Wednesday, November 11
Shadow

Month: May 2025

আমিরাতে সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রীর আত্মীয়সহ ১০ শিল্পগোষ্ঠীর গোপন সম্পদের খোঁজ

আমিরাতে সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রীর আত্মীয়সহ ১০ শিল্পগোষ্ঠীর গোপন সম্পদের খোঁজ

অপরাধ, জাতীয়
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারসহ ঘনিষ্ঠ ১০টি শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে অর্থপাচার এবং দুর্নীতির অভিযোগে ছয়টি সরকারি সংস্থা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত চালাচ্ছে। এসব তদন্তে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তাদের বিপুল সম্পদ ও বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। এই অর্থসম্পদ দিয়ে সেখানে নামে-বেনামে ব্যবসা পরিচালনার তথ্যও উঠে এসেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের এক আত্মীয়ের নামেও বিপুল পরিমাণ সম্পদের তথ্য উদ্ঘাটিত হয়েছে। পাশাপাশি, আওয়ামী লীগের আরও অনেক শীর্ষ নেতা ও নীতিনির্ধারকের ইউএইতে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ), সদ্য বিলুপ্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)—এই ছয়টি সংস্থা সমন্বিতভাব...
অভ্যুত্থানের পর সংস্কারের অপেক্ষায় বাংলাদেশ

অভ্যুত্থানের পর সংস্কারের অপেক্ষায় বাংলাদেশ

জাতীয়
অভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কাছাকাছি পৌঁছাতে পারেনি। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও নানাবিধ জটিলতা ও মতবিরোধের কারণে সেই অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচন, বিচারব্যবস্থা এবং সংবিধান সংস্কারের জন্য গঠিত একাধিক কমিশন কাজ চালিয়ে গেলেও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এখনও দুষ্কর হয়ে আছে। শেখ হাসিনার শাসনামলের নিপীড়ন ও দমন-পীড়নের পুনরাবৃত্তি রোধ করতে রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের পক্ষ থেকেই গণতান্ত্রিক সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে। তবে বাস্তবতায়, অভ্যুত্থানের নয় মাস পরও কাঙ্ক্ষিত পরিবর্তন অধরাই রয়ে গেছে। সম্প্রতি বৃটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হলেও কাঙ্ক্ষিত সফলতা এখনও দৃশ্যমান নয়। ২০২৪ ...
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলেই দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে আসবে

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলেই দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে আসবে

বগুড়া, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি, রাজশাহী
    --আব্দুল মহিত তালুকদার -- সজীব হাসান, আদমদিঘী বগুড়া : আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার কিন্তু আমরা সবাই বাংলাদেশী। দেশের মুসলিম, হিন্দু, খৃষ্টান সবার সমান অধিকার। তাই আসুন আমরা সবাই  বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়ন করে দেশে গণতন্ত্র ও দেশের জনগণের ভোট অধিকার ফিরিয়ে এনে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য করতে হবে। শুক্রবার বিকেল আদমদিঘীর রানী ভবানীর স্মৃতি বিজড়িত জন্মস্থান ঐতিহ্যবাহী ছাতিয়ান গ্রামের সর্বজনীন হরিসভা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ১৬ প্রহর হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন কালে একথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন  সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পা...
শহীদ জিয়া’র শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ জিয়া’র শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর, বাংলাদেশ, বিএনপি, রংপুর, রাজনীতি
মাসুদুর রহমান, দিনাজপুর : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম'র ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন ও যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বগুড়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে ২০২৫) বেলা ১২ টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মুরাদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব&nb...
ছাত্র-জনতার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা:- শাহজাহান চৌধুরী

ছাত্র-জনতার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা:- শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম, বাংলাদেশ
ইসমাইল ইমন, চট্টগ্রাম : প্রবীণ রাজনীতিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি এবং সংসদীয় হুইপ,আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা।” তিনি বলেন, "এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি, এটি এসেছে ছাত্রদের সাহসিকতা, আত্মত্যাগ এবং গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে।" ১৭ মে শনিবার, বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কাল প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "৩৬ জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী এক যুগান্তকারী বিপ্লব। যারা দেশের গনতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছিল, সেই ছাত্র-জনতাই ছিল এই আন্দোলনের মূল চালিকা শক্তি।" তিনি দাবি করেন, "ফ্যাসিবাদ বিদায়ের নায়ক ছাত্র সমাজ।" তিনি আরও বলেন, “বর্তমানে একটি মহল বিপ্লবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করার ষড়যন্ত...
ঝিনাইগাতীতে ৩০০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতীতে ৩০০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার

অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, শেরপুর
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে আবর্জনার নীচে পাওয়া গেলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ বোতল মদ। ১৭ মে শনিবার ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ওইসব মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।  জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মাদকচোরাকারবারি পাচারের উদ্দ্যেশ্যে স্থানীয় রাংটিয়া  এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২টি বস্তায় ৩০০ বোতল মদ আবর্জনা দিয়ে ঢেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে আবর্জনা দিয়ে ঢেকে রাখাবস্থায় ১২টি বস্তায় ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।  এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন শনিবার দুপুরে ...
লাকসামে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ !

লাকসামে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ !

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, সংবাদ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসাম উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণ, দূষণমুক্ত পরিবেশ ও পানির প্রবাহ চলমান রাখতে এবং সম্ভাব্য বন্যার কবল থেকে রক্ষা পেতে শনিবার (১৭ মে) পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।ওইদিন সকালে উপজেলা প্রশাসন এবং পৌরসভার ব্যবস্থাপনায় একযোগে মোট ৯টি খালে এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। এ সময় তিনি বলেন, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে কেউ একা ভালো থাকতে পারে না। এক্ষেত্রে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াস। তিনি বলেন, সমাজে সুস্থতার সঙ্গে বেঁচে থাকতে হলে প্রয়োজন পরিস্কার-পরিচ্ছন্নতা ও দূষণমুক্ত পরিবেশ। সেজন্য অন্তত নিজের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।উপজেলা ও পৌরসভার ৮ হাজার ৯০০ মিটার দৈর্ঘ্য ৯টি খালে&nb...
সুনামগঞ্জের ধর্মপাশায় সংবাদ সম্মেলন 

সুনামগঞ্জের ধর্মপাশায় সংবাদ সম্মেলন 

ইসলাম, ফিচার, বাংলাদেশ, সংবাদ, সিলেট, সুনামগঞ্জ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের ছোট কান্দার বন্দোবস্তপ্রাপ্ত ভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পারভীনা আক্তার, শাহেদ মিয়া, মালেক, আব্দুল খালেক, সিদ্দিক, আমির হামজা, রহিম, শহীদ মিয়া, রহমত উল্লাহ, আনিস, আব্দুল হাই সহ ২২ পরিবারের নারী পুরুষ। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সকলের পক্ষে থেকে হাফেজ মামুন মিয়া, তিনি বলেন, আমরা সুনই গ্রামের ছোট কান্দা এলাকার সরকারিভাবে বন্দোবস্তপ্রাপ্ত ভূমির অধিকারী পরিবারগুলো, আজ আপনাদের সামনে গভীর উদ্বেগ ও অসহায়ত্ব নিয়ে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে আসছি। সরকারের বিধি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে আমরা এসব ভূমির বন্দোবস্ত পেয়েছি। প...
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

অপরাধ, খুলনা, বাংলাদেশ, মাগুরা
মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া বাকি তিন আসামিকে খালাস পেয়েছেন। শনিবার (১৭ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ দিন নির্ধারণ করেন। ওই দিন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৭ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত...
আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত

আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত

অপরাধ, বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পানি তাল পারাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।  জানা গেছে, শুক্রবার সকাল ১০টার সময় আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত ছয়জদ্দিন হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার তার বাড়ির বাগানে একটি তালগাছের পানি তাল পারতে যান। এ সময় তার ভাতিজা ইউনুছ হাওলাদারের ছেলে মো. মহিবুল্লাহ হাওলাদার গাছ তার দাবী করে পানি তাল পারতে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে লাঠিসোঠা নিয়ে হামলা শুরু হয়। হামলায় চাচা হারুন হাওলাদার (৪০) ও ভাতিজা মহিবুল্লাহ হাওলাদার (৩৬) উভয়ই গুরুতর আহত হন। আহতদের দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন। আহত হারুন হাওলাদার...