Tuesday, November 10
Shadow

Month: March 2025

এক মাদক কারবারির জন্য পুলিশের কত রকম কাণ্ড

এক মাদক কারবারির জন্য পুলিশের কত রকম কাণ্ড

অপরাধ, এক্সক্লুসিভ
অস্ত্র, মাদক, হত্যাসহ ৪৮ মামলার এক আসামিকে মাদক মামলা থেকে অব্যাহতি দিতে নানামুখী জালিয়াতির আশ্রয় নিয়েছেন তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। প্রথমে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হেরোইনের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন গায়েব করে দেওয়া হয়। তারপর উদ্ধার করা বস্তু হেরোইন নয় উল্লেখ করে জাল প্রতিবেদন বানিয়ে নথিতে সংযুক্ত করা হয়। ভবিষ্যতে যাতে আর পরীক্ষার সুযোগ না থাকে, সে জন্য থানায় রক্ষিত আলামত লুট হয়েছে বলে দাবি করা হয়। এ দাবির পক্ষে তারিখবিহীন যে জিডির বরাত দেওয়া হয়েছে, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। রাজধানীর দারুস সালাম থানার একটি মামলার তদন্ত নিয়ে এত সব কর্মকাণ্ড ঘটে গেলেও তদন্ত কর্মকর্তার দাবি, ‘তিনি কোনো কিছু না বুঝে’ এবং ‘সরল বিশ্বাসে’ আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদনসহ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামত নিয়েই তিনি এটা করেছেন। যদিও সংশ্লি...
জিএসি টয়োটার স্মার্ট ড্রাইভিং ইলেকট্রিক এসইউভি উদ্বোধন

জিএসি টয়োটার স্মার্ট ড্রাইভিং ইলেকট্রিক এসইউভি উদ্বোধন

বিদেশের খবর
চীনের অটোমোবাইল কোম্পানি জিএসসি টয়োটা বৃহস্পতিবার তাদের তৈরি প্রথম স্মার্ট-ড্রাইভিং ইলেকট্রিক এসইউভি বিজেড৩এক্স উন্মোচন করেছে। SUV BZ3x Toyota উন্নত প্রযুক্তির সাহায্যে এটি মানুষের মতো করেই গাড়ি চালাতে পারে। কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার পেং বাওলিন জানিয়েছেন, এর স্বচালিত ব্যবস্থা মানুষের তুলনায় আরও নিখুঁত পূর্বাভাস দিতে পারে। এসইউভিটির মূল্য ১,০৯,৮০০-১,৫৯,৮০০ ইউয়ান। সূত্র : সিএমজি বাংলা...
এনপিসি বার্ষিক অধিবেশনের সভায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

এনপিসি বার্ষিক অধিবেশনের সভায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

বিদেশের খবর
১৪তম জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) তৃতীয় অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভায় অংশ গ্রহণ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শনিবার সকালে এই দ্বিতীয় সভা শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ছাড়াও অন্যান্য নেতারা সভায় যোগ দিয়েছেন। চীনের জাতীয় আইন প্রণেতারা জাতীয় গণ কংগ্রেস (এনপিসি) স্থায়ী কমিটির একটি কর্ম প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু করেছেন। এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি ১৪তম এনপিসির তৃতীয় অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভায় প্রতিবেদনটি উপস্থাপন করবেন।...
শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের প্রতিষ্ঠানে ভাংচুরের কারণে সমন্বয়ক পরিচয়ধারী ১৪ জন আটক

শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের প্রতিষ্ঠানে ভাংচুরের কারণে সমন্বয়ক পরিচয়ধারী ১৪ জন আটক

এক্সক্লুসিভ, জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শেখ কবির হোসেনের কাবিকো কনস্ট্রাকশনের অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাঁদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার রাতে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান।ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তারা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবিরের ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কে এই শেখ কবির?শেখ কবির হোসেন একজন বাংলাদেশী ব্যবসায়ী এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিব...
বিয়ের আগেই আলাদা পথে তামান্না ও বিজয়!

বিয়ের আগেই আলাদা পথে তামান্না ও বিজয়!

বিনোদন
বিয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় বার্মা। তাদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই তারকা জুটির। তবে সম্পর্কের মাঝে দেখা দেয় টানাপোড়েন। তামান্না দ্রুত বিয়ে করে সংসারী হতে চাইলেও বিজয় নাকি সে সিদ্ধান্তে রাজি ছিলেন না। হবু কনের চাপের মুখে অস্বস্তিতে পড়ে যান তিনি, যার ফলে তাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। Tamannaah Bhatia & Vijay Varmas wedding Star couple splits amid wedding buzz তামান্না বর্তমানে মধ্য ত্রিশে। পরিবার থেকেও বিয়ের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। এ কারণেই তিনি প্রেমিককে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে বলেন। তবে এ নিয়ে শুরু হয় মতানৈক্য ও বাকবিতণ্ডা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত নিজেদের সম্পর্ক না এ...
১৯৬ দেশে চীনের টিসিএম

১৯৬ দেশে চীনের টিসিএম

বিদেশের খবর
চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি টিসিএম এখন ১৯৬টি দেশ ও অঞ্চলে পৌঁছেছে, যা বিশ্বব্যাপী চীনা সংস্কৃতির প্রচারে সহায়তা করছে এবং সভ্যতার মধ্যে যোগাযোগের সেতু তৈরি করছে। শুক্রবার বেইজিংয়ে ১৪তম চীনা গণরাজনৈতিক পরামর্শক সম্মেলনের তৃতীয় অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন দেশটির রাজনৈতিক পরামর্শক সু ফেংছিন। সু বলেন, ‘টিসিএম শুধু সরকারি সমর্থন নিয়ে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়তে পারে না, এটি তার নিজস্ব শক্তির ওপরও নির্ভর করে।’ তার মতে, এই চিকিৎসার কার্যকারিতাই আন্তর্জাতিকভাবে এর গ্রহণযোগ্যতা অর্জনে সহায়তা করছে। সূত্র: সিএমজি...
বাংলাদেশের সঙ্গে নতুন জলবায়ু অংশীদারিত্ব গড়তে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশের সঙ্গে নতুন জলবায়ু অংশীদারিত্ব গড়তে আগ্রহী যুক্তরাজ্য

জাতীয়
বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সহনশীলতা বৃদ্ধির সক্ষমতা জোরদার করতে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য (ইউকে)। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাতকালে এই আগ্রহ প্রকাশ করে। বৈঠকের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। বৈঠকে উভয় পক্ষ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় জলবায়ু পরিবর্তন অভিযোজন, ভূগর্ভস্থ পানি নিঃশেষ হওয়া, দূষণ নিয়ন্ত্রণ ও নদীর প্রতিবেশ ব্যবস্থার পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় কমিউনিটির ভূমিকা অত্যন্ত গ...
বিশ্বকে স্থিতিশীল ও উন্নত করতে গ্লোবাল সাউথ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ওয়াং ই

বিশ্বকে স্থিতিশীল ও উন্নত করতে গ্লোবাল সাউথ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ওয়াং ই

বিদেশের খবর
চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে আজ শুক্রবার পররাষ্ট্র বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উল্লেখ করেন, বর্তমান গ্লোবাল সাউথ আন্তর্জাতিক শান্তি রক্ষা, বিশ্বের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক শাসন ব্যবস্থা উন্নত করার মূল শক্তিতে পরিণত হয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে, বিশ্বকে স্থিতিশীল ও উন্নত করতে গ্লোবাল সাউথ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন গ্লোবাল সাউথের একটি স্বাভাবিক সদস্য। আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন, চীন গ্লোবাল সাউথের সাথে তার হৃদয়ের সংযোগ বজায় রাখবে, গ্লোবাল সাউথে তার শিকড় প্রোথিত রাখবে এবং অন্যান্য গ্লোবাল সাউথ দেশগুলোর সাথে একত্রিত হয়ে মানবতার উন্নয়নের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। সূত্র: সিএমজি...
সিছুয়ানে কৃষি উৎপাদন বাড়াচ্ছে স্মার্ট চারা কেন্দ্র

সিছুয়ানে কৃষি উৎপাদন বাড়াচ্ছে স্মার্ট চারা কেন্দ্র

বিদেশের খবর
চীনের বসন্তকালীন চাষাবাদের মৌসুম সামনে রেখে সিছুয়ান প্রদেশের পেং’আন কাউন্টির মুবা টাউনশিপের ছাংফেং কৃষি সেবা কেন্দ্রের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। তারা একটি আধুনিক চারা কেন্দ্রের মাধ্যমে ভুট্টা, মরিচ ও ধানের চারা উৎপাদন করছেন। Smart seedling center China কেন্দ্রটির তথ্য অনুযায়ী, এটি তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চারা উৎপাদন করতে পারে। প্রতিদিন চারার ৮ হাজার ট্রে উৎপাদনের ক্ষমতা থাকায় এটি আশপাশের এক হাজার হেক্টর কৃষিজমির চাহিদা মেটাতে সক্ষম। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পেং’আনে স্মার্ট চারা কেন্দ্রের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এখানে ধান ও সবজির জন্য আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, বাজার চাহিদার ভিত্তিতে বিশেষ চাষাবাদ প্রযুক্তি প্রয়োগের ফলে কৃষি উৎপাদন ও কৃষকদের আয় বেড়েছে। সূত্...
বিশ্বকে আত্মবিশ্বাস যোগাচ্ছে চীন

বিশ্বকে আত্মবিশ্বাস যোগাচ্ছে চীন

বিদেশের খবর
বুধবার চীন ২০২৫ সালের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য প্রায় ৫ শতাংশ নির্ধারণ করেছে। বেইজিংয়ে অনুষ্ঠিত ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বিশ্বের অন্যান্য অর্থনীতির তুলনায় ৫ শতাংশ প্রবৃদ্ধি চীনকে অন্যতম দ্রুত বিকাশমান প্রধান অর্থনীতির কাতারে রাখবে। আর বেইজিং ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাস্টিন লিন ইয়িফু বলেছেন, চীনের জিডিপি ৫ শতাংশের বেশি হারে বাড়বে এবং বিশ্ব অর্থনীতির মোট প্রবৃদ্ধির ৩০ শতাংশের বেশি অবদান রাখবে এবং এটি শুধু চীনের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই ভালো খবর। বাজেট ঘাটতি জিডিপির ৪ শতাংশ চীনের সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, এই বছর বাজেট ঘাটতি জিডিপির ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি। চীনা অর্থনীতিবিদ থিয়ান ইউন জানিয়েছেন, প্রথমবারের মতো চীন তার বাজেট ঘাটতি ...