চলছে

বিদেশের খবর
টেসলার সিইও ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা কর্মসূচি নিয়ে নতুন তথ্য জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, গোল্ড কার্ড ভিসা কর্মসূচিটি নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা করা হচ্ছে, যাতে সিস্টেমটি সঠিকভাবে কাজ করে। এক্সে ইনফ্লুয়েন্সার মারিও নওফালের টুইটের জবাবে মাস্ক লিখেছেন, ‘আমরা এটি নীরবে পরীক্ষা করছি, যাতে সিস্টেমটি সঠিকভাবে কাজ করে। একবার এটি পুরোপুরি পরীক্ষা শেষ হলে, জনসাধারণের জন্য চালু করা হবে এবং প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।’ প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন উদ্যোগের ওপর কাজ করছে, যা প্রতিটি গোল্ড কার্ড রেসিডেন্সি ভিসার জন্য ৫০ লাখ ডলার ফি ধার্য করবে। মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রকৌশলীরা পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও সিটিজেনশিপ...
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়র ডা. শাহাদাতের

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়র ডা. শাহাদাতের

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
 — এনসিপিকে ১০০ বর্জ্য বিন হস্তান্তর ইসমাইল ইমন, চট্টগ্রামঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “আমার একটাই লক্ষ্য—নগরবাসীর সহযোগিতা নিয়ে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়ে তোলা। নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি একটি নাগরিক কর্তব্য। এ দায়িত্ব পালন করতে হলে সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।” সোমবার (১২ মে) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের হাতে ১০০টি বর্জ্য বিন হস্তান্তরের সময় এসব কথা বলেন তিনি। প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ রাফসান জানি, মোঃ জমির উদ্দিন, আবদুর রহমান।  অনুষ্ঠানে মেয়র জানান, পরিচ্ছন্ন নগর গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, স্বেচ্ছাসেবক, এমনকি সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে। তিনি...
নেশার ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেফতার

নেশার ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়া, বাংলাদেশ, রাজশাহী
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (১২ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।জানা যায়, গত রবিবার (১১ মে) রাতে উপজেলার নশরতপুর পলাশী দত্তবাড়িয়া গ্রামে মাদক কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুর রহমানের বসতবাড়ীতে তল্লাসী চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পলাশী দত্তবাড়িয়া গ্রামের বজলুরর রহমান ওরফে বুলুর ছেলে ছামিউর রহমান ওরফে শামীম (২৮) একই গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে সাগর আকন্দ (২৭) মৃত আবুল সরদারের ছেলে শাহিনুর রহমান (৩৩)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান বলেন গ্রেফতারকৃত মাদক কারবারিদের গতকাল সোমবার মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।...